সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ফিলিস্তিনে ইসরায়েলী দখলদারিত্বের  প্রতিবাদে ও গণহত্যা বন্ধের দাবীতে সৈয়দপুরে সাংবাদিকদের মানববন্ধন 

প্রকাশক by প্রকাশক
October 19, 2023
in আন্তর্জাতিক, দেশ, ফিচার
0
ফিলিস্তিনে ইসরায়েলী দখলদারিত্বের  প্রতিবাদে ও গণহত্যা বন্ধের দাবীতে সৈয়দপুরে সাংবাদিকদের মানববন্ধন 
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
ফিলিস্তিনে ইসরায়েলী দখলদারিত্বের  প্রতিবাদে ও গণহত্যা বন্ধের দাবীতে সৈয়দপুরে সাংবাদিকদের মানববন্ধন 
 
সাদিকুল ইসলাম সৈয়দপুর( নিলফামারি) প্রতিনিধিঃ
ফিলিস্তিনে দখলদার ইয়াহদী সন্ত্রাসীদের আগ্রাসনের প্রতিবাদে ও নির্বিচার গণহত্যার বন্ধের দাবীতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন করেছে সাংবাদিকরা। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সৈয়দপুর প্রেসক্লাবের সামনে সকাল ১১ টা থেকে ১ ঘন্টাব্যাপী এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক আমার সংবাদ পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি নুর মোহাম্মদ ওয়ালিউর রহমান রতন। 
 
দৈনিক জনকন্ঠ ও আনন্দ টিভির সৈয়দপুর প্রতিনিধি মিজানুর রহমান মহসিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তর সৈয়দপুর প্রতিনিধি সৈয়দা রুখসানা জামান শানু, ডেইলি অবজারভার নীলফামারী জেলা প্রতিনিধি সাব্বির আহমেদ সাবের।
দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি জিকরুল হক, দৈনিক ভোরের পাতা সংবাদাদাতা জয়নাল আবেদীন হিরো, দৈনিক আজকের বসুন্ধরার সংবাদদাতা তাজু আহমেদ ও মোকসেদ আলম পারভেজ, দৈনিক যুগের আলোর রাজু আহমেদ। 
 
এছাড়াও সাংবাদিকদের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, ব্যবসায়ী দুলাল হোসেন, উদীয়মান যুবনেতা রবিউল ইসলাম রবি ও নীলফামারীর বায়তুর নুর মসজিদের ইমাম ও খতিব মমিনুল ইসলাম সৈয়দপুরী প্রমুখ। 
মানববন্ধনে সৈয়দপুর উপজেলার বিভিন্ন টিভি, জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা ও নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দসহ অনলাইন একটিভিস্ট, কনটেন্ট রাইটার, প্রতিষ্ঠিত ফেসবুক পেজ এডমিন ও ইউটিউবার সহ শতাধিক সাধারণ মানুষও অংশ গ্রহণ করেন। 
 
এই কর্মসূচী থেকে স্বাধীনতাকামী নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের প্রতি সহমর্মিতা ও সংহতি প্রকাশ করে ইসরায়েলী বাহিনীর নৃশংস গণহত্যার তীব্র প্রতিবাদ জানানো হয়। একইসাথে সকল আন্তর্জাতিক আইন ও মানবিক নীতি লংঘন করে দখলদারত্ব বজায় রেখে সাম্রাজ্যবাদী আগ্রাসন থামানোর দাবি তুলে ধরে জাতিসংঘ সহ মানবাধিকার সংস্থা, ওআইসি ও আরব নেতাদের প্রতি দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানান। সেইসাথে মুসলিম বিশ্বের সকল সরকার ও রাষ্ট্র প্রধানদের এই সমস্যা সমাধানের জন্য ঐক্যবদ্ধ ও কার্যকর উদ্যোগ নেয়ার আহবান জানান। 
 
Previous Post

বাঁশখালীতে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদযাপিত

Next Post

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ‘শেখ রাসেল দিবস’ পালিত

প্রকাশক

প্রকাশক

Next Post
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ‘শেখ রাসেল দিবস’ পালিত

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ‘শেখ রাসেল দিবস’ পালিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ