সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home কৃষি

ভোলায় শীতের সবজির বাম্পার ফলনে  চাষীদের সন্তোষ

প্রকাশক by প্রকাশক
December 5, 2023
in কৃষি
0
ভোলায় শীতের সবজির বাম্পার ফলনে  চাষীদের সন্তোষ
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
ভোলায় শীতের সবজির বাম্পার ফলনে  চাষীদের সন্তোষ
 
সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ

ভোলা জেলায় চলতি মৌসুমে সবজির বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। ইতোমধ্যে ৮ হাজার ৯’শ হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে ৫ হাজার ৩’শ হেক্টর জমিতে। এছাড়া নির্ধারিত জমি থেকে ১ লাখ ৮৬ হাজার ৯’শ মেট্রিকটন সবজি উৎপাদনের টার্গেট ধরা হয়েছে।

 

আর সবজি এখন পর্যন্ত পাওয়া গেছে ১ লাখ ১৫ হাজার ৫’শ মেট্রিক টন। আগামী মার্চ পর্যন্ত এখানে সবজির চাষ চলবে। সামনের দিনগুলোতে আবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে কৃষি বিভাগ জানায়।

কৃষি কর্মকর্তারা জানান, গতবছর জেলায় সবজির উৎপাদন হয়েছে ১ লাখ ৭৮ হাজার মেট্রিকটন।

 

এবছরও সবজির ফলন ভালো হচ্ছে। ইতোমধ্যে শিমের উৎপাদন হয়েছে হেক্টর প্রতি ২২ মেট্রিক টন করে। লাউ হেক্টর প্রতি ৪০ মেট্রিকটন। ফুলকপি হেক্টর প্রতি ২৫ মেট্রিকটন। বাঁধাকপি হেক্টর প্রতি ২৫মেট্রিক টন, টমেটো হেক্টর প্রতি ১৮মেট্রিক টন, মূলা ১৫ মেট্রিকটন। লালশাক ১২ ও পালংশাক ১৫ মেট্রিকটন হেক্টর প্রতি উৎপাদন এসেছে।

 

উপ-সহকারী উদ্বিদ সংরক্ষণ কর্মকর্তা মো: হুমায়ুন কবির জানান, শীতকালীন সবজির মধ্যে অপেক্ষাকৃত উঁচু জমির আবাদ শেষে ফলন এসেছে। পাশাপাশি আগামী কয়েক দিনের মধ্যে আমন ধান কাটা শেষ হলে নিচু জমিতেও সবজি আবাদ শুরু হবে। কয়েক স্থানে শুরুও হয়েছে। বিশেষ করে টমেটো, পালংশাক, মূলা, ফুলকপি, বাঁধাকপি সবজি আবাদ এখোনো চলবে।

 

তিনি বলেন, এবছর অন্যান্য বছরের তুলনায় আবহাওয়া অনুকূলে থাকা ও রোগ বালাই কম হওয়াতে সবজির ফলন ভালো হচ্ছে। তাছাড়া প্রথম দিকে সবজির দাম ভালো পাওয়ায় কৃষকরা লভবান হয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া সহায় থাকলে অবশ্যই সবজির বাম্পার ফলন হবে বলে জানান এ কৃষি কর্মকর্তা।

 

সদর উপজেলার ইলিশা ইউনিয়নের কৃষক কামরুল ইসলাম, লিটন মাল ও মনিরুল ইসলাম বলেন, তারা ৩ একর জমিতে পালংশাক, ফুলকপি, লাউ, মূলা ও টমেটোর আবাদ করেছেন। ফলন ভালো হওয়ায় তারা খুশি। এছাড়া কৃষি বিভাগ থেকে সব ধরনের পরামর্শ সেবা পাচ্ছেন বলে জানান তারা।

Previous Post

যশোর-১ শার্শা আসনে ৬ এমপি প্রার্থীর মধ্যে  তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

Next Post

আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে জেলা আ.লীগ নেতা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগ

প্রকাশক

প্রকাশক

Next Post
আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে জেলা আ.লীগ নেতা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগ

আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে জেলা আ.লীগ নেতা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত
    শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা
    নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী [আরও বিস্তারিত পড়ুন]
  • র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা
    র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি 
    মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌপরিবহন উপদেষ্টা 
    বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ