সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়-নির্দেশ পার্বত্য মন্ত্রীর

প্রকাশক by প্রকাশক
April 24, 2026
in জাতীয়
0
দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়-নির্দেশ পার্বত্য মন্ত্রীর
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়-নির্দেশ পার্বত্য মন্ত্রীর

বিলাল হুসাইন,চিফ রিপোর্টার:ঢাকা, ২৩ এপ্রিল ২০২৬ খ্রি.।

বান্দরবান জেলার আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি। তিনি দুর্গম এই এলাকার মানুষের জীবন রক্ষায় এবং অসুস্থদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার জরুরি নির্দেশ দিয়েছেন।

আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে নিজ অফিস থেকে বান্দরবানের সিভিল সার্জন ও জেলা প্রশাসনের সাথে টেলিফোনে আলাপকালে মন্ত্রী এই নির্দেশনা প্রদান করেন। মন্ত্রী হামের উপসর্গ নিয়ে আক্রান্তদের বর্তমান অবস্থা এবং চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন।

মন্ত্রী দীপেন দেওয়ান এমপি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, এলাকাটি অত্যন্ত দুর্গম এবং সেখানে মোবাইল নেটওয়ার্কের সীমাবদ্ধতা রয়েছে। তাই সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য বিভাগের কর্মীদের সার্বক্ষণিক সেখানে অবস্থান করে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। কোনো মানুষ যাতে সুচিকিৎসার অভাব বোধ না করে, সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে বলে জানান মন্ত্রী দীপেন দেওয়ান।

মায়ানমার সীমান্তবর্তী এই এলাকার বাসিন্দাদের মধ্যে বিশেষ সচেতনতা তৈরির জন্য প্রয়োজনীয় প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি থাকা রোগীদের বিশেষ সেবা প্রদানের জন্য চিকিৎসকদের অনুরোধ জানান। পাশাপাশি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জনপ্রতিনিধিদের সাধারণ মানুষের পাশে থেকে সাহস ও সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ইতোমধ্যে সরকারের স্বাস্থ্য বিভাগের একটি বিশেষ মেডিকেল টিম কুরুকপাতার দুর্গম এলাকায় অবস্থান করে আক্রান্ত রোগীদের নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করে যাচ্ছে। মন্ত্রী এই সেবার ধারাবাহিকতা বজায় রাখতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।

 

Previous Post

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Next Post

নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড

প্রকাশক

প্রকাশক

Next Post
নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড

নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড
    নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট [আরও বিস্তারিত পড়ুন]
  • দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়-নির্দেশ পার্বত্য মন্ত্রীর
    দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের ট্যাংকি বিতরণ করলো বাঘাইহাট জোন
    সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের [আরও বিস্তারিত পড়ুন]
  • ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন
    ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ
    ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে—মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
    পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ