সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

যুবলীগকর্মী হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আসামি পক্ষ থেকে  বাদীপক্ষকে পুনরায়  হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশক by প্রকাশক
September 17, 2023
in বিশেষ সংবাদ
0
যুবলীগকর্মী হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter
যুবলীগকর্মী হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে  ও আসামি পক্ষ থেকে  বাদীপক্ষকে পুনরায়  হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত 
 
খন্দকার সাইফুল:(সত্যকন্ঠ)  নিজস্ব প্রতিবেদক:

নড়াইলের কালিয়ায় বিএনপি-জামাতের সন্ত্রাসী কর্তৃক যুবলীগকর্মী আজাদ হত্যা মামলা দ্রুত বিচার আইনে তালিকাভুক্ত ও আসামীদের গ্রেফতারের দাবিতে পেড়লীতে মানববন্ধন  হয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পেড়লী ইউনিয়ন যুবলীগর উদ্যোগে পেড়লী বাজারস্থ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সম্মুখের রাস্তায় অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগসহ নানা শ্রেণিপেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

 

পেড়লী ইউনিয়ন যুবলীগ সভাপতি নিহত আজাদের ছোট ভাই মো. সাজ্জাদ শেখের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কালিয়া উপজেলা যুবলীগ আহ্বায়ক খান রবিউল ইসলাম, পেড়লী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো.আনিসুল ইসলাম বাবু,

 

হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের সাবেক সভাপতি আ’লীগ  নেতা নজরুল ইসলাম শেখ, ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পলাশ মাহমুদ মোল্যা, পেড়লী বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু মুছা রানা, মাও. মহিউদ্দিন শেখ, নিহত আজাদের সন্তানহারা মা খুরশিদা বেগম ও তার বিধাব স্ত্রী হালিমা বেগম প্রমুখ।

 

বক্তারা বলেন, বিএনপি-জামাত সন্ত্রাসীদের হামলায় নিহত যুবলীগকর্মী আজাদ শেখ হত্যাকান্ডটি একটি চাঞ্চল্যকর রাজনৈতিক হত্যাকান্ড। প্রায় দুইমাস অতিবাহিত হলেও অদ্যাবধি পুলিশ রহস্যজনক কারণে কোনো আসামী গ্রেফতার করেনি। বক্তারা মামলাটি দ্রুত বিচার আইনে তালিকাভুক্ত করে অচিরেই আজাদ হত্যাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানান।

 

প্রসঙ্গতঃ ২০জুলাই যুবলীগকর্মী মো.আজাদ শেখ বাংলাদেশ আওয়ামী যুবলীগের খুলনা বিভাগীয় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ থেকে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী গ্রামে নিজবাড়ি ফেরার পথে খানকাহপাড়া চৌরাস্তায় পৌঁছালে আজাদ শেখকে অকস্যাৎ আক্রমণ করে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে।

 

এই ঘটনার বিচার চেয়ে তখন সারাদেশে কেন্দ্রীয় যুবলীগ বিভিন্ন কর্মসুচি পালন করে। ওই ঘটনায় ২৩ জুলাই কালিয়া থানায় মামলা দায়ের হয়। কিন্তু গ্রায় দুইমাস অতিবাহিত হলেও অদ্যাবধি পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। বরং মামলা তুলে নেয়ার জন্য আসামিরা হত্যার হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন বাদী সাজ্জাদ শেখ। 

Previous Post

বাঘারপাড়ার জামদিয়ায় মুয়াল্লিম প্রশিক্ষন কোর্স অনুষ্ঠিত

Next Post

নিউইয়র্কে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবসঃ উত্তর আমেরিকা অভিবাসীদের ভূমিকা “ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশক

প্রকাশক

Next Post
নিউইয়র্কে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবসঃ উত্তর আমেরিকা অভিবাসীদের ভূমিকা “ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিউইয়র্কে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবসঃ উত্তর আমেরিকা অভিবাসীদের ভূমিকা “ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড-মোঃ রফিকুল ইসলাম
    নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড-মোঃ রফিকুল ইসলাম গৌরনদী [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা..স্বাস্থ্যমন্ত্রী
    প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা [আরও বিস্তারিত পড়ুন]
  • সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী
    সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স [আরও বিস্তারিত পড়ুন]
  • মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার-
    মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলায় সর্বোচ্চ [আরও বিস্তারিত পড়ুন]
  • মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
    মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন বেসামরিক বিমান [আরও বিস্তারিত পড়ুন]
  • সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে সহযাত্রী: স্থানীয় সরকার মন্ত্রী
    সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে [আরও বিস্তারিত পড়ুন]
  • আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা–সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
    আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা–সমাজ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ