সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

নির্ভুল ভূমিসেবা অনেকাংশে নির্ভর করে সার্ভেয়ারদের ওপর: সিনিয়র সচিব

প্রকাশক by প্রকাশক
November 23, 2025
in সারাবাংলা
0
নির্ভুল ভূমিসেবা অনেকাংশে নির্ভর করে সার্ভেয়ারদের ওপর: সিনিয়র সচিব
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

নির্ভুল ভূমিসেবা অনেকাংশে নির্ভর করে সার্ভেয়ারদের ওপর: সিনিয়র সচিব

বিলাল হুসাইন,চিফ রিপোর্টার:ঢাকা, বরিবার ২৩ নভেম্বর,ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ লেছেন, একটি দেশের ভূমি ব্যবস্থাপনা কতটা উন্নত এবং নাগরিক কত দ্রুত ও নির্ভুল ভূমি সেবা পান তা অনেকাংশেই নির্ভর করে সার্ভেয়ারদের পেশাগত দক্ষতা, সততা ও দায়িত্ববোধের ওপর। সার্ভেয়াররা ভূমির সীমা নির্ধারণ, মানচিত্র প্রণয়ন, রেকর্ড সংশোধন, মালিকানা নিশ্চিতকরণ এবং ভূমি সংক্রান্ত বিরোধ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আধুনিক ও জনবান্ধব ভূমিসেবা প্রতিষ্ঠায় তাদের অবদান অপরিসীম।

আজ রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষন কেন্দ্রে(এলএটিসি) নবযোগদানকৃত সার্ভেয়ারদের প্রশিক্ষণে সিনিয়র সচিব এসব কথা বলেন।

সঞ্চালনায় ছিলেন, উপপরিচালক (প্রশিক্ষণ) ও উপসচিব, রুমানা রহমান শম্পা।

সিনিয়র সচিব বলেন, সরকারি কাজে গুরুত্ব দিতে হবে। ব্যক্তিগত কাজে সেবা দেয়ার সুযোগ নেই। টাকার চেয়ে জীবনের মূল্য বেশি, জনগণের অধিকারের মূল্য বেশি। ডিজিটাল যুগে ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সার্ভেয়ারদের প্রযুক্তি-দক্ষতা অত্যন্ত প্রয়োজন। ড্রোন সার্ভে, জিআইএস, জিপিএস, ডিজিটাল মানচিত্র এসব প্রযুক্তি ব্যবহার করে ভূমি জরিপকে দ্রুত, নির্ভুল এবং স্বচ্ছ করা সম্ভব হচ্ছে। এতে একদিকে নাগরিকের হয়রানি কমছে, অন্যদিকে সরকারের ভূমি ব্যবস্থাপনা হয়ে উঠছে আরও আধুনিক ও নির্ভরযোগ্য।

তিনি বলেন, বর্তমান সরকারের সময়কালে যতগুলো নিয়োগ দেয়া হয়েছে সবগুলোই মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে দেয়া হয়েছে। মেধাবী জনবল সাধারণত দায়িত্ববোধ, নৈতিকতা, পেশাদারিত্ব ও সুশাসনের মূল্যবোধে বিশ্বাসী। তারা সঠিকভাবে আইন বুঝে জনকল্যোনে কাজ করতে পারে এবং অনিয়মের প্রলোভনে সহজে আপস করে না। ফলে ঘুষ, জালিয়াতি ও অনৈতিক সুবিধা গ্রহণের সুযোগ স্বাভাবিকভাবেই কমে যায়। একজন দক্ষ সার্ভেয়ার নাগরিকের আস্থা অর্জন করেন এবং ভূমি সংক্রান্ত সেবা সহজলভ্য করতে মুখ্য ভূমিকা পালন করেন। তাই সার্ভেয়ার পেশাকে শুধু প্রযুক্তিগত কাজ হিসেবে দেখা যাবে না; এটি একটি জনসেবামূলক দায়িত্ব। পেশাগত দক্ষতা, সততা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সার্ভেয়াররা ভূমিসেবাকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করে তুলতে পারেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভূমি প্রশাসন প্রশিক্ষন কেন্দ্র (এসএটিসি) এর উপ-পরিচালক (অর্থ ও প্রশাসন) খান এ সবুর খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভূমি প্রশাসন প্রশিক্ষন কেন্দ্রের (এলএটিসি) পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আবুল খায়ের।

 

Previous Post

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সম্ভাবনা নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

ওয়াটার-রেজিজট্যান্সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করল রিয়েলমি সি৮৫ সিরিজ

প্রকাশক

প্রকাশক

Next Post
ওয়াটার-রেজিজট্যান্সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করল রিয়েলমি সি৮৫ সিরিজ

ওয়াটার-রেজিজট্যান্সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করল রিয়েলমি সি৮৫ সিরিজ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • ধর্মমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত
    ধর্মমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব [আরও বিস্তারিত পড়ুন]
  • যাত্রীসেবার মান উন্নয়নে বিমানবন্দরে পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ বিমানমন্ত্রীর
    যাত্রীসেবার মান উন্নয়নে বিমানবন্দরে পরিচ্ছন্নতা [আরও বিস্তারিত পড়ুন]
  • স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্ত:মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
    খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্ত:মন্ত্রণালয় [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এর সঙ্গে জাইকার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
    নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের [আরও বিস্তারিত পড়ুন]
  • ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গণকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
    ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গণকে নতুন উচ্চতায় [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ