সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দেশ

নড়াইলে মাশরাফির পক্ষে নির্বাচনী প্রচারণায় ৫নং লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঠান্ডু মোল্লা

প্রকাশক by প্রকাশক
December 30, 2023
in দেশ
0
নড়াইলে মাশরাফির পক্ষে নির্বাচনী প্রচারণায় ৫নং লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঠান্ডু মোল্লা
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
নড়াইলে মাশরাফির পক্ষে নির্বাচনী প্রচারণায় ৫নং লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঠান্ডু মোল্লা
 
খন্দকার সাইফুল। নিজস্ব প্রতিবেদক। নড়াইল:
মাশরাফির বিন মুর্ত্তোজার পক্ষে নির্বাচনী প্রচারণায়  নেমেছেন ৫নং লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো: ঠান্ডু মোল্লা। তিনি লক্ষীপাশা ইউনিয়ন সহ নড়াইল-২ আসনের বিভিন্ন ইউনিয়নে এ প্রচারণা চালান। 
 
আজ ৩০ডিসেম্বর (শনিবার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে নড়াইল-২ আসনের নৌকার মাঝি জাতীয়  ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক, সাবেক সংসদ সদস্য এবং বর্তমান  বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক মাশরাফি বিন মুর্ত্তোজার পক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলার ৫নং লক্ষ্মীপাশা ইউনিয়ন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে বিভিন্ন ইউনিয়ন ঘুরে ১১নং বাঁশগ্রাম ইউনিয়নের শালিখা বাজারে এসে  শেষ করেন। 
 
এ সময় মো: ঠান্ডু মোল্লা বলেন, বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে হাটে বাজারে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আমি ভোট চাচ্ছি। নৌকা বিজয়ী হলে শেখ হাসিনার হাত শক্তিশালী হবে শক্তিশালী হবে মাশরাফির হাত আর আমি তাঁদের সহযোগিতায় জনগণ যদি চায় আমার ৫নং লক্ষীপাশা ইউনিয়নকে স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারব।
 
উন্নয়নের ধারাবাহিকতাকে  বজায় রাখতে নৌকাকে বিজয় করার জন্য জনগণের উদ্দেশ্যে বলেন, ৭জানুয়ারি ২০২৪ তারিখে প্রত্যেকটা কেন্দ্রে ভোটার হাজির করাতে হবে এবং শতভাগ ভোট  চিত করতে হবে। 
 
নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগ নেতা মো: ঠান্ডু মোল্লা শতাধিক জনগণ নিয়ে নৌকার লিফলেট বিতরণ ও পথসভা করেন এবং পুরুষ মহিলা সকল ভোটারের কাছে দোয়া ও ভোট চান। এ সময় তার সঙ্গে ছিলেন বাঁশগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ বাবুল রহমান,
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ জহিরুল ইসলাম, সাবেক মেম্বার ফুল মিয়া, বিশিষ্ট সমাজসেবক সৈয়দ সেকেন্দার আলী, তায়েব বিশ্বাস,  খান মো: খুরশিদ আলম, মো: নাজমুল আলম ও লক্ষীপাশা ইউনিয়নের সাধারণ  জনগণ সহ ভোটারবৃন্দ।
Previous Post

জামালপুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে  মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

Next Post

কাপ্তাইয়ে নৌকার প্রার্থী দীপংকর তালুকদারের নির্বাচনী প্রচার প্রচারণা গণসংযোগ ও জনসভা

প্রকাশক

প্রকাশক

Next Post
কাপ্তাইয়ে নৌকার প্রার্থী দীপংকর তালুকদারের নির্বাচনী প্রচার প্রচারণা গণসংযোগ ও জনসভা

কাপ্তাইয়ে নৌকার প্রার্থী দীপংকর তালুকদারের নির্বাচনী প্রচার প্রচারণা গণসংযোগ ও জনসভা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা
    নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী [আরও বিস্তারিত পড়ুন]
  • র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা
    র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি 
    মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌপরিবহন উপদেষ্টা 
    বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৮৮ যশোর-৪ এর জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী
    বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৮৮ যশোর-৪ এর জাতীয় [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ