সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

পঞ্চগড়ে পৃথক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

প্রকাশক by প্রকাশক
July 10, 2023
in সারাবাংলা
0
পঞ্চগড়ে পৃথক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু
0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on Twitter

পঞ্চগড়ে পৃথক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

আহসান হাবিব পঞ্চগড়:

পঞ্চগড়ে পৃথক এলাকায় সড়ক দূর্ঘটনায় আজহারুল ইসলাম (২৮), সবুজ রায় শান্ত (১৮) এবং দিপু রায় আপন (১৭) নামে তিনজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে একই মোটরসাইকেলের আরেক আরোহী অজিত চন্দ্র রায়।

রোববার (০৯ জুলাই) রাতে পঞ্চগড় সদর উপজেলার বোর্ড বাজারে ও গভির রাতে দেবীগঞ্জ উপজেলার লক্ষীরহাট এলাকায় এ ঘটনাগুলো ঘটে।

স্থানী সূত্রে জানা যায়, পঞ্চগড় সদরের বোর্ড বাজারে একটি চলন্ত ইজিবাইকে ছিলেন আজহারুল। পেছনে থাকা পঞ্চগড়গামী একটি ট্রাক ইজিবাইকের পেছনে গিয়ে হর্ণ দিলে ভয়ে রাস্তায় লাফিয়ে পড়েন তিনি। এতে চলন্ত ট্রাকে চাপা পড়ে গুরুত্বর আহত হলে দ্রুত উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ও পরে রংপুর মেডিকেলে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যায় আজহারুল। 

এদিকে একইদিন রাত দেড়টার পর উপজেলার পামুলী ইউনিয়নে একটি বিয়ের দাওয়াত খেয়ে এক মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলো সবুজ রায়, দিপু রায় ও অজিত রায়। লক্ষীরহাট বাজারের গ্রামীনফোন টাওয়ারের দিকে মোটরসাইকেলে মোড় ঘুরানোর সময় পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া একটি পাথর বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। রাস্তায় তাদের পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ কল দিয়ে সাহায্য চাইলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে থেকে সবুজ রায় ও দিপু রায়ের মরদেহ উদ্ধার করে এবং গুরতর আহত অবস্থায় অজিত রায়কে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজে রেফার করা হয়।

নিহতরা হলেন, পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নের বোদাপাড়া গ্রামের জসিম উদ্দীনের ছেলে আজহারুল ইসলাম ও দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নের শিবের হাট গ্ৰামের রিপন কুমার রায়ের ছেলে সবুজ রায় শান্ত এবং দেবীডুবা ইউনিয়নের সুলতানাপুর গ্ৰামের দেবেন্দ্র নাথ রায়ের ছেলে দিপু রায় আপন। আহত অপর আরোহী লক্ষীরহাট ঘোষ পাড়া গ্ৰামের আমিন চন্দ্র রায়ের ছেলে অজিত চন্দ্র রায়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা ও দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম পৃথক স্থানে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Previous Post

পঞ্চগড়ে নিহত যুবকের মরদেহ কবর থেকে উত্তোলন

Next Post

তানভীর এবং তামসিলা’র বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশক

প্রকাশক

Next Post
তানভীর এবং তামসিলা’র বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত

তানভীর এবং তামসিলা'র বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬
    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব-সমাজকল্যাণ মন্ত্রী
    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
    বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
    সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
    চীন–দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬, বাংলাদেশ ডে [আরও বিস্তারিত পড়ুন]
  • রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ
    রাজধানীতে “Startup, Science Project and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ