সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ঢাকা

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ০৪ আসামি গ্রেফতার

ঢাকার যাত্রাবাড়ী, ওয়ারী ও গাজীপুরের সদর ও কাশিমপুর এলাকা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ০৪ জন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)

প্রকাশক by প্রকাশক
July 22, 2023
in ঢাকা
0
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ০৪ আসামি গ্রেফতার
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ০৪ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সাবির্ক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং খুন, অপহরনসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় গতকাল ২০ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ ও র‌্যাব-১ এর যৌথ আভিযানে গাজীপুর জেলার সদর থানাধীন টেকনগপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে রাজধানী ঢাকার বংশাল থানার মামলা নং- ৬৭(০৫)১০, মেট্রো দায়রা মামলা নং- ৬৮৫৭/১০; ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ৩(খ)/২৫ উক্ত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং পাঁচবিবি থানার মামলা নং-২৮ তারিখ-২৭/১১/২০১০ খ্রিঃ; ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি)(১)(বি) উক্ত মামলায় ওয়ারেন্টভূক্ত দীর্ঘদিনের পলাতক আসামি কুখ্যাত মাদক ব্যাবসায়ী মোঃ ফারুক হোসেন @ শরীফ (৪৩), পিতা-মোঃ আজগর আলী, সাং-পেটালিয়া, থানা-কাপাসিয়া, জেলা-গাজীপুর, বর্তমান সাং-সুরিটোলা, থানা-বংশাল, জেলা-ঢাকা‘কে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে ০১টি মোবাইল ফোন নগদ- ৯২৫/- (নয়শত পঁচিশ) টাকা উদ্ধার করা হয়।

এছাড়া একই তারিখ র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী ও ওয়ারী এলাকায় অপর দুইটি অভিযান পরিচালনা করে ০১ বছর ০৪ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রুপচান সরকার, পিতা- যাদব চন্দ্র সরকার, সাং- নতুন বান্দুরা, থানা- নবাŸগঞ্জ, জেলা-ঢাকা ও ০৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আতলাফ হোসেন মিন্টু (৬০), পিতা- মৃত আজহার উদ্দিন, সাং- উত্তর কুসুমপুর, থানা- সিরাজদিখান, জেলা-মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করে।

এছাড়াও একই তারিখ র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল গাজীপুর জেলার কাশিমপুর থানা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ০৮ মাসের সাজাপ্রাপ্ত ও ৯,০০,০০০/- টাকা জরিমানা দন্ডে দন্ডিত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মন্নু কবিরাজ, পিতা- আমজাদ কবিরাজ, সাং- ব্রক্ষন্দী, থানা- সদরপুর, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে।

Previous Post

২১ বছর পর ভারত থেকে বাংলাদেশে ফিরলেন মতিউর

Next Post

কাটাখালিতে আসাদের গণসংযোগ

প্রকাশক

প্রকাশক

Next Post
কাটাখালিতে আসাদের গণসংযোগ

কাটাখালিতে আসাদের গণসংযোগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী
    মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ [আরও বিস্তারিত পড়ুন]
  • পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী
    পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- [আরও বিস্তারিত পড়ুন]
  • ধর্মমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত
    ধর্মমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব [আরও বিস্তারিত পড়ুন]
  • যাত্রীসেবার মান উন্নয়নে বিমানবন্দরে পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ বিমানমন্ত্রীর
    যাত্রীসেবার মান উন্নয়নে বিমানবন্দরে পরিচ্ছন্নতা [আরও বিস্তারিত পড়ুন]
  • স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্ত:মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
    খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্ত:মন্ত্রণালয় [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এর সঙ্গে জাইকার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
    নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ