সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

কুয়াকাটায় সাংবাদিকদের সাথে নবাগত ট্যুরিস্ট পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

প্রকাশক by প্রকাশক
August 14, 2023
in সারাবাংলা
0
0
SHARES
28
VIEWS
Share on FacebookShare on Twitter
কুয়াকাটায় সাংবাদিকদের সাথে নবাগত ট্যুরিস্ট পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত 
 
নিজস্ব প্রতিবেদক:
 
নিরাপত্তা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পর্যটন নগরী কুয়াকাটায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত ট্যুরিস্ট পুলিশ সুপারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পক্ষ থেকে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
 
 কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিওনের নবাগত পুলিশ সুপার মোহাম্মাদ রাহাত গাওহারীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় কুয়াকাটা পর্যটন এলাকায় অবস্থিত হোটেল মোটেল,রিসোর্টসহ কুয়াকাটা পর্যটন এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা
 
হয়। পর্যটন এলাকার বিশেষ বিশেষ স্থানে সিসি ক্যামেরা নজরদারিসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। কুয়াকাটা পর্যটন এলাকায় আগত পর্যটক  দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচলের জন্য ট্যুরিস্ট পুলিশ কর্তৃক ট্রাফিক নিয়ন্ত্রন ব্যবস্থা গ্রহন করা হয়। কুয়াকাটা সমুদ্র সৈকতে যত্রতত্র মোটরসাইকেল চলাচল,
 
সংঘটিত অপরাধ সংক্রান্তে আগাম তথ্য সংগ্রহ, আগত পর্যটক দর্শনার্থীরা সমুদ্রে গোসলে নামলে যাতে কোন অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সেজন্য গঠন করা স্বেচ্ছাসেবক উদ্ধার কর্মী নিয়োগ এবং পর্যটন এলাকায় অপরাধ নিয়ন্ত্রনে চেকপোষ্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ,
 
পর্যটকদের হয়রানী রোধে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার বিষয় আলোকপাত করা হয় । মতবিনিময় সভায় পর্যটকদের স্বার্থে  টুরিস্ট পুলিশ এবং সাংবাদিক পরস্পর সহযোগিতামূলক মনোভাবে কাজ করার বিষয়ে একমত পোষণ করা হয়। 
 
সভায় কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও মহিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মনিরুল ইসলাম , অর্থ সম্পাদক মোঃ মনির হাওলাদার, সাংবাদিক আবুল হোসেন রাজু, আব্দুল কাইয়ুম আরজু বক্তব্য রাখেন।
 
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক মোঃ আবু হাসনাইন পারভেজ, হুমায়ূন কবির, মোঃ ইসমাইল হোসেন (শহর ও যানবাহন) প্রমুখ। 
 
Previous Post

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১০.৬ কেজি গাঁজাসহ আটক ১

Next Post

নরসিংদীতে ফ্রিল্যান্সার আইটি ইনষ্টিটিউট এর উদ্দ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

প্রকাশক

প্রকাশক

Next Post
নরসিংদীতে ফ্রিল্যান্সার আইটি ইনষ্টিটিউট এর উদ্দ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নরসিংদীতে ফ্রিল্যান্সার আইটি ইনষ্টিটিউট এর উদ্দ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • পানি
    পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি-এর [আরও বিস্তারিত পড়ুন]
  • টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন আব্দুল্লাহ আল মামুন
    টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন আব্দুল্লাহ আল মামুন [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানবন্দরে সেবার মানোন্নয়নে জোর: হয়রানিমুক্ত কার্গো ব্যবস্থাপনা ও দ্রুত  BG 202 (B789) এর হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমানমন্ত্রীর
    বিমানবন্দরে সেবার মানোন্নয়নে জোর: হয়রানিমুক্ত কার্গো [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক [আরও বিস্তারিত পড়ুন]
  • সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ইউএনএফপিএ (UNFPA) ও ইউএনওমেন(UN Women) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
    সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ইউএনএফপিএ (UNFPA) ও [আরও বিস্তারিত পড়ুন]
  • বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক
    বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি [আরও বিস্তারিত পড়ুন]
  • ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর
    ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ