সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান  বিজয় দিবস উদযাপিত 

প্রকাশক by প্রকাশক
December 16, 2023
in জাতীয়
0
নড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান  বিজয় দিবস উদযাপিত 
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
নড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান  বিজয় দিবস উদযাপিত 
খন্দকার সাইফুল। নিজস্ব প্রতিবেদক। নড়াইল:
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস নড়াইলে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে।
 
শনিবার (১৬ ডিসেম্বর) দিবসটি পালন উপলক্ষ্যে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসুচি আয়োজন করা হয়েছে।
 
বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসুচির সূচনা, জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, বধ্যভূমি, গণকবর, বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পণ, গণকবর জিয়ারত ও দোয়া, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সমন্বয়ে বর্ণাঢ্য কুচকাওয়াচ ও বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি।
 
সংসদ সদস্য মাশরাফি বিন মোতুর্জার পক্ষে, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, নড়াইল পৌরসভা, সিভিল সার্জন অফিস, নড়াইল প্রেসক্লাব, মহিলা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, সদর উপজেলা, গণপূর্ত বিভাগ, সড়ক বিভাগ, এলজিইডি, সরকারি বিভিন্ন দফতরসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
 
সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসুচির সূচনা করা হয় পরে জেলা শিল্পকলা একাডেমিতে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ শেষে জাতীয় পতাকা উত্তোলন করে জেলা জজ আদালতের পার্শ্বে বধ্যভূমি, জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু মুর‌্যাল, পুরাতন বাস টার্মিনালে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরাল ও পানি উন্নয়ন বোর্ডে অবস্থিত গণকবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
 
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার মেহেদী হাসান, স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ-পরিচালক জুলিযা শুকায়না, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজ,
 
এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুন্ডু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাড আলমগীর সিদ্দিকী, বীরমুক্তিযোদ্ধা গোলাম কবির, বীরমুক্তিযোদ্ধা এস এম বাকী,
 
বীরমুক্তিযোদ্ধা তবিবুর রহমানসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
 
শ্রদ্ধাঞ্জলি শেষে বীরশ্রেষ্ট নুর মোহম্মদ ষ্টেডিয়ামে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সমন্বয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্টিত হয়।
 
এছাড়াও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। 
Previous Post

বিলাইছড়িতে বন মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Next Post

শার্শায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

প্রকাশক

প্রকাশক

Next Post
শার্শায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

শার্শায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ