সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

মাশরাফীর পক্ষে মনোনয়ন সংগ্রহ করলেন জেলা আওয়ামী লীগ 

প্রকাশক by প্রকাশক
November 28, 2023
in সারাবাংলা
0
মাশরাফীর পক্ষে মনোনয়ন সংগ্রহ করলেন জেলা আওয়ামী লীগ 
0
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter
মাশরাফীর পক্ষে মনোনয়ন সংগ্রহ করলেন জেলা আওয়ামী লীগ 
 
খন্দকার সাইফুল নড়াইল:
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।
 
 
সোমবার (২৭ নভেম্বর) দুপুর সোয়া ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীলের কাছ থেকে মাশরাফীর পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি।
 
 
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জনা যায়, এরইমধ্যে নড়াইলের ২টি আসনে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন ছয়জন। নড়াইল-১ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন জাতীয় পার্টির মিল্টন মোল্লা, স্বতন্ত্রপ্রার্থী  সিকদার মো. শাহাদাত হোসেন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ।
 
 
নড়াইল-২ আসনে মাশরাফী বিন মোর্ত্তজার পক্ষে মনোনয়ন সংগ্রহের দিনে এ আসনে কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ হাফিজুর রহমানও মনোনয়ন সংগ্রহ করেন।
 
মাশরাফীর মনোনয়ন সংগ্রহের সময় তার পক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. সুবাস চন্দ্র বোস ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচিন কুমার চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য খোকন সাহা, বীর মুক্তিযোদ্ধা এস এ মতিন প্রমুখ।
 
এর আগে রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাশরাফীকে নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী হিসেবে ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী বিন মোর্ত্তজা।
 
 
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মাশরাফী।
Previous Post

কাপ্তাইয়ে ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দান উৎসব সম্পন্ন

Next Post

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

প্রকাশক

প্রকাশক

Next Post
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের ট্যাংকি বিতরণ করলো বাঘাইহাট জোন
    সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের [আরও বিস্তারিত পড়ুন]
  • ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন
    ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ
    ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে—মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
    পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড
    কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় [আরও বিস্তারিত পড়ুন]
  • আরো ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন পেশাগত স্বীকৃতির ‘ক্রীড়া কার্ড’
    আরো ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন পেশাগত স্বীকৃতির ‘ক্রীড়া [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ