সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

ভাঙ্গায় প্রেম সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২০

প্রকাশক by প্রকাশক
December 18, 2023
in ক্রাইম, দেশ, ফিচার
0
ভাঙ্গায় প্রেম সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২০
1
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter
ভাঙ্গায় প্রেম সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২০

ওবায়দুর রহমান ,স্টাফ রিপোর্টার :

ফরিদপুরের ভাঙ্গায় প্রেম সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।  রোববার (১৭-১২-২০২৩ ইং)  সন্ধ্যায় উপজেলার হামেরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাজারে এঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়ে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

সংঘর্ষে ২০ জন গ্রামবাসী আহত হয়েছে। আহতদের মধ্যে (৩ জন) রাকিব, সোহাগ ও জুবায়েরকে ভাঙ্গা থেকে  ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা স্থানীয় চিকিৎসা নিয়েছে। বর্তমানে পরিস্থিতির থম থম ভাব বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

 

পুলিশ ও এলাকা সুত্রে জানা যায়, মুনসুরাবাদ গ্রামের শওকত শেখের পুত্র জুবায়েরের সাথে খাপুরা গ্রামের দেলোয়ার শেখের পুত্র রাকিবের প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে ৩দিন আগে ঝগড়া হয়।  মুনসুরাবাদ গ্রামের জুবায়ের খাপুরা গ্রামের রাকিবের এক আত্মীয় স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। রাকিব এতে বাধা দেয় এবং জুবায়েরকে খাপুরা গ্রামে আসতে নিষেধ করে ।

 

আজ রোববার বিকেলে জোবায়ের খাপড়া গ্রামে তার ডেকোরেটর ভাড়া দেয়। সেখান থেকে ফেরার পথে রাকিবকে রাস্তায় পেয়ে তার মোটরসাইকেল রাকিবের উপর দিয়ে উঠিয়ে দেয়ার চেষ্টা করে। পরে দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি করে।

 

তখন তারা দুইজন  গ্রামবাসীকে সংবাদ দিলে গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে মুনসুরাবাদ বাজারে জড়ো হয়। ২ দল গ্রামবাসী দেশীয় অস্ত্র, ইট পাটকেল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে। সংঘর্ষের ঘটনায় ২০ জন লোক আহত হয়।এ ব্যাপারে ভাঙ্গা থানার এস,আই মনির জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে ভাঙ্গা থানার ওসি সহ আমরা ৩ গাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছাই এবং লাঠি চার্জ করে পরিস্থিতি শান্ত করি। পরবর্তীতে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 
Previous Post

সংসদ নির্বাচনে নেত্রকোনায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ

Next Post

বাঁশখালীতে নৌকা পেলেন মোস্তাফিজ,স্বতন্র লিটন  ট্রাক ও মুজিব পেলেন ঈগল

প্রকাশক

প্রকাশক

Next Post
বাঁশখালীতে নৌকা পেলেন মোস্তাফিজ,স্বতন্র লিটন  ট্রাক ও মুজিব পেলেন ঈগল

বাঁশখালীতে নৌকা পেলেন মোস্তাফিজ,স্বতন্র লিটন  ট্রাক ও মুজিব পেলেন ঈগল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ