সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

হালাল সার্টিফিকেশন কার্যক্রমে ওআইসি’র সহযোগিতা চাইলেন ধর্ম উপদেষ্টা

প্রকাশক by প্রকাশক
September 13, 2025
in জাতীয়
0
হালাল সার্টিফিকেশন কার্যক্রমে ওআইসি’র সহযোগিতা চাইলেন ধর্ম উপদেষ্টা
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

হালাল সার্টিফিকেশন কার্যক্রমে ওআইসি’র সহযোগিতা চাইলেন ধর্ম উপদেষ্টা

বিলাল হুসাইন,চিফ রিপোর্টার:ঢাকা, শনিবার,(১১ সেপ্টেম্বর ২০২৫):
হালাল সার্টিফিকেশন কার্যক্রমে ওআইসি’র সহযোগিতা চেয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

গত বৃহস্পতিবার  (১৩ সেপ্টেম্বর) পাকিস্তানের ইসলামাবাদে Standing Committee on Scientific and Technological Cooperation (COMSTECH) সেন্টার পরিদর্শন শেষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা চান।

ধর্ম উপদেষ্টা বলেন,  বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন ইতোমধ্যে হালাল সার্টিফিকেশন নিয়ে কাজ করছে এবং এ বিষয়ে তুরস্ক ও সৌদি আরবের সংশ্লিষ্ট অথরিটির সহযোগিতা চেয়েছে। তিনি OIC তত্ত্বাবধানে COMSTECH এর কারিগরি সহায়তায় বাংলাদেশে হালাল সার্টিফিকেশনের কর্মীদের সক্ষমতা বৃদ্ধির প্রস্তাব দেন। এছাড়া, COMSTECH এর সহায়তায় উগান্ডায় একটি হালাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগের প্রতিও তিনি সহমত পোষণ করেন। মুসলিম বিশ্বে বিজ্ঞান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং দারিদ্র্য হ্রাসে গতিশীলতা আনয়নে ওআইসি’র মন্ত্রী পর্যায়ের স্থায়ী কমিটি COMSTECH এর ভূমিকাকে সাধুবাদ জানান উপদেষ্টা।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য লাহোর বিশ্ববিদ্যালয়ে ১০০টি বৃত্তি মঞ্জুর করায় COMSTECH কে ধন্যবাদ জানিয়ে ড. খালিদ বলেন, এ উদ্যোগ বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ করে দেবে। কোরআন ও হাদিসে দৃঢ় ভিত্তি রয়েছে এরূপ মাদরাসা শিক্ষার্থীদের জন্যও এ ধরনের সুযোগ বিস্তৃত করা জরুরি বলে উপদেষ্টা মন্তব্য করেন। এর ফলে চিকিৎসা, প্রকৌশল ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে মাদরাসা শিক্ষার্থীরাও অবদান রাখতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মুসলিম উম্মাহর ঐক্যের গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন, মুসলিম উম্মাহর বৃহত্তর স্বার্থে আমাদেরকে ইসলামের পতাকার নিচে, কোরআন ও হাদিসের নির্দেশনামতে ঐক্যবদ্ধ হতে হবে। বৈচিত্র্যের মাঝে ঐক্য ছাড়া আমরা অগ্রসর হতে পারব না।

এসময় পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মো.ইকবাল হোসেন খান, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, কাউন্সিলর (প্রেস) মোহাম্মদ তৈয়ব আলী, COMSTECH এর কো-অর্ডিনেটর জেনারেলসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

Previous Post

হালাল সার্টিফিকেশন কার্যক্রমে ওআইসি’র সহযোগিতা চাইলেন ধর্ম উপদেষ্টা

Next Post

জাতির চেতনা-ইতিহাসকে টিকিয়ে রাখার অন্যতম হাতিয়ার বই-ধর্ম উপদেষ্টা

প্রকাশক

প্রকাশক

Next Post
জাতির চেতনা-ইতিহাসকে টিকিয়ে রাখার অন্যতম হাতিয়ার বই-ধর্ম উপদেষ্টা

জাতির চেতনা-ইতিহাসকে টিকিয়ে রাখার অন্যতম হাতিয়ার বই-ধর্ম উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার:
    মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে [আরও বিস্তারিত পড়ুন]
  • বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
    বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-পানি সম্পদ মন্ত্রী
    ‎বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
    বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী [আরও বিস্তারিত পড়ুন]
  • নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীল রাখতে এআইভিত্তিক ডেটা বিশ্লেষণ ব্যবস্থার উদ্যোগ
    নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীল রাখতে এআইভিত্তিক ডেটা [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নযন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে।- গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী
    উন্নযন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
  • আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন
    আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ