সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

ভোলায় ভয়াবহ আকারে ডেঙ্গুর বিস্তার, হাসপাতালে রোগীর চাপ

প্রকাশক by প্রকাশক
July 11, 2023
in সারাবাংলা
0
ভোলায় ভয়াবহ আকারে ডেঙ্গুর বিস্তার, হাসপাতালে রোগীর চাপ
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter
ভোলায় ভয়াবহ আকারে ডেঙ্গুর বিস্তার, হাসপাতালে রোগীর চাপ
সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ
ভোলায় ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু। গত এক সপ্তাহে এ জেলায় আক্রান্ত হয়েছে ৪০ জন। বর্তমানে ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৭ জন। যাদের মধ্যে ১৪ জন পুরুষ ৩ জন নারী। নতুন করে আরও ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা গেছে, শুরুর দিকে ঢাকা ও চট্টগ্রাম থেকে আগত রোগীরা ডেঙ্গুতে আক্রান্ত হলেও এখন স্থানীয়ভাবেই এ রোগের বিস্তার ছড়িয়ে পড়ায় আতঙ্কিত রোগী ও তাদের স্বজনরা।
খোঁজ নিয়ে জানা যায়, উপকূলীয় জেলা ভোলায় বিগত সময়ে ডেঙ্গুর বিস্তার মহামারি না হলেও জুলাই মাসে অতীতের আক্রান্তের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ৮ দিনেই আক্রান্ত ৩৭ জন। বিস্তার বেড়ে যাওয়ায় জেনারেল হাসপাতালে আলাদা দুটি ইউনিট খোলা হলেও স্থান সংকুলান না হওয়ায় কাউকে মেঝেতেও চিকিৎসা নিতে হচ্ছে।
রোগের প্রকোপ বাড়তির দিকে থাকায় আতঙ্কের মধ্যে রোগীর স্বজনরা। এদিকে প্রতিদিন গড়ে ৫- থেকে ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। রোগীর স্বজনরা জানান, পরিবারের একজন আক্রান্ত হলে অন্যরা সংক্রমণের ভয়ে আতঙ্কিত হচ্ছে। তবে ডাক্তার ও নার্সরা প্রয়োজনীয় সেবা দিচ্ছেন। এদিকে ভোলায় ডেঙ্গুর ভয়াবহ বিস্তার ছড়িয়ে পড়ায় এ নিয়ে চিকিৎসকরা চিন্তিত। রোগীদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা। হঠাৎ কেন স্থানীয়ভাবেই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে তা নিরুপণে গবেষণা করছে জেলা স্বাস্থ্যবিভাগ। এ ব্যাপারে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. সিবলি সাদিক আল ইসলাম বলেন, রোগীর চাপ কিছুটা বাড়তির দিকে থাকলেও আমরা সেবা দিচ্ছি। তবে স্থানীয়ভাবে আক্রান্তের হার বাড়ায় বিষয়টি নিয়ে আমরাও কিছুটা চিন্তিত। কারণ, আগে দেখা গেছে আক্রান্তদের মধ্যে বেশিরভাগ ছিল বিভিন্ন জেলা থেকে আগত রোগী। ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তায়েবুর রহমান বলেন, এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, ডেঙ্গুর বিস্তার রোধে সচেতন থাকতে হবে সবাইকে। উল্লেখ্য, ভোলায় গত তিন মাসে মাত্র তিনজনের ডেঙ্গু সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত এক মাসে তা বেড়ে দাঁড়িয়েছে অর্ধশতাধিক।
Previous Post

রামপালে গাঁজা ব্যবসায়ী রাকিবুল ইসলাম পুলিশের হাতে আটক

Next Post

নড়াইলে তালগাছ কাটাকে কেন্দ্র করে ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রকাশক

প্রকাশক

Next Post
নড়াইলে তালগাছ কাটাকে কেন্দ্র করে ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

নড়াইলে তালগাছ কাটাকে কেন্দ্র করে ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস
    টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস মোঃ [আরও বিস্তারিত পড়ুন]
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
    রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মোঃ ইব্রাহিম, [আরও বিস্তারিত পড়ুন]
  • ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর অংশগ্রহণ
    ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
    প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার প্রতিরোধে নৌপরিবহন অধিদপ্তরের অভিযান ও মোবাইল কোর্ট
    নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী
    মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ