সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home অর্থনীতি

মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি

প্রকাশক by প্রকাশক
November 28, 2026
in অর্থনীতি
0
মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি

চিফ রিপোর্টার:মানিকগঞ্জ, ২৬ নভেম্বর ২০২৬( বৃহস্পতিবার)

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ,  সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকালে খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি সচিবালয়ে তাঁর অফিস কক্ষ থেকে অনলাইনে যুক্ত হয়ে মানিকগঞ্জ জেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণিজ খাদ্য সরবরাহ নিশ্চিত করা, প্রাণীর স্বাস্থ্যসেবা প্রদান এবং প্রাণিজ উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রাণিসম্পদ অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ ইতোমধ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে শিশুদের পুষ্টির চাহিদা পূরণে দুধের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধির ওপর আরও গুরুত্ব দিতে হবে।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশুর জাত উন্নয়ন এবং দুধ উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। প্রাণিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি উপজেলায় মোবাইল ভেটেরিনারি ক্লিনিক চালু এবং কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষিত তরুণ উদ্যোক্তাদের এ খাতে সম্পৃক্ত করে উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে সরকার। এসব উদ্যোগ প্রাণিসম্পদ খাতের বিকাশ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খাদ্যমন্ত্রী মানিকগঞ্জ জেলার প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে বলেন, জেলার প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং পুষ্টি চাহিদা পূরণে গবাদিপশু, হাঁস-মুরগি, ছাগল ও ভেড়া পালনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পশুপাখির রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদানে ফিল্ড ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরির কার্যক্রমও উল্লেখযোগ্য।
তিনি আরও বলেন, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তরুণ উদ্যোক্তা জাবেদ হোসেন শুষ্ক মৌসুমে কাঁচা ভুট্টার ঘাস প্রক্রিয়াজাত করে সাইলেজ উৎপাদনের মাধ্যমে পশুখাদ্য সরবরাহে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এ ধরনের তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত ও সহযোগিতা করতে হবে।
দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের উৎপাদিত দুধ ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ সৃষ্টি করতে জেলার সিঙ্গাইর উপজেলায় বেসরকারি উদ্যোগে ডেইরি হাব স্থাপন করা হয়েছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, এ হাবে দুগ্ধজাত পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্যসম্মত উপায়ে দুগ্ধজাত পণ্য উৎপাদনে উদ্যোক্তাদের উৎসাহিত করতে প্রয়োজনীয় সরঞ্জাম সহায়তা প্রদানের উদ্যোগও প্রশংসনীয়।
খাদ্যমন্ত্রী বলেন, এসব উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে পুষ্টির ঘাটতি দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আরও অগ্রগতি অর্জন সম্ভব হবে। মানিকগঞ্জ জেলার প্রতিটি এলাকায় উদ্যোক্তা সৃষ্টি ও প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে জেলাটিকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিনিধিদের মানিকগঞ্জের সাধারণ মানুষ এবং ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। বক্তব্যের শেষে খাদ্যমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌসুমি খানম, উপপরিচালক, স্থানীয় সরকার, মানিকগঞ্জ। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান।
এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে মানিকগঞ্জ শহরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক খামারি, কৃষক, সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

Previous Post

হজযাত্রীদের সুবিধার্থে বিমানভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ধর্মমন্ত্রী

প্রকাশক

প্রকাশক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি
    মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন [আরও বিস্তারিত পড়ুন]
  • হজযাত্রীদের সুবিধার্থে বিমানভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ধর্মমন্ত্রী
    হজযাত্রীদের সুবিধার্থে বিমানভাড়া কমিয়েছেন [আরও বিস্তারিত পড়ুন]
  • ইউএন-হ্যাবিট্যাট প্রতিনিধিদলের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর মতবিনিময় অনুষ্ঠিত
    ইউএন-হ্যাবিট্যাট প্রতিনিধিদলের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত [আরও বিস্তারিত পড়ুন]
  • কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে দেশের আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
    কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে দেশের আই ব্যাংকগুলো [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বাস্থ্যমন্ত্রীর সাথে ইউএনএফপিএ-এর বাংলাদেশ প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত
    স্বাস্থ্যমন্ত্রীর সাথে ইউএনএফপিএ-এর বাংলাদেশ [আরও বিস্তারিত পড়ুন]
  • বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা বিনিয়োগ ও কারখানা স্থাপনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
    বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা বিনিয়োগ ও কারখানা [আরও বিস্তারিত পড়ুন]
  • ফল, চাল, ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার, ফার্মেসী, বেকারী এবং হোটেল-রেস্তোরাঁয় দেশব্যাপী অভিযান
    ফল, চাল, ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার, [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ