সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

আবারও মহাসড়ক অবরোধ,যাত্রীদের ভোগান্তি চরমে

প্রকাশক by প্রকাশক
August 23, 2024
in সারাবাংলা
0
আবারও মহাসড়ক অবরোধ,যাত্রীদের ভোগান্তি চরমে
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

আবারও মহাসড়ক অবরোধ,যাত্রীদের ভোগান্তি চরমে

মোঃ হারুন অর রশীদ,গাজীপুর প্রতিনিধি:
 
একদিন বিরতি দিয়ে ফের মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে পোশাক কারখানার শ্রমিকেরা।বকেয়া বেতন পরিশোধের দাবিতে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত তারা মহাসড়ক অবস্থান নিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়। গাজীপুরের চন্দ্রায় অবস্থিত শিল্প কারখানা মাহমুদ জিন্স এর কয়েক হাজার শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় অবস্থান নেয়।
 
উত্তরবঙ্গ থেকে ঢাকা গামী এবং ঢাকা ও গাজীপুর হতে উত্তরবঙ্গ যাওয়ার প্রধান রুটের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়।এতে উভয় পাশে শত শত যানবাহনের লম্বা লাইন লক্ষ্য করা গেছে।উভয় পাশে প্রায় ১৫ কিলোমিটারের মত জ্যাম জটের সৃষ্টি হয়।এতে করে ঢাকা হতে উত্তরবঙ্গের এ মহাসড়ক টি কার্যত অচল হয়ে পড়ে।
 
গতকাল সকালে আন্দোলন রত পোশাক কারখানার শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে,তারা বলেন ,মাহমুদ জিন্স পোশাক কারখানার মালিক আমিনুল ইসলাম মুজিবর ও রাফি মাহমুদ গত ছয় মাসে তিন বার বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও মালিকপক্ষ বেতন প্রদান করেননি।
 
চলতি মাসের ১০ তারিখেও বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও পরিশোধ না করে তালবাহানা করছেন এবং চলতি মাসে এ নিয়ে তিনবার  আন্দোলন করলেন।গত ২১ আগস্ট আবারো শ্রমিকগণ আন্দোলনে নামেন তখন সেনাবাহিনী এসে শ্রমিক ও মালিকপক্ষের সাথে কথা বলে গত ২২ আগস্ট বৃহস্পতিবার বকেয়া বেতন পরিশোধ করবেন বলে শ্রমিকদের আশ্বস্ত করেন।
 
মাহমুদ জিন্সে কর্মরত প্রকৌশলী সুমন জানান,মালিকপক্ষ বারবার প্রতিশ্রুতি দিয়েও বেতনাদি পরিশোধ না করায় শ্রমিকেরা মানবেতর জীবন যাপন করছেন। বকেয়া বেতনের দাবিতে আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ। আমরা কোনরকম ভাঙচুর ও জ্বালাও পোড়াও এ বিশ্বাস করি না।
 
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কারখানার শ্রমিক জানান, মালিকপক্ষ যখন তখন যাকে তাকে কারখানা থেকে ছাঁটাই করেন।শ্রমিকরা আরো বলেন,গত ২২ আগস্ট রাতে নাইট শিফটে কর্মরত সকল শ্রমিকদের রাত দশটার দিকে ছুটি দিয়ে গোপনে মালিকপক্ষ কারখানার ভিতরের মালামাল সরিয়ে নেওয়ার পাঁয়তারা করেন, শ্রমিকগণ টের পেয়ে মালামাল সরিয়ে নিতে বাধা দেন।
 
গতকাল শুক্রবার আন্দোলন চলাকালীন অবস্থায় দুপুর বারোটার দিকে খবর আসে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে,এ সংবাদ শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে শ্রমিকগণ আরো বিক্ষুব্ধ হয়ে পড়েন। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা শিল্প পুলিশের কাউকে দেখা যায়নি।
Previous Post

নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলিবিদ্ধ হয়ে আহত  সুমন মারা গিয়েছে

Next Post

কাপ্তাই লেকের পানি বিপদ সীমার কাছাকাছি যেকোন সময় ছাড়া হতে পারে কাপ্তাই স্পিলওয়ের

প্রকাশক

প্রকাশক

Next Post
কাপ্তাই লেকের পানি বিপদ সীমার কাছাকাছি যেকোন সময় ছাড়া হতে পারে কাপ্তাই   স্পিলওয়ের

কাপ্তাই লেকের পানি বিপদ সীমার কাছাকাছি যেকোন সময় ছাড়া হতে পারে কাপ্তাই স্পিলওয়ের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ