সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home কৃষি

নিষেধাজ্ঞার আগেই ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সাগরে ছুটছেন জেলেরা, ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

প্রকাশক by প্রকাশক
October 11, 2023
in কৃষি
0
নিষেধাজ্ঞার আগেই ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সাগরে ছুটছেন জেলেরা, ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

নিষেধাজ্ঞার আগেই ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সাগরে ছুটছেন জেলেরা, ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

সাব্বির আলম বাবু,বিশেষ প্রতিনিধি:

নিষেধাজ্ঞার আগে ভোলার উপকূলের জেলেদের জালে সাগর মোহনায় প্রতিদিন ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। ইলিশ মৌসুমের শেষ সময়ে জেলেরা দিনরাত ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জাল ফেলতে নদীতে যাচ্ছেন।

 

এ কারণে জেলেপাড়ায় এখন ব্যস্ততা বেড়ে গেছে। আশ্বিনী পূর্ণিমার সময় প্রধান প্রজনন মৌসুম হিসেবে আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত শুরু হবে প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞা। মোট ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে।

ইলিশের ভরা প্রজনন ও ডিম ছাড়ার সময় হলেও এবার আগেভাগে ডিম ছাড়তে ঝাঁকে ঝাঁকে ইলিশ মেঘনার এসব অঞ্চলে উঠে আসছে। এদিকে মৌসুমের শেষ সময়ে ইলিশ ধরে দাদনের টাকা পরিশোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বছর ইলিশ মৌসুমের গত ৩ মাসে অমাবস্যার জোঁ ছাড়া তেমন ইলিশ মেঘনায় ধরা পড়েনি। ২-১ ঝাঁকে বড় ইলিশ ধরা পড়লেও অধিকাংশ সময় জেলেরা মাছ বিক্রি করে ট্রলারের জ্বালানি তেলের খরচ জোগাতে পারেনি।

অন্যদিকে ঝাঁকের ইলিশ ধরে জেলেরা পাড়ে না ফিরতেই একশ্রেণীর ভ্রাম্যমাণ মাছ ব্যবসায়ী ওই সব মাছ মধ্য মেঘনা থেকেই সস্তায় কিনে নিয়ে লঞ্চ-ট্রলারযোগে ঢাকাসহ বড় বড় শহরে পাঠিয়ে দেয়। এছাড়া ভারতে মাছ ব্যবসায়ীদের এজেন্টরাও একই পদ্ধতিতে জেলেদের কাছ থেকে মাছ সংগ্রহ করে থাকে।

মধ্য মেঘনায় মাছ কেনা-বেচার কারণে জেলেরা এ বছর মাছের দাম পায়নি বলে অভিযোগ রয়েছে। গত ২ দিন ধরে ঝাঁকের ইলিশ ধরা পড়তে শুরু করায় সাধারণ জেলেরা লোকসান পুষিয়ে নিতে দিনরাত মেঘনায় জাল ফেলছেন।

Satyakantho Addsমৎস্য বিভাগ সূত্রে জানা যায়, ইলিশ রক্ষায় আশ্বিনী পূর্ণিমার সময় প্রধান প্রজনন মৌসুম হিসেবে বিবেচনা করে আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত শুরু হবে নিষেধাজ্ঞা। এ অঞ্চলের ইলিশ চ্যানেলে মাছ ধরা বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়েছে।

এরপর ১ নভেম্বর থেকে ৬ মাসের জন্য জাটকা ধরা আইন বলবত থাকছে। এসব আইনের জন্য বলা যায় বর্তমান সময়ই হচ্ছে ইলিশ মৌসুমের শেষ সময়। ফলে আগামী ২-৩ দিন বিনাবাধায় মেঘনায় জেলেরা জাল ফেলতে পারছে।

আর এ সময়ে সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠে আসায় ওইসব ইলিশ জেলেদের জালে ধরা পড়ছে। মাছ ধরার বাধা না থাকায় জেলেরা ডিমওয়ালা ইলিশসহ জাটকা ইলিশও ধরছে নির্বিঘ্নে। জেলেরা জানায়, প্রতি বছর মৌসুমের শেষ সময়ে বড় ইলিশ ডিম ছাড়তে ভোলার শাহাবাজপুর চ্যানেলের মিঠা-নোনা পানিতে চলে আসে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার পাশাপাশি গত কয়েক দিন টানা বৃষ্টি শুরু হওয়ায় মেঘনা ও সাগর মোহনায় ইলিশ বিচরণের পরিবেশ সৃষ্টি হয়েছে বলেও জেলেরা জানায়। এ কারণে ঝাঁকের ইলিশ উঠে আসছে। মাছ ব্যবসায়ী হাসেম মহাজন জানান, গত ২ দিন ধরে কিছু মাছ পড়তে শুরু করেছে। তবে ডুবোচরের চেয়ে গভীর পানিতে এসব মাছ ধরা পড়ছে। এতে সাধারণ জেলেরা লাভবান হচ্ছেন।

Previous Post

নড়াইলে নানা আয়োজনে এস এম সুলতানের ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত

Next Post

ঘোড়াঘাট পৌর শ্রমিক দলের আত্মপ্রকাশ

প্রকাশক

প্রকাশক

Next Post
ঘোড়াঘাট পৌর শ্রমিক দলের আত্মপ্রকাশ

ঘোড়াঘাট পৌর শ্রমিক দলের আত্মপ্রকাশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত
    শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা
    নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী [আরও বিস্তারিত পড়ুন]
  • র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা
    র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি 
    মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌপরিবহন উপদেষ্টা 
    বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ