সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

স্মার্ট বাংলাদেশ শেখ হাসিনার উপহার: শাওন

প্রকাশক by প্রকাশক
January 10, 2023
in জাতীয়
0
স্মার্ট বাংলাদেশ শেখ হাসিনার উপহার: শাওন
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

বঙ্গবন্ধু জাতীকে পরাধীনতার শৃঙ্খলমুক্ত করেন আর শেখ হাসিনা আমাদের স্মার্ট বাংলাদেশ উপহার দিয়েছেন”

ফারহান-উর-রহমান সময়,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন জাতির

অবিসংবাদিত নেতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।

জাতীর পিতা তার সারাজীবনের সংগ্রামের মধ্যদিয়ে বাঙালির পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে জাতীকে স্বাধীনতার অমৃত স্বাদ দিয়ে গেছেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে স্বপ্নের পদ্মাসেতু, মেট্রোরেল প্রকল্প, বঙ্গবন্ধু

টার্নেল, রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র, রামপাল বিদ্যুৎকেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দরসহ অসংখ্য মেগা প্রকল্প বাস্তবায়ন করে দেশকে ‘স্মার্ট বাংলাদেশ’-এ রুপ দিয়েছেন।

১০ জানুয়ারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ নুরুন্নবী চৌধুরী আরো বলেন,

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও জাতির পিতার অনুপস্থিতিতে স্বাধীনতা পূর্ণতা পায়নি। ১০ জানুয়ারি স্বাধীন দেশে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের মাধ্যমে তা পূর্ণাঙ্গ রুপ লাভ করে।

জাতির পিতার নেতৃত্বে আমরা যেমন আমাদের স্বাধীনতা লাভ করেছি, তেমনি তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা নির্মাণের পথে এগিয়ে চলছি। শেখ হাসিনার হাতে দেশ রয়েছে বলে বাংলার মানুষ আজ নিশ্চিন্ত।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সহ সভাপতি আবু তাহের মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন পোদ্দার, অধ্যক্ষ

হেলাল উদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক শহিদুল্যাহ কিরন, আওয়ামী লীগ নেতা মামুন আহম্মেদ, যুবলীগ সভাপতি মেহেদী হাসান মিশু, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শীলা, ওলামালীগের সভাপতি মাওলানা

রফিকুল ইসলাম, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান রাসেল মিয়া প্রমূখ। এর আগে উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ।

Previous Post

হালুয়াঘাটে আমদানি ও রপ্তানী কারক গ্রুপ এর প্রতিবাদ সভা অনুষ্ঠিত

Next Post

কুয়াকাটায় সাগর সৈকত খেলাঘর আসর এর সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশক

প্রকাশক

Next Post
কুয়াকাটায় সাগর সৈকত খেলাঘর আসর এর সম্মেলন অনুষ্ঠিত

কুয়াকাটায় সাগর সৈকত খেলাঘর আসর এর সম্মেলন অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ