সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home নীলফামারী

সৈয়দপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল 

প্রকাশক by প্রকাশক
July 25, 2023
in নীলফামারী, ফিচার
0
সৈয়দপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল 
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter
সৈয়দপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল 
সাদিকুল ইসলাম সাদিক,
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
৪ দফা দাবী বাস্তবায়নে উদ্দেশ্যমুলকভাবে কালক্ষেপণের প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ডিপ্লোমা প্রকৌশলীরা।
সোমবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে প্রেসক্লাবের সামনে ইন্সটিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এই কর্মসূচীর আয়োজন করে।
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ এর কেন্দ্রীয় কমিটির দেশব্যাপী ধারাবাহিক  কর্মসূচীর অংশ হিসেবে এটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সামসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় সহ সভাপতি মাহবুবুর রহমান।
প্রধান অতিথি বলেন, আমাদের যৌক্তিক দাবীগুলো বাস্তবায়নের জন্য আমরা দীর্ঘ দিন থেকে আন্দোলন করে আসছি। কিন্তু তারপরও কর্তৃপক্ষের টনক নড়ছেনা। আজ রংপুর বিভাগের সব শাখায় এই কর্মসূচী পালন করা হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে সকল দাবী মেনে নেয়ার ঘোষণা না দেয়া হলে ওইদিন ঢাকায় ৬০ হাজার সদস্যকে নিয়ে মহাসমাবেশ করে স্মারকলিপি প্রদান করা হবে এবং দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও অসহযোগ আন্দোলন কার্যক্রম চলবে।
আইডিইবি’র সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোনায়েমুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচী সঞ্চালনা করেন শাখার সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম। এতে সৈয়দপুর রেলওয়ে কারখানা, পৌরসভা, উপজেলা প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত প্রায় শতাধিক ডিপ্লোমা প্রকৌশলী অংশগ্রহণ করেন।
সমাবেশ শেষে উপস্থিত সকলে বিক্ষোভ মিছিল করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বর থেকে রেলওয়ে কারখানা গেট বাজার এলাকায় সংগঠনের স্থানীয় কার্যালয়ে পৌঁছে কর্মসূচীর সমাপ্তি টানা হয়।
Previous Post

নরসিংদীতে ভাড়াটিয়ার ঘরে মিললো বাড়ির মালিকের ঝুলন্ত লাশ

Next Post

রাজশাহীতে ভারতীয় ভিসা করতে গিয়ে ভূয়া মেজর জেনারেল গ্রেফতার

প্রকাশক

প্রকাশক

Next Post
রাজশাহীতে ভারতীয় ভিসা করতে গিয়ে ভূয়া মেজর জেনারেল গ্রেফতার

রাজশাহীতে ভারতীয় ভিসা করতে গিয়ে ভূয়া মেজর জেনারেল গ্রেফতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬
    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব-সমাজকল্যাণ মন্ত্রী
    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
    বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
    সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
    চীন–দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬, বাংলাদেশ ডে [আরও বিস্তারিত পড়ুন]
  • রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ
    রাজধানীতে “Startup, Science Project and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ