সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ইসলাম কথা

ভার্চুয়ালি কাপ্তাইয়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশক by প্রকাশক
October 31, 2023
in ইসলাম কথা
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ভার্চুয়ালি কাপ্তাইয়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
 
রিপন মারমা রাঙ্গামাটি 
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙামাটি গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ১২ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে কাপ্তাই উপজেলা সদরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
 
 
সোমবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১২ টা মিনিটে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলনে ৬ষ্ঠ পর্যায়ে দেশের বিভিন্ন উপজেলায় ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
 
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে রাঙামাটি কাপ্তাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে নবনির্মিত মডেল মসজিদে সকালে মোনাজাত, দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
কাপ্তাই উপজেলা তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় মডেল মসজিদ উদ্বোধনীতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন সুপারভাইজার মো. নুরুন নবী। বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক ও গণপূর্ত বিভাগ রাঙামাটির নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল।
 
 
এসময় কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) উপ অধিনায়ক মেজর মো. লতিফুল বারী, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, আলেম-ওলামা, মুসুল্লি, শিক্ষক, সাংবাদিক এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
 
 
গণপূর্ত বিভাগ রাঙামাটির নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল এসময় সাংবাদিকদের বলেন, দৃষ্টি নন্দন এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি তিন তলা বিশিষ্ট। এখানে তিন তলা মিলে একসাথে ৯০০ লোক নামাজ আদায় করতে পারবেন। নারী এবং পুরুষদের জন্য পৃথক অজু ও নামাজের ব্যবস্থা রয়েছে।
 
 
এছাড়া শীতাতপ নিয়ন্ত্রিত এই মডেল মসজিদে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, ইসলামী গবেষণা কেন্দ্র, ইসলামী লাইব্রেরী , অটিজম কর্নার সহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। মসজিদের নীচতলায় গাড়ি পার্কিং ব্যবস্থা রয়েছে, এছাড়া মসজিদে ইসলামিক বই বিক্রয় কেন্দ্রও থাকবে।
 
 
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. মহিউদ্দিন বলেন, সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ৬ষ্ঠ পর্যায়ে আজ ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন হয়েছে।
 
 
তন্মধ্যে কাপ্তাই উপজেলা সদরে একটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন হয়েছে। এখানে ৫ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি ইসলামিক বিভিন্ন বিষয়ে গবেষণা করা যাবে। এখানে শিশুদের জন্য লেখাপড়া এবং জ্ঞান চর্চার সুযোগ রয়েছে।নি:সন্দেহে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে এটি কাপ্তাইবাসীর জন্য একটি স্মরণীয় উপহার। 
Previous Post

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ ফুটবলে বাঁশখালী বালিকা ৭ গোলে জয়ী

Next Post

পূর্বধলা উপজেলা জামায়াতের সাবেক আমির গ্রেফতার

প্রকাশক

প্রকাশক

Next Post
পূর্বধলা উপজেলা জামায়াতের সাবেক আমির গ্রেফতার

পূর্বধলা উপজেলা জামায়াতের সাবেক আমির গ্রেফতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
    বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-পানি সম্পদ মন্ত্রী
    ‎বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
    বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী [আরও বিস্তারিত পড়ুন]
  • নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীল রাখতে এআইভিত্তিক ডেটা বিশ্লেষণ ব্যবস্থার উদ্যোগ
    নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীল রাখতে এআইভিত্তিক ডেটা [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নযন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে।- গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী
    উন্নযন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
  • আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন
    আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর [আরও বিস্তারিত পড়ুন]
  • চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ