সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

বিবিসির মিডিয়া অ্যাকশনের সাংবাদিকতা প্রশিক্ষনে প্রথম হলেন সাংবাদিক জাহাঙ্গীর।

প্রকাশক by প্রকাশক
April 2, 2023
in জাতীয়, ফিচার
0
0
SHARES
36
VIEWS
Share on FacebookShare on Twitter

জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি ঝিনাইদহ :  

বিবিসি মিডিয়া অ্যাকশন কর্তৃক জনস্বার্থমুলক সাংবাদিকতা প্রশিক্ষনে অংশ নিয়ে প্রথম হয়েছেন কালীগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও গ্রামের কাগজের সাংবাদিক জাহাঙ্গীর হোসেন। তিনি ঢাকায় অনুষ্ঠিত তিনদিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় গ্রামের কাগজের ২০ জন সহ মোট ৩০ জন সাংবাদিকের মধ্যে প্রথম হন। 

সার্টিফিকেট হাতে সাংবাদিক জাহাঙ্গীর

উল্লেখ্য, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে ব্রিটিশ দাতা সংস্থা এফসিডিও’র সহায়তায় ‘প্রাইমড’ প্রকল্পের আওতায় বিবিসি মিডিয়া অ্যাকশনের সাথে দীর্ঘদিন কাজ করছে গ্রামের কাগজ। এরই ধারাবাহিকতায় বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রশিক্ষনকালীন সময়ে সাংবাদিকদের মধ্যে মেধা ও দক্ষতার বিশেষ সাফল্য দেখান সাংবাদিক জাহাঙ্গীর হোসেন। তার এ সাফল্যে কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন ও সম্পাদক সাবজাল হোসেন সহ ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

গত ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর ঢাকাতে তিনদিন ব্যাপী জনস্বার্থ সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষক হিসাবে ছিলেন, বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রডাকশন ও ক্রিয়েটিভ লিড বিশ্বজিত দাস, মিডিয়া ট্রেনিং অফিসার আরাফাত সিদ্দিক, প্রজেক্ট ম্যানেজার মীর মো. আরাফাত রহমান, প্রোজেক্ট অফিসার শেহরিন আহসান মৌ ও ডিজিটাল কনটেন্ট প্রডিউসার মোহাম্মদ জাহিদ হাসান। তারা পাঠক ও দর্শকের চাহিদা অনুযায়ী খবর পরিবেশনের জন্য বিভিন্ন কলাকৌশল নিয়ে সাংবাদিকদের হাতে কলমে প্রশিক্ষণ দেন।

প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডাইরেক্টর মো. আল মামুন ও গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন। শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

উন্নয়ন বিষয়ক চ্যারিটি সংস্থা বিবিসি মিডিয়া অ্যাকশনের ওই সাংবাদিক কর্মশালার প্রশিক্ষক হিসাবে আরও অংশ নিয়েছিলেন, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি’র সদস্য শাহনাজ শারমিন, নাজনীন মুন্নী, নূর সিদ্দিকী ও বদরুল আলম নাবিল। 

Next Post

ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মত বিনিময়

প্রকাশক

প্রকাশক

Next Post

ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মত বিনিময়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের ট্যাংকি বিতরণ করলো বাঘাইহাট জোন
    সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের [আরও বিস্তারিত পড়ুন]
  • ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন
    ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ
    ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে—মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
    পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড
    কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় [আরও বিস্তারিত পড়ুন]
  • আরো ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন পেশাগত স্বীকৃতির ‘ক্রীড়া কার্ড’
    আরো ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন পেশাগত স্বীকৃতির ‘ক্রীড়া [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ