সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

গণভোট ২০২৬ একটি ঐতিহাসিক গণতান্ত্রিক সুযোগ: নৌপরিবহন উপদেষ্টা 

প্রকাশক by প্রকাশক
January 20, 2026
in জাতীয়
0
গণভোট ২০২৬ একটি ঐতিহাসিক গণতান্ত্রিক সুযোগ: নৌপরিবহন উপদেষ্টা 
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

গণভোট ২০২৬ একটি ঐতিহাসিক গণতান্ত্রিক সুযোগ: নৌপরিবহন উপদেষ্টা 

বিলাল হুসাইন,চিফ রিপোর্টার:ঢাকা, ২০/০১/২০২৬:নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থানউপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, গণভোট ২০২৬ বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি ঐতিহাসিক সুযোগ, যার মাধ্যমে জনগণ রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি মতামত প্রদানের সুযোগ পাবে। তিনি বলেন, এই প্রক্রিয়া গণতন্ত্রকে আরও অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তুলবে।

আজ মঙ্গলবার ( ২০ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে পঞ্চগড় সরকার অডিটরিয়ামে আয়োজিত গণভোট ২০২৬ প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, গণভোট কেবল একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়; এটি জনগণের সার্বভৌম ক্ষমতার বাস্তব প্রতিফলন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে সরকার গণতান্ত্রিক চর্চাকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চায়।

ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, গণভোটে যদি ‌‘হ্যাঁ’ জয়যুক্ত করতে না পারি, ‌‌‘না’ জয়যুক্ত হয়, তাহলে এতগুলো রক্তের বিনিময়ে জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশগড়ার যে সুযোগ এসেছে, সেটা আমরা হারাব। আগের নিয়মে ফিরে যাবো।

গণভোটে বাংলাদেশের পরিবর্তন করতে হলে, অতীতের স্বেরাচারী কর্মকাণ্ড থেকে জাতির পরিত্রাণের জন্য, জনগণের সত্যিকার ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে জনগণকে অবশ্যই ‘হ্যাঁ’ ভোটে সিল দিতে হবে।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, গণভোট সফল করতে জনগণের মধ্যে সঠিক ধারণা ও সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি। বিভ্রান্তি নয়, বরং তথ্যভিত্তিক ও দায়িত্বশীল প্রচারণার মাধ্যমেই গণভোটের প্রকৃত উদ্দেশ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এ ক্ষেত্রে জেলা প্রশাসনসহ মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সম্মিলিত ভূমিকা অপরিহার্য।

তিনি আরও বলেন, গণভোট একটি সুস্পষ্ট আইনি ও সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হবে, যাতে জনগণের মতামত অবাধ ও বিশ্বাসযোগ্যভাবে প্রতিফলিত হয়।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, “গণভোট ২০২৬-এর মাধ্যমে জনগণ শুধু ভোট দেবে না, বরং রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় অংশীদার হবে। এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের সবাইকে দায়িত্বশীল নাগরিক হিসেবে ভূমিকা রাখতে হবে।”

তিনি পঞ্চগড় জেলার জনগণের সচেতনতা ও নাগরিক দায়িত্ববোধের প্রশংসা করে বলেন, এই জেলা সবসময় জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিবাচক ভূমিকা রেখে এসেছে। গণভোট ২০২৬ সফল করতেও পঞ্চগড়ের জনগণ অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান এর সভাপতিত্বে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Previous Post

গণভোট ছাড়া সংস্কারের কোনো বিকল্প নেই

Next Post

‎জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন এবং পরিবর্তিত বাংলাদেশ চাইলে গণভোটে “হ্যাঁ” বলতে হবে-তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

প্রকাশক

প্রকাশক

Next Post
‎জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন এবং পরিবর্তিত বাংলাদেশ চাইলে গণভোটে “হ্যাঁ” বলতে হবে-তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

‎জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন এবং পরিবর্তিত বাংলাদেশ চাইলে গণভোটে "হ্যাঁ" বলতে হবে-তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী
    মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ [আরও বিস্তারিত পড়ুন]
  • পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী
    পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- [আরও বিস্তারিত পড়ুন]
  • ধর্মমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত
    ধর্মমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব [আরও বিস্তারিত পড়ুন]
  • যাত্রীসেবার মান উন্নয়নে বিমানবন্দরে পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ বিমানমন্ত্রীর
    যাত্রীসেবার মান উন্নয়নে বিমানবন্দরে পরিচ্ছন্নতা [আরও বিস্তারিত পড়ুন]
  • স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্ত:মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
    খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্ত:মন্ত্রণালয় [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এর সঙ্গে জাইকার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
    নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ