সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

পটুয়াখালীর চার ওসি বদলি

প্রকাশক by প্রকাশক
December 9, 2023
in সারাবাংলা
0
পটুয়াখালীর চার ওসি বদলি
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর চার ওসি বদলি

পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালী জেলার ৮‌টি থানার ম‌ধ্যে ৪‌থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযো‌গে বদলি করা হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (৭ ডি‌সেম্বর) রাতে তা‌দের বদলির আদেশ জা‌রি করা হয়।

পটুয়াখালী জেলা পু‌লি‌শের ৮‌টি থানার ম‌ধ্যে ৪‌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযো‌গে বদলি করা হ‌য়ে‌ছে। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার সাইদুল ইসলাম। তিনি জানান, থানায় যোগদা‌নের ছয় মাস সময় পার হ‌য়ে‌ছে, এমন ওসিদের বদলি করা হয়ে‌ছে। ওসিদের ‌জেলার ভেত‌রে এক থানা থেকে অন্য থানায় বদলি করা হ‌য়ে‌ছে।

জানা গেছে, রাঙ্গাবালী থানার ওসি নুরুল ইসলাম মজুমদারকে দশমিনা থানা, দশমিনা থানার ওসি আনোয়ার হোসেন তালুকদারকে মহিপুর থানা, মহিপুর থানার ওসি ফেরদৌস আলম খানকে গলাচিপা থানা, গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েনকে বাউফল থানা,

 

বাউফল থানার ওসি এটিএম আরিচুল হককে বরিশালের কোতয়ালি থানায় বদলি করা হয়েছে। এদিকে রাঙ্গাবালী থানার ওসিকে দশমিনা থানায় বদলি করা হলেও রাঙ্গাবালী থানায় নতুন কোনো ওসি দেয়া হয়নি। এছাড়া পটুয়াখালী সদর, কলাপাড়া, মির্জাগঞ্জ ও‌ দুমকি থানার ওসিদের মেয়াদকাল ৬ মাসের কম থাকায় তারা নিজ কর্মস্থলেই রয়েছেন।

 

গত ৩০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠায় নির্বাচন কমিশন (ইসি)। সেখানে উল্লেখ করা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

 

এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের অধিক চাকরিকাল সম্পন্ন হয়েছে তাদের অন্য জেলায়/অন্যত্র বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণ করা প্রয়োজন। এ অবস্থায় উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে বিনীত অনুরোধ করা হলো।

 

এরপর বুধবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশনে প্রথম পর্যায়ে ৩৩৮ থানার ওসি বদলির প্রস্তাব পাঠিয়ে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরদিন বৃহস্পতিবার এক বৈঠকে ওসি বদলির জন্য পাঠানো প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসি। তারপর বৃহস্পতিবার এসব পুলিশ কর্তাদের বদলির আদেশ জারি করা হয়।

Previous Post

পটুয়াখালীতে  আন্তর্জাতিক দূর্নীতি বিরাধী দিবস পালন

Next Post

নেত্রকোনায় বিএনপি’র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত 

প্রকাশক

প্রকাশক

Next Post
নেত্রকোনায় বিএনপি’র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত 

নেত্রকোনায় বিএনপি'র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি:জ্যেষ্ঠ সাংবাদিক কর্মশালায় বক্তারা
    অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড
    নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট [আরও বিস্তারিত পড়ুন]
  • দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়-নির্দেশ পার্বত্য মন্ত্রীর
    দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের ট্যাংকি বিতরণ করলো বাঘাইহাট জোন
    সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের [আরও বিস্তারিত পড়ুন]
  • ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন
    ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ
    ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ