সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী

প্রকাশক by প্রকাশক
March 2, 2026
in ফিচার, রাজনীতি
0
মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী
0
SHARES
31
VIEWS
Share on FacebookShare on Twitter

মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী:
‎
‎ ইব্রাহিম মিয়া , টাঙ্গাইল,জেলা প্রতিনিধি:

‎টাঙ্গাইলের ১৩৬, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, তিনি দলীয় মনোনয়নে নির্বাচিত হলেও এখন পুরো এলাকার মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করবেন।

‎শনিবার (২৮ ফেব্রুয়ারি) মির্জাপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি বলেন, “আমি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, তবে এখন আমি সবার। আমার কাজে কোনো ভুল দেখলে আপনারা আমাকে থামিয়ে দেবেন, সংশোধনের সুযোগ দেবেন।”

‎রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতার ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ব্যক্তি সম্পর্ক ও গণতান্ত্রিক চর্চা অটুট থাকা উচিত। ইফতার মাহফিলে সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুলাহ তালুকদার-এর উপস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নির্বাচনে তিনি আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন। আজ আমরা একসঙ্গে বসে ইফতার করছি। এটাই রাজনৈতিক সৌন্দর্য, এটাই গণতান্ত্রিক সংস্কৃতি।”

‎অনুষ্ঠানে মির্জাপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধনা পর্বে প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

 

‎বক্তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত এমপির নেতৃত্বে মির্জাপুরে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং সকলের অংশগ্রহণে একটি সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে উঠবে।

Previous Post

পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার প্রতিরোধে নৌপরিবহন অধিদপ্তরের অভিযান ও মোবাইল কোর্ট

প্রকাশক

প্রকাশক

Next Post
নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার প্রতিরোধে নৌপরিবহন অধিদপ্তরের অভিযান ও মোবাইল কোর্ট

নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার প্রতিরোধে নৌপরিবহন অধিদপ্তরের অভিযান ও মোবাইল কোর্ট

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আগামীর বাংলাদেশ শিশুদের উপযোগী করে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর — মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
    আগামীর বাংলাদেশ শিশুদের উপযোগী করে গড়ে তুলতে সরকার [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
    তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ: [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল ২০২৬ সংসদে পাস
    নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল ২০২৬ সংসদে পাস [আরও বিস্তারিত পড়ুন]
  • হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত-ধর্মমন্ত্রী কায়কোবাদ
    হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন [আরও বিস্তারিত পড়ুন]
  • পানি
    পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি-এর [আরও বিস্তারিত পড়ুন]
  • টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন আব্দুল্লাহ আল মামুন
    টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন আব্দুল্লাহ আল মামুন [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানবন্দরে সেবার মানোন্নয়নে জোর: হয়রানিমুক্ত কার্গো ব্যবস্থাপনা ও দ্রুত  BG 202 (B789) এর হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমানমন্ত্রীর
    বিমানবন্দরে সেবার মানোন্নয়নে জোর: হয়রানিমুক্ত কার্গো [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ