সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

নীলফামারীতে সময় টিভি’র রংপুর ব্যুরো প্রধান মুমিনুর রহমান রতন সরকারের জানাজার নামাজ ও দাফন সম্পন্ন

প্রকাশক by প্রকাশক
July 15, 2023
in সারাবাংলা
0
নীলফামারীতে সময় টিভি’র রংপুর ব্যুরো প্রধান মুমিনুর রহমান রতন সরকারের জানাজার নামাজ ও দাফন সম্পন্ন
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

নীলফামারীতে সময় টিভি’র রংপুর ব্যুরো প্রধান মুমিনুর রহমান রতন সরকারের জানাজার নামাজ ও দাফন সম্পন্ন 

মাটি মামুন রংপুর।

সময় টিভি’র রংপুর ব্যুরো প্রধান মুমিনুর রহমান রতন সরকারের (৪৯) জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা, ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন উত্তর জনপদের এই বর্ষীয়ান সাংবাদিক।

১৪ জুলাই,শুক্রবার বাদ জুমা নীলফামারী কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রীয় কবর স্থানে তাঁর দাফন কার্য সুসম্পন্ন করা হয়।

জানাজার নামাজে নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান, সদর উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি মা, বাবা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রাতেই সাংবাদিক রতন সরকারের মরদেহ তাঁর গ্রামের বাড়ি নীলফামারীর প্রগতি পাড়ায় নিয়ে যাওয়া হয়।শুক্রবার সকাল থেকে তার বাড়িতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত মানুষ ছুটে যান শেষবারের মতো বিদায় জানাতে। এসময় বিভিন্ন সংগঠনের নেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পেশাগত জীবনে রতন সরকার ১৯৯০ সালে নীলফামারী থেকে প্রকাশিত সাপ্তাহিক নীলসাগর পত্রিকায় কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। এরপর তিনি দৈনিক মাতৃভূমি, দৈনিক করতোয়া, রংপুর থেকে প্রকাশিত দৈনিক বিজলী পত্রিকায় কাজ করেন।

পরবর্তীতে এটিএন বাংলা ও এটিএন নিউজ, ডিবিসি ও সময় টেলিভিশনে কাজ করেন। প্রায় এক দশকের বেশি সময় ধরে সময় টিভিতে দায়িত্ব পালন করেন রতন সরকার। এছাড়াও দৈনিক খোলা কাগজের রংপুর অফিস প্রধানের দায়িত্ব পালন করতেন তিনি।

রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বায়জিদ আহমেদ জানান, ব্যক্তিগত কাজে বৃহস্পতিবার সকালে বিমানযোগে ঢাকায় গিয়েছিলেন রতন সরকার। সন্ধ্যায় ঢাকা থেকে বিমানযোগে ফিরে বুকে ব্যথা অনুভব করছিলেন। এসময় তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রতন সরকার নীলফামারী শহরের প্রগতিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার অকাল মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Previous Post

সুইডেনে কুরআন শরীফ অবমাননার ঘটনায় রামপালে বিক্ষোভ মিছিল

Next Post

বাঁশখালী থানা পুলিশের পৃথক অভিযানে  ৪ মাদক কারবারী গ্রেফতার 

প্রকাশক

প্রকাশক

Next Post
বাঁশখালী থানা পুলিশের পৃথক অভিযানে  ৪ মাদক কারবারী গ্রেফতার 

বাঁশখালী থানা পুলিশের পৃথক অভিযানে  ৪ মাদক কারবারী গ্রেফতার 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ