সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home কৃষি

ইলিশ শিকারে নিষেধাজ্ঞার প্রভাব, ভোলায় ৩৫০ টাকা পর্যন্ত বেড়েছে দেশীয় মাছের দাম

প্রকাশক by প্রকাশক
October 15, 2023
in কৃষি
0
ইলিশ শিকারে নিষেধাজ্ঞার প্রভাব, ভোলায় ৩৫০ টাকা পর্যন্ত বেড়েছে দেশীয় মাছের দাম
1
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
ইলিশ শিকারে নিষেধাজ্ঞার প্রভাব, ভোলায় ৩৫০ টাকা পর্যন্ত বেড়েছে দেশীয় মাছের দাম 
 
সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ
ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে ভোলার মাছ বাজারে। নদীর মাছ না থাকায় সব ধরনের দেশীয় প্রজাতির মাছের দাম কেজি প্রতি বেড়েছে ১০০-৩৫০ টাকা। ক্রেতার ক্ষোভ প্রকাশ করলেও বাধ্য হয়ে কিনছেন মাছ। বিক্রেতারা নিষেধাজ্ঞার অজুহাত দেখিয়ে বলছেন, দেশীয় প্রজাতির মাছের সরবরাহ কম হওয়ায় চাহিদা বেশি। আর এ কারণেই দাম একটু বেশি। ভোলা পৌরশহরের মাছ বাজারে গিয়ে দেখা যায়, ইলিশসহ নদীর কোনো মাছ নেই। দেশীয় রুই, কাতলা, পাঙাশ, তেলাপিয়া, শিং, কৈ মাছের দখলে বাজার। কিন্তু দাম বেশি হওয়ায় ঘুরে ঘুরে দর-দাম করে ক্রয় করছেন ক্রেতারা। মাছ কিনতে আসা মো. মহিউদ্দিন, আব্দুল গনি, অপু দে ও জান্নাত বেগম জানান, তারা বাড়ির জন্য মাছ কিনতে এসেছেন। রুই, কাতলা, পাঙাশ, তেলাপিয়া, শিং, কই, পুঁটি, চিংড়ি, শোলসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছে ভরে গেছে বাজার। কিন্তু দাম আগের চেয়ে কেজি প্রতি ১০০-৩৫০ টাকা বাড়িয়ে দিয়েছে বিক্রেতারা।
 
এরমধ্যে সবচেয়ে বেড়েছ চিংড়ি মাছের দাম। আগের চেয়ে ৩৫০ টাকা বেশি নেওয়া হয়েছে। আর কেজিতে ১০০টাকা বেড়েছে পাঙাশ মাছের দাম। তারা আরও জানান, বেশি দামের বিষয়ে মাছ বিক্রেতাদের প্রশ্ন করলে তারা ২২ দিনের নিষেধাজ্ঞার অজুহাত দেয়। যেহেতু নদীর মাছ বাজারে উঠছে না ২২ দিনের জন্য তাই বাধ্য হয়ে ঘুরে ঘুরে দর-দাম করে মাছ কিনতে হচ্ছে।

মাছ বিক্রেতা মো. বিল্লাল হোসেন, মো. মনির ও মো. ফারুক বলেন, নিষেধাজ্ঞার কারণে পুকুর ও ঘেরের মালিকরা তাদের মাছের দাম আগের চেয়ে কেজিতে ১০০-৩৫০ টাকা বাড়িয়ে দিয়েছে। যেহেতু নিষেধাজ্ঞার সময় পুকুর ও ঘেরের মাছ বিক্রি করতে হবে তাই আমরা বাধ্য হয়ে বেশি দামে মাছ কিনে এনে বেশি দামে বিক্রি করছি। তারা আরও জানান, বর্তমানে রুই, কাতলা মাছ দেড় কেজি ওজনের সাড়ে ৩০০ টাকা, ২ কেজির বেশি ওজনের সাড়ে ৪০০ টাকা, তেলাপিয়া ২৫০ টাকা, পাঙাশ ১ কেজির বেশি ওজনের ২৫০ টাকা, ১ কেজির নিচে ওজনের ১৮০ টাকা, চিংড়ি ছোট ৭০০ টাকা, মাঝারি ৯০০ ও বড় ১২-১৩০০ টাকা। তবে নিষেধাজ্ঞা শেষ হলে দেশীয় এসব মাছের দাম কেজি প্রতি ১০০-৩০০ টাকা কমে যাবে।
Previous Post

কুয়াকাটায় ডিবি পুলিশের মাদক উদ্ধার নিয়ে নাটকীয়তা, রাখাইনদের অভিযোগ ষড়যন্ত্র

Next Post

বিএনপি-জামাত কর্তৃক দেশ বিরোধী ষড়যন্ত্র, হত্যা, আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পটুয়াখালীতে গন-মিছিল ও পথসভা

প্রকাশক

প্রকাশক

Next Post
বিএনপি-জামাত কর্তৃক দেশ বিরোধী ষড়যন্ত্র, হত্যা, আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে  পটুয়াখালীতে গন-মিছিল ও পথসভা

বিএনপি-জামাত কর্তৃক দেশ বিরোধী ষড়যন্ত্র, হত্যা, আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পটুয়াখালীতে গন-মিছিল ও পথসভা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের [আরও বিস্তারিত পড়ুন]
  • পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
    পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা [আরও বিস্তারিত পড়ুন]
  • বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
    বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের [আরও বিস্তারিত পড়ুন]
  • দূর্গম পাহাড়ে সাজেক কলেজে সেনাবাহিনীর সহযোগিতায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
    দূর্গম পাহাড়ে সাজেক কলেজে সেনাবাহিনীর সহযোগিতায় মহান [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
    বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের জয়ে যুব ও ক্রীড়া [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
    নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে: [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাটের লঞ্চ টার্মিনালে অতিরিক্ত যাত্রী ও অনিয়ম রোধে কঠোর অবস্থানে নৌপরিবহন প্রতিমন্ত্রী, দাঁড়িয়ে থেকেই ছাড়লেন লঞ্চ
    সদরঘাটের লঞ্চ টার্মিনালে অতিরিক্ত যাত্রী ও অনিয়ম রোধে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ