সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

পটুয়াখালীতে জামায়াত নেতার বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

প্রকাশক by প্রকাশক
September 5, 2024
in সারাবাংলা
0
পটুয়াখালীতে জামায়াত নেতার বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
পটুয়াখালীতে জামায়াত নেতার বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট
 
নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালীর কুয়াকাটার পার্শ্ববর্তী লতাচাপলি ইউনিয়নের ফাঁসিপাড়া গ্রামের উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি ও ইউসুফ পুর বালিকা দাখিল মাদরাসার সহ- সুপার মাওলানা হাবিবুল্লাহ এর বাসায় দুর্ধর্ষ ডাকাতি ঘটনা ঘটেছে। ডাকাতরা এ সময় রশি দিয়ে বেঁধে রেখে  নগদ ৩০হাজার টাকা  ও ৮ লক্ষ টাকার সমমূল্যের  স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
সোমবার রাত আনুমানিক পৌনে ৩ টার  দিকে এ ঘটনা ঘটে। 
 
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে , লতাচাপলি ইউনিয়নের ফাঁসিগ্রামে অবস্থিত বাসায় ১০-১২ জনের একদল মুখোশ ধারী ডাকাত মঙ্গলবার রাত  আনুমানিক পৌনে ৩ টার দিকে ঘরে ঢুকে বাড়ির মালিক মাওলানা  মো. হাবীবুল্লাহকে রশি দিয়ে বেঁধে রেখে এ ডাকাতি করে। মো. হাবীবুল্লাহর  দাবী ডাকাতরা পিস্তল ঠেকিয়ে ঘরের আলমিরার চাবি নিয়ে খুলে নগদ ৩০ হাজার টাকা, ৯ ভরি স্বর্নলংকার, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ২টি বাটন মোবাইল  লুট করে নিয়ে গেছে। 
আলমিরার চাবি না দিতে চাইলে তাকে এবং তার স্ত্রী কে  হত্যার হুমকি দিয়ে চাবি নিয়ে গেছে। তবে ডাকাতরা মুখোশ পরে থাকায় তাদের কে চিনতে পরেনি। কেউ মুখ খোলা থাকলেও লাইট অফ করে রাখে। 
 
বাড়ির মালিক মাও. হাবীব আরো বলেন, প্রথমে আমার বাড়ির পাশে আক্রমণ করে পরে তারা জানতে চায় আমার বাড়ি কোথায়?  পরে তাদের কাছ থেকে তথ্য পেয়ে আমার বাড়িতে আমাদেরকে জিম্মি করে সব লুট করে নিয়ে গেছে। ফজরের নামাজের আযান দিলে সটকে পড়ে। 
পরে বুধবার সকালে মহিপুর থানা  পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। এ ডাকাতির ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পরে।
 
 
এ ব্যাপারে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তি থানায় এসে জিডি করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
Previous Post

কলাপাড়ায় কেন্দ্রীয় বিএনপির নেতা এবিএম মোশাররফ এর সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা

Next Post

চীন সফরে ‘উইমেন ইন টেক’-এর ৩ বিজয়ী

প্রকাশক

প্রকাশক

Next Post
চীন সফরে ‘উইমেন ইন টেক’-এর ৩ বিজয়ী

চীন সফরে ‘উইমেন ইন টেক’-এর ৩ বিজয়ী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি:জ্যেষ্ঠ সাংবাদিক কর্মশালায় বক্তারা
    অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড
    নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট [আরও বিস্তারিত পড়ুন]
  • দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়-নির্দেশ পার্বত্য মন্ত্রীর
    দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের ট্যাংকি বিতরণ করলো বাঘাইহাট জোন
    সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের [আরও বিস্তারিত পড়ুন]
  • ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন
    ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ
    ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ