সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

নতুন বাংলাদেশে নারী ও শিশুদের নিরাপদ আশ্রয় গড়ে তুলতে সরকার অঙ্গীকারাবদ্ধ

প্রকাশক by প্রকাশক
June 26, 2025
in ফিচার
0
নতুন বাংলাদেশে নারী ও শিশুদের নিরাপদ আশ্রয় গড়ে তুলতে সরকার অঙ্গীকারাবদ্ধ
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

নতুন বাংলাদেশে নারী ও শিশুদের নিরাপদ আশ্রয় গড়ে তুলতে সরকার অঙ্গীকারাবদ্ধ

বিলাল হুসাইন,চিফ রিপোর্টার:ঢাকা, ২৬ জুন ২০২৫:
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নতুন বাংলাদেশে নারী ও শিশুদের নিরাপদ আশ্রয় গড়ে তুলতে সরকার অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, নারী ও শিশুদের নিরাপদ আশ্রয় তৈরির জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এই নবযাত্রা আমরা উৎসর্গ করেছি জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে, উৎসর্গ করেছি ১১ জন নারী শহীদ, শত শত আহত নারী ও শিশু জুলাই যোদ্ধাদের। তিনি বলেন,সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে নারী এবং শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধ করা এবং মেয়েরা যেন এই সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে সেজন্য তাদেরকে সোচ্চার হতে হবে, যেমনিভাবে গত জুলাইয়ে যারা দাঁড়িয়েছিল সাহসের সাথে, প্রতিবাদের সাথে, পরিবর্তনের ডাক নিয়ে। এই কন্যারা কেবল প্রতিবাদী নয়, এরা ভবিষ্যতের নির্মাতা।
দেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কেবলমাত্র সরকারের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, প্রত্যেক ব্যক্তি, পরিবার, সমাজ ও দেশের সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত প্রয়াসে আমরা এই নবযাত্রার সূচনা করতে চাই। আমরা চাই নতুন এক বাংলাদেশ– যেখানে যত্ন থাকবে, সহানুভূতি থাকবে, থাকবে ন্যায়।
তিনি আজ ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
কর্মশালায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বেবী বিধান রঞ্জন রায় পোদ্দার, নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক বক্তৃতা করেন। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয় সচিব ড. মোঃ মহিউদ্দিন, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থার প্রতিনিধি, সিভিল সোসাইটির অর্গানাইজেশন প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, জুলাইকন্যা, শিক্ষার্থী, স্কাউট, গার্লস গাইড, যুবসমাজ ও মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, আমরা প্রায়শ দেখি: নারী ও শিশুরা পরিবার, কর্মক্ষেত্র, পাবলিক স্পেস, পাবলিক ট্রান্সপোর্ট, শিক্ষা প্রতিষ্ঠান, অনলাইন, সাইবার স্পেসসহ বিভিন্ন মাধ্যমে নানা ধরনের সহিংসতা ও নির্যাতনের শিকার হচ্ছে। সময়ের সাথে সাথে সহিংসতার ধরনের ক্ষেত্র ও মাত্রা পরিবর্তিত হচ্ছে। প্রকৃত অর্থে, নারী ও শিশুর প্রতি সহিংসতা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন,এলোকেশন অব বিজনেস অনুযায়ী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অন্যতম কাজ হলো নারী ও শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে কার্যকরী উদ্যোগ গ্রহণের মাধ্যমে তাদের সুরক্ষা প্রদান করা। এ লক্ষ্যে মন্ত্রণালয়ে মাধ্যমে আরো বেশকিছু নতুন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য কার্যক্রম হলো- নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক সমন্বিত সেবা প্রাপ্তি নিশ্চিতের জন্য ইউনিয়ন থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত কুইক রেসপন্স টিম গঠন এবং ইউনিয়ন পর্যায়ে কুইক রেসপন্স টিমের কার্যক্রমকে সোশ্যাল ফোর্সের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি লেভেলে সম্প্রসারণ; ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের মাধ্যমে একই স্থান হতে চিকিৎসা সেবা, মনোসামাজিক কাউন্সিলিং সেবা, আইনী সেবা, পুলিশী সহায়তা, লিগ্যালএইড সহায়তা, আশ্রয় সেবা, অর্থনৈতিক ও সামাজিক পুনঃএকত্রীকরণ এবং ডিএনএ পরীক্ষা সুবিধা প্রদান, ওয়ান- স্টপ ক্রাইসিস সেলের মাধ্যমে সারভাইভারকে রেফারেল সার্ভিস প্রধান, ন্যাশনাল ও রিজিওনাল ট্রমা কাউন্সিলিং সেন্টারের মাধ্যমে মনসামাজিক সেবা প্রদান, ডিএনএ প্রোফাইলিং, টোল ফ্রি ১০৯ হেল্পলাইন, সেইফ সেল্টার হোম স্থাপন, কমিউনিটি হাব স্থাপন, সাইবার ইউনিটের আওতায় সাইবার এক্সপার্ট পুল গঠন, লিগ্যাল ইউনিটের আওতায় লিগ্যাল এক্সপার্ট পুল গঠন, জেন্ডার এক্সপার্ট পুল গঠন, জেন্ডার ক্লাব গঠন, হেল্পলাইন সার্ভিস প্রোভাইডার পুল গঠন, সাইকোসোস্যাল কাউন্সেলিং ও সাইক্রিয়াট্রিস পুল গঠন, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত ডেলি রিপোর্ট প্রণয়ন ও স্পর্শকাতর ও চাঞ্চল্যকর মামলার ধারাবাহিক ফলোআপ, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত বিদ্যমান আইন আইনের যথাযথ প্রয়োগসহ বিভিন্ন কার্যক্রম মন্ত্রণালয়ের অর্গানোগ্রামের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে।
উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী আমরা স্বপ্ন দেখি এমন এক সহিংসতামুক্ত ও সমতাভিত্তিক নতুন বাংলাদেশের- যেখানে প্রতিটি নারী ও শিশু সুরক্ষিত থাকবে, বেড়ে উঠবে নিরাপত্তা, মর্যাদা, তার প্রাপ্য সকল অধিকার নিয়ে ভালোবাসার আশ্রয় এ আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপদেষ্টা মুক্ত আলোচনা সঞ্চালন করেন এবং উপস্থিত বিভিন্ন মাদ্রাসা, গার্লস গাইড, জুলাইকন্যা, নারী ও শিশু প্রতিনিধিদের কাছে কল্যাণে এই মন্ত্রণালয়ের কি কি করনীয় বিভিন্ন কার্যক্রম, সুপারিশ ও পদক্ষেপ বাস্তবায়নের উপর আলোকপাত করেন।

 

Previous Post

উন্নত রাষ্ট্রে পরিণত হতে হলে তরুণ সমাজকে অবশ্যই মাদকমুক্ত রাখতে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

বাধ্যতামূলকভাবে সিএসআর ফান্ডের একটি নির্দিষ্ট অংশ স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় ব্যয় করার প্রক্রিয়া নিয়ে কাজ করছে সরকার –  উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রকাশক

প্রকাশক

Next Post
বাধ্যতামূলকভাবে সিএসআর ফান্ডের একটি নির্দিষ্ট অংশ স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় ব্যয় করার প্রক্রিয়া নিয়ে কাজ করছে সরকার –  উপদেষ্টা আসিফ মাহমুদ

বাধ্যতামূলকভাবে সিএসআর ফান্ডের একটি নির্দিষ্ট অংশ স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় ব্যয় করার প্রক্রিয়া নিয়ে কাজ করছে সরকার -  উপদেষ্টা আসিফ মাহমুদ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • পানি
    পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি-এর [আরও বিস্তারিত পড়ুন]
  • টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন আব্দুল্লাহ আল মামুন
    টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন আব্দুল্লাহ আল মামুন [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানবন্দরে সেবার মানোন্নয়নে জোর: হয়রানিমুক্ত কার্গো ব্যবস্থাপনা ও দ্রুত  BG 202 (B789) এর হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমানমন্ত্রীর
    বিমানবন্দরে সেবার মানোন্নয়নে জোর: হয়রানিমুক্ত কার্গো [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক [আরও বিস্তারিত পড়ুন]
  • সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ইউএনএফপিএ (UNFPA) ও ইউএনওমেন(UN Women) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
    সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ইউএনএফপিএ (UNFPA) ও [আরও বিস্তারিত পড়ুন]
  • বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক
    বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি [আরও বিস্তারিত পড়ুন]
  • ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর
    ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ