সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

ভাঙ্গায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় পরিবহনের হেলপার নিহত  আহত ৪০ 

প্রকাশক by প্রকাশক
March 7, 2024
in সারাবাংলা
0
ভাঙ্গায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় পরিবহনের হেলপার নিহত  আহত ৪০ 
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
ভাঙ্গায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় পরিবহনের হেলপার নিহত  আহত ৪০ 
 
ওবায়দুর রহমান , স্টাফ রিপোর্টার ঃ
 
ফরিদপুরের ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ওয়েলকাম পরিবহনের হেলপার নিহত ও ৪০ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে দশটার সময় ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদী পেট্রোল পাম্পের বিডিং এর সাথে ও হাইওয়ে এক্সপ্রেস সড়কের পুলিয়া নামক স্থানে পৃথক এ দুর্ঘটনা ঘটেছে ।
 
 নিহত হেলপারের বাড়ি গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া এলাকার তৈয়ব আলী হাওলাদারের পুত্র ফেরদৌস হাওলাদার(২৮)। 
আহত যাত্রীদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
 
ওয়েলকাম পরিবহনের আহত যাত্রীরা জানায়, ঢাকা থেকে পিরোজপুর গামী ওয়েলকাম পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব -১৫ -৮৯১৬) নিয়ন্ত্রণ হারিয়ে সি, স,  বি, এল পেট্রোল পাম্পের বিল্ডিং সাথে  ধাক্কা খায়। এ সময় পরিবহন টি সম্পূর্ণ দুমড়ে মুছড়ে যায় ও পরিবহন হেলপার গাড়ির মধ্যে দীর্ঘক্ষন আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় ওয়েলকাম পরিবহনের  ৩০ যাত্রী আহত হয়। আহত যাত্রীদেরকে স্থানীয়রা ও পুলিশ উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে । গুরুত্বর আহত গাড়ীর সুপার ভাইজারকে ভাঙ্গা হাসপাতাল থেকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
 
অপরদিকে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার সময় ঢাকা -ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেস সড়কের ভাঙ্গা উপজেলার পুলিয়া বাসস্ট্যান্ডে শিবচর হাইওয়ে থানার  পুলিশ গোল্ডেন লাইনকে সিগন্যাল দেয়। এ সময় পিছন থেকে আসা মাদারীপুরগামী সার্বিক পরিবহন গোল্ডেন লাইন পরিবহনের পিছনে ধাক্কা দেয়। এতে সার্বিক পরিবহনের সামনের অংশ ও গোল্ডেন লাইনের পিছনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুছে যায়। এ সময় উভয় পরিবহনের ১০ জন যাত্রী আহত হয়। আহত যাত্রীদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
আহত যাত্রীরা জানায়, হাইওয়ে থানার পুলিশ হঠাৎ গোল্ডেন লাইন পরিবহনকে সিগন্যাল দেয়। তখন গোল্ডেন লাইন পরিবহন ব্রেক করার সাথে সাথে পিছন থেকে সার্বিক পরিবহন এসে গোল্ডেন লাইনকে ধাক্কা দেয়। হঠাৎ পুলিশ সিগনাল দেয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
 
এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম জানান, ওয়েলকাম পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে সি সি বি এল পেট্রোল পাম্পের বিল্ডিং এর সাথে ধাক্কা খায়। এ সময় গাড়ির সব গ্লাস ভেঙে সকল যাত্রীর কম বেশি আহত হয়। এর মধ্যে ওয়েলকাম পরিবহনের হেলপার দীর্ঘক্ষণ আটকা পড়ার কারনে সে ঘটনা স্থলে মারা যায়।
 
অপরদিকে শিবচর হাইওয়ে থানার  এস,আই আশিকুজ্জামান জানান, পুলিয়া 
যে দুর্ঘটনা হয়েছে, গোল্ডেন লাইন ও সার্বিক পরিবহনের গতি ১০০ কিলোমিটারের বেশি ছিল। আমাদের সিগনাল অমান্য করে পালানোর সময় সার্বিক পরিবহন গোল্ডেন লাইনকে পিছনে গিয়ে ধাক্কা দেয় । এতে দুটি গাড়িরই ক্ষতি হয়েছে। কয়েকজন আহত হয়েছে।বেপরোয়া গতি ও ড্রাইভারের অদক্ষতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
 
Previous Post

বেনাপোল বন্দর দিয়ে ৯৬৭ মেট্রিক টন টিসিবির ছোলা আমদানি 

Next Post

পটুয়াখালীতে সাংবাদিকদের সাথে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মতবিনিময় সভা

প্রকাশক

প্রকাশক

Next Post
পটুয়াখালীতে সাংবাদিকদের সাথে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মতবিনিময় সভা

পটুয়াখালীতে সাংবাদিকদের সাথে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মতবিনিময় সভা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
    টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের [আরও বিস্তারিত পড়ুন]
  • গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের
    গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন [আরও বিস্তারিত পড়ুন]
  • শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল
    শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর
    প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনের শাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে-আইনমন্ত্রী
    আইনের শাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ [আরও বিস্তারিত পড়ুন]
  • মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
    মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ