সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

ভাঙ্গায় জমি সংক্রান্ত  বিরোধের জের ধরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ

প্রকাশক by প্রকাশক
September 24, 2024
in সারাবাংলা
0
ভাঙ্গায় জমি সংক্রান্ত  বিরোধের জের ধরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter
ভাঙ্গায় জমি সংক্রান্ত  বিরোধের জের ধরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ
 
ওবায়দুর রহমান , স্টাফ রির্পোটারঃ 
 
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রবাসীর বাড়ি ঘরে হামলা ভাংচুর, অগ্নি সংযোগ ও  লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় রোববার রাতে প্রবাসীর ভাবি লাকি আক্তার বাদি হয়ে ভাঙ্গা থানায় একটি অ়ভিযোগ দায়ের করেছে ।
হামলায় মালেশিয়া প্রবাসী রাজুর বাড়ি-ঘর ভাংচুর, নগদ টাকা ও স্বর্নালংকার লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 
 
অভিযোগ সূত্রে জানা যায়, তারাইল  গ্রামের মালেশিয়া প্রবাসী রাজি ও মফিজুল মাতুব্বরের সাথে প্রতিপক্ষ আরব আলী মাতুব্বরের সাথে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি রাজু ও তার ভাই মফিজুল মাতুব্বরের পৈত্রিক ৭ বিঘা জমির মধ্যে প্রতিপক্ষ আরব আলীর নিকট ৭ শতাংশ জমি বিক্রয় করেন। গ্রামের শালিস গন সেই জমি আরব আলীকে বুঝিয়ে দিয়েছেন কিন্ত আরব আলী ও সিরাজ মাতুব্বরের লোকজন জোরপূর্বক রাজু ও মফিজুল মাতুব্বরের জমির মধ্যে নিজেদের আরো জমি দাবী করে জবর দখলে করতে চায়। এ নিয়ে গত শনিবার সিরাজ মাতুব্বর, মামুন, লিয়াকত, নিরব মাতুব্বর সহ দলের লোকজন সংঘবদ্ধ হয়ে বাড়ি- ঘরে হামলা, অগ্নি সংযোগ করে ব্যাপক ভাংচুর করে।
 
ভুক্তভোগী লাকি বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামী মফিজুল সহজ সরল লোক। দেবর রাজু মাতুব্বর মালেশিয়া প্রবাসী।  প্রতিপক্ষ আরব আলীর লোকজন  আমাদের জায়গা দখল করতে চায়।  আমি বাঁধা দিলে তারা লাঠি সোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায় ও বাড়ি- ঘর ভাংচুর এবং লুঠপাট করে চলে যায়।
 
স্থানীয় সালাহউদ্দিন মাতুব্বর বলেন, প্রতিপক্ষরা জোরপূর্বক আমাদের পৈত্রিক জমি দখল করতে চায়। বাঁধা দিলে হামলা ও ভাংচুর লুটপাট করে। এদিকে ঘটনা নিয়ে এলাকায় একাধিক বার সালিস বৈঠক হয়েছে।
 
এ বিষয় গ্রাম্য মাদবর মোশাররফ হোসেন বলেন, এ বিষয়টি নিয়ে আমি সহ গ্রামের লোকজন মীমাংসা করে দিয়েছি। প্রতিপক্ষ মামুন মাতুব্বর, সিরাজ মাতুব্বর তারা জোর করে রাজু ও মফিজুলের জায়গা দখল করতে চায়। তারা ৭ শতাংশ ক্রয় করেছে। সেই ৭ শতাংশ জায়গা মেপে বুঝ করে দেওয়া হয়েছে। তারপরো খামাখা জমি দাবি করে মফিজুলের জায়গা দখল করতে চায়। 
 
প্রতিপক্ষ আবর আলী স্ত্রী বলেন,  
আমরা ৭ শতাংশ জমি ক্রয় করেছি। আমরা ৭ শতাংশ জমি দখলে আছি। কিন্তু আমাদের বের হওয়ার রাস্তা পিছন থেকে দেয়। আমরা সামনে থেকে নিব। আমরা বাসের সাকো দিয়েছি। তারা আমাদের পথ বন্ধ করে দেয়। এই নিয়ে তাদের সাথে আমাদের বিরোধ চলছে। আমরা বেড়া ভাংচুর করেছি। 
 
এব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মোকসেদুর রহমান  বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
 
Previous Post

নরসিংদীতে ১০দিন ব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষনের উদ্বোধন 

Next Post

সিডস ফর দ্য ফিউচারের আঞ্চলিক পর্বে অংশ নিতে চীনে বাংলাদেশী শিক্ষার্থীরা

প্রকাশক

প্রকাশক

Next Post
সিডস ফর দ্য ফিউচারের আঞ্চলিক পর্বে অংশ নিতে চীনে বাংলাদেশী শিক্ষার্থীরা

সিডস ফর দ্য ফিউচারের আঞ্চলিক পর্বে অংশ নিতে চীনে বাংলাদেশী শিক্ষার্থীরা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় হাইকমিশনার এর সাক্ষাৎ
    প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় [আরও বিস্তারিত পড়ুন]
  • রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন-স্বরাষ্ট্রমন্ত্রী
    রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক [আরও বিস্তারিত পড়ুন]
  • বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: [আরও বিস্তারিত পড়ুন]
  • পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি
    পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
    টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের [আরও বিস্তারিত পড়ুন]
  • গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের
    গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ