সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের মান্যবর রাষ্ট্রদূতের সাক্ষাৎ-

প্রকাশক by প্রকাশক
December 16, 2024
in সারাবাংলা
0
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের মান্যবর রাষ্ট্রদূতের সাক্ষাৎ-
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের মান্যবর রাষ্ট্রদূতের সাক্ষাৎ-

আলী আহসাদ রবি
ঢাকা, ৩০ অগ্রহায়ণ (১৫ ডিসেম্বর ২০২৪)

শ্রম শিল্পের উন্নতি ও সংস্কারের উদ্দ্যেগ গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন এর সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের মান্যবর রাষ্ট্রদূত HE Mr Nicolas Weeks

সাক্ষাৎকালে উপদেষ্টা বলেন, শ্রম খাতে স্বচ্ছতা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য দৃঢ় অঙ্গীকারসহ শ্রম শিল্পের উন্নতি ও সংস্কারের উদ্দ্যেগ গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ সময় তাঁরা বাংলাদেশের শ্রম পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

উপদেষ্টা আরো বলেন, আমাদের দেশ এখন কর্মক্ষেত্রে উন্নত শ্রম পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে একটি রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে বিভিন্ন সেক্টরে সংস্কার কমিশন গঠন করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো শ্রম সংস্কার কমিশন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ইতোমধ্যে আইএলও এবং ইউরোপীয় ইউনিয়ন এর সাথে কয়েকটি বৈঠক করেছে। বৈঠকে আইএলও প্রতিনিধিবৃন্দদের আশ্বস্ত করেন
যে, আমরা ত্রিপক্ষীয় পরামর্শমূলক কাউন্সিল এবং আরএমজি সাথে জাতীয় এবং সেক্টরাল পর্যায়ে ত্রিপক্ষীয় সামাজিক সংলাপ প্ল্যাটফর্মগুলিকে পুনরুজ্জীবিত করার জন্য অঙ্গীকারবদ্ধ।

পোশাক শিল্পের শ্রমিকদের বাৎসরিক ইনক্রিমেন্ট ৫% থেকে বৃদ্ধি করে ৯% নির্ধারণ করা হয়েছে। শ্রমিক এবং মালিকপক্ষের প্রতিনিধিরা যৌথভাবে একমত হয়ে এ সিদ্ধান্ত গ্রহন করেছেন।
যা ১ ডিসেম্বর ২০২৪ থেকে কার্যকর হয়েছে বলে উপদেষ্টা সুইডেনের রাষ্ট্রদূতকে অবহিত করেন।

এছাড়াও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম শফিকুজ্জামান জানান চলতি বছরের সেপ্টেম্বরে শ্রমিকদের উত্থাপিত ১৮ দফা দাবি মেটাতে ও আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য করতে আগামী বছরের মার্চের মধ্যে শ্রম আইন সংশোধন হবে।

সাক্ষাৎকালে সুইডেনের রাষ্ট্রদূত শ্রম আইন সংশোধনে ন্যাশনাল অ্যাকশন প্লান, নারী শ্রমিকদের কর্মক্ষেত্রে হয়রানী বন্ধে ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সাক্ষাৎকালে সুইডেন দূতাবাসের এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Previous Post

বিশেষ দূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার

Next Post

২০২৪-এর বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে : উপদেষ্টা নাহিদ ইসলাম

প্রকাশক

প্রকাশক

Next Post
২০২৪-এর বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে : উপদেষ্টা নাহিদ ইসলাম

২০২৪-এর বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে : উপদেষ্টা নাহিদ ইসলাম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি:জ্যেষ্ঠ সাংবাদিক কর্মশালায় বক্তারা
    অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড
    নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট [আরও বিস্তারিত পড়ুন]
  • দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়-নির্দেশ পার্বত্য মন্ত্রীর
    দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের ট্যাংকি বিতরণ করলো বাঘাইহাট জোন
    সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের [আরও বিস্তারিত পড়ুন]
  • ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন
    ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ
    ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ