সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

কৃষি তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার তাগিদ কৃষি উপদেষ্টার

প্রকাশক by প্রকাশক
January 23, 2025
in সারাবাংলা
0
কৃষি তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার তাগিদ কৃষি উপদেষ্টার
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

কৃষি তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার তাগিদ কৃষি উপদেষ্টার

আলী আহসান রবি
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ 

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কৃষি বিষয়ক তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সঠিক সময়ে সঠিক তথ্য পেলে কৃষক উপকৃত হবে ও উৎপাদন বাড়বে।

বুধবার রাজধানীর খামারবাড়িস্থ কৃষি তথ্য সার্ভিস পরিদর্শন উপলক্ষে কৃষি তথ্য সার্ভিস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন কৃষি উপদেষ্টা।

কৃষি তথ্য সার্ভিস পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা বলেন, কৃষি আমাদের প্রাণ। কৃষিই আমাদেরকে বাঁচায়ে রাখে। স্বাধীনতার সময় আমাদের জনসংখ্যা ছিলো সাড়ে সাত কোটি, সে সময় যে পরিমাণ কৃষি জমি ছিলো এখন কিন্তু কমে গেছে, এখনবজনসংখ্যা প্রায় আঠারো কোটি হয়ে গেছে। কৃষক ও কৃষিবিভাগের কর্মকর্তা কর্মচারীরা পরিশ্রম করে এ বিশাল জনগণের খাদ্য চাহিদা যোগান দিচ্ছে।

কৃষকদের যে কোন সমস্যার কথা বেশি করে তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা আমাদের উপকার করে। আমরা তড়িৎ ব্যবস্থা নিতে পারি। কৃষির উপর ভালো খবর ও সমান গুরুত্ব দিয়ে প্রচার করার উপর  উপদেষ্টা গুরুত্বারোপ করেন।

চালের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যে পরিমাণ ধান ক্রয় করার কথা সে পরিমাণ এখনও সংগ্রহ হচ্ছে না। ধানের দাম আমরা গত বছরের চেয়ে কেজি প্রতি তিন টাকা বাড়িয়ে দিয়েছি। মোটা চালের দাম কিছুটা কমেছে, চিকন চালের দাম বাড়তি আছে। চালের দাম হ্রাসে সরকার সচেষ্ট আছে।

সিন্ডিকেট নিয়ে উপদেষ্টা বলেন, আমরা দৃশ্যমান তেমন কোনো সিন্ডিকেট চিহ্নিত করতে পারিনি। তবে কোনো সিন্ডিকেট হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

দিনের অপর কর্মসূচিতে কৃষি বিপণন অধিদপ্তর পরিদর্শনকালে উপদেষ্টা সাম্প্রতিক সংকটের সময় সব্জীর ওএমএস কর্মসূচি  সফলভাবে বাস্তবায়ন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। 

রোজার সময় এ কর্মসূচী আবারও চালু করা হতে পারে বলে উপদেষ্টা জানান । কৃষক যাতে উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্যে পায় সে বিষয়ে আরও নিবিড়ভাবে কাজ করার জন্য কৃষি বিপণন কর্মকর্তাদের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি তথ্য সার্ভিসের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Previous Post

শেয়ার্ড ভিশন” শীর্ষক সেমিনারে একটি নিরাপদ ও উন্নত বিশ্বের জন্য বাংলাদেশ ও চীনের অভিন্ন দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন

Next Post

প্রকাশক

প্রকাশক

Next Post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ