সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

রাঙামাটি পাহাড়ে বেজে উঠল প্রবারণার সুর

প্রকাশক by প্রকাশক
October 29, 2023
in ফিচার, রাঙ্গামাটি
0
রাঙামাটি পাহাড়ে বেজে উঠল প্রবারণার সুর
1
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

রিপন মারমা, রাঙ্গামাটি:
 
প্রতিটি পাহাড়ের অলিগলিতে বেজে উঠে উঠেছে “ছংরাহসি ওয়াগ্যেয়েলা রাথা পোঃয়ে লাহঃগেমে” এই প্রবারণা উৎসবের মধুর কণ্ঠে সুর। যার অর্থ হলো- প্রবারণা পূর্ণিমা শুরু হলো চলো যায় রথযাত্রা মেলায় এমনটি দেখা গেছে রাঙামাটিতে। 
 
রাঙ্গামাটি কাপ্তাইয়ের  শুরু হয়েছে টানা দুই দিনব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এই উৎসবকে ঘিরে প্রত্যেকটি বৌদ্ধ বিহারে কানায় কানায় ছিল পরিপূর্ণ । নিজেদের সংস্কৃতি ঐতিহ্যবাহী নতুন ডিজাইনে পোশাকে (থামি,লুঙ্গী) দেখা গেছে ছোট থেকে সকল বয়সের মানুষ। এই দুইদিন ব্যপী অনুষ্ঠানকে ঘিরে কমতি রাখেনি বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
সরেজমিনে দেখা গেছে, কাপ্তাই ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার এবং জয় মঙ্গল বৌদ্ধ বিহার,রাইখালী, ওয়াগ্গার নোয়াপাড়া, কুকিমারা, শিলছড়ি, বারঘোনিয়া, মিতিংগ্যাছড়িসহ । বিভিন্ন গ্রামে গ্রামে বিহারেগুলো ছিল মুখরিত। উৎসবকে ঘিরে প্রত্যেক বিহারে সাজসজ্জার বর্ণিল আয়োজন।
 
 
সকাল থেকে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মালম্বীরা বিহারে সমবেত হয়ে পঞ্চশীল, অষ্টশীল গ্রহণসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনায় ধর্মদেশনা প্রদান করেন ঐতিহ্যবাহী  চিৎমরম বৌদ্ধ বিহারে এরপরই বিহারে বিহারে উপাসক-উপাসিকা ও ভিক্ষুদের উদ্দেশ্যে দান করা হয় ছোয়াইং (আহার),ফলমুল ও নগদ অর্থ । আবার অনেকেই নিজেদের ঐতিহ্য সংস্কৃতি পোশাকে নর-নারীসহ সকল বয়সের ধর্মাবলম্বীরা আনন্দের মেতে উঠতে দেখা গেছে। কেউ বা এক বিহার থেকে আরেকটি বিহারের ছুটছেন ছোয়াইং (আহার) দান করতে
 
 
ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ  বিহারের ছোয়াইং (আহার) দান করতে আসা উয়োমা  মারমা বলেন, সকালে তারা বিহারে ছোয়াইং দান করেছেন। সন্ধায় মোমবাতি ও হাজার প্রদীপ প্রজ্বলন শেষে পিঠা উৎসবের মেতে উঠবেন।আরেকজন চিৎমরম উচ্চ বিদ্যালয় শিক্ষক ক্যউচিং  মারমা বলেন, আমরা এই দিনটি জন্য অপেক্ষায় ছিলাম। সন্ধায় চুলামনি উদ্দেশ্যে আকাশে বিভিন্ন রঙ-বেরঙের ফানুষ উড়ানো হবে। শেষদিনে রথযাত্রা সময় খুব আনন্দ করব !
 
 
বৌদ্ধ ধর্মাবলম্বীরা জানান, প্রতিবছর দুইদিন ব্যাপী উৎসবের মধ্যে রয়েছে ধর্মীয় অনুষ্ঠান,  রথযাত্রা, বিভিন্ন পাড়ায় ও গ্রামে পিঠা তৈরীর উৎসব, ফানুস বাতি উড়ানো ও হাজার প্রদীপ প্রজ্জ্বলন। তাছাড়া এই উৎসবের প্রধান আকর্ষণ বাঁশের আদলে তৈরী একটি রথ । সন্ধায় পঞ্চশীল, অষ্টশীল গ্রহণের পর বিহার গুলোতে হাজার প্রদীপ প্রজ্জ্বলন শুরু হবে।
 
 
এরপর পাড়ায় কিংবা মহল্লার অলিতে গলিতে পিঠা বানানোর উৎসবে মেতে উঠবেন মারমা সম্প্রদায়ের মানুষ। ভোরের সেসব পিঠা বিহারে বিহারের দান করানো হবে। সন্ধায় ধর্মদেশনা শেষে রথ টেনে কর্ণফুলী নদীতে ডলুইছড়ি পর্যন্ত  প্রদক্ষীণ শেষে কর্ণফুলী নদীতে বিসর্জনে দিয়ে সমাপ্তি ঘটবে এই প্রবারণা পূর্ণিমা।
Previous Post

নেতা কর্মীদের বিশাল বহর নিয়ে চমক দেখালেন এমপি মোস্তাফিজ

Next Post

সৈয়দপুরে ইউপি চেয়ারম্যানের প্রচেষ্টায় কোটি টাকা  ক্ষতিপূরণ পেলো ছয়টি অসহায় পরিবার 

প্রকাশক

প্রকাশক

Next Post
সৈয়দপুরে ইউপি চেয়ারম্যানের প্রচেষ্টায় কোটি টাকা  ক্ষতিপূরণ পেলো ছয়টি অসহায় পরিবার 

সৈয়দপুরে ইউপি চেয়ারম্যানের প্রচেষ্টায় কোটি টাকা  ক্ষতিপূরণ পেলো ছয়টি অসহায় পরিবার 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬
    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব-সমাজকল্যাণ মন্ত্রী
    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
    বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
    সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
    চীন–দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬, বাংলাদেশ ডে [আরও বিস্তারিত পড়ুন]
  • রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ
    রাজধানীতে “Startup, Science Project and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ