সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

রামপালে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত

প্রকাশক by প্রকাশক
October 12, 2023
in বিশেষ সংবাদ
0
রামপালে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

রামপালে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত

রামপাল( বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকাল ৫ টায় হুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে হুড়কার জিরোপয়েন্ট এলাকায় এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদারের সভাপতিত্বে ও বিধান মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম.পি)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান, সহ-সভাপতি কল্লোল বিশ্বাস , মানষ মন্ডল , হুড়কা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পুলক সরকার, সাধারণ সম্পাদক অতিপ মন্ডল ,সহ হুড়কা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে উন্নয়ন হয়েছে , তা কোন সরকারের আমলে হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন প্রকল্প বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে দিয়েছেন, তা খুলনা সিটি করপোরেশনের মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার সহধর্মিণী বর্তমান সাংসদ বেগম হাবিবুন নাহার সুষ্ঠুভাবে সম্পাদন করে চলেছেন। সারা দেশের মতো রামপাল মোংলায় ও আধুনিকতার ছোঁয়া লেগেছে। রামপাল মোংলা ছিল এক সময়ে সন্ত্রাসীদের জনপদ। তালুকদার আব্দুল খালেক সে সন্ত্রাসী জনপদকে শান্তির জনপদে রূপান্তরিত করেছেন। সারা দেশের সাথে তাল মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট রামপাল-মোংলা গড়তে বর্তমান সাংসদ বেগম হাবিবুন নাহারের বিকল্প নেই। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাবিবুন নাহারকে আবারও এ আসনে মনোনয়ন দেয়ার দাবী জানান। তারা আশা প্রকাশ করে বলেন যে, নৌকা প্রতীকে বর্তমান সংসদ সদস্য হাবিবুন নাহারকে মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে নৌকাকে বিজয়ী করে এ আসনটি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিবেন।

Previous Post

কাপ্তাইয়ে মিলল বন্য মেয়েলি হাতি মৃতদেহ

Next Post

মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামে আগমন উপলক্ষে বর্ধিত সভা

প্রকাশক

প্রকাশক

Next Post
মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামে আগমন উপলক্ষে বর্ধিত সভা

মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামে আগমন উপলক্ষে বর্ধিত সভা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের [আরও বিস্তারিত পড়ুন]
  • পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
    পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা [আরও বিস্তারিত পড়ুন]
  • বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
    বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের [আরও বিস্তারিত পড়ুন]
  • দূর্গম পাহাড়ে সাজেক কলেজে সেনাবাহিনীর সহযোগিতায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
    দূর্গম পাহাড়ে সাজেক কলেজে সেনাবাহিনীর সহযোগিতায় মহান [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
    বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের জয়ে যুব ও ক্রীড়া [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
    নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে: [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাটের লঞ্চ টার্মিনালে অতিরিক্ত যাত্রী ও অনিয়ম রোধে কঠোর অবস্থানে নৌপরিবহন প্রতিমন্ত্রী, দাঁড়িয়ে থেকেই ছাড়লেন লঞ্চ
    সদরঘাটের লঞ্চ টার্মিনালে অতিরিক্ত যাত্রী ও অনিয়ম রোধে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ