সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home Uncategorized

নড়াইলে পাউবো’র জমি দখল করে শতাধিক বাড়ীঘর ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মান!

প্রকাশক by প্রকাশক
January 28, 2023
in Uncategorized
0
নড়াইলে পাউবো’র জমি দখল করে শতাধিক বাড়ীঘর ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মান!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

মোঃ হাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম, পার বিষ্ণুপুর, পারভোমবাগ ও বুড়িখালী বাজার এলাকা পর্যন্ত প্রায় ৬ কিঃ মিঃ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গায় শতাধিক বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান নির্মান করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পাউবোর জায়গায় পাঁকা ঘর যেমন নির্মান হয়েছে, তেমনি রয়েছে আঁধা পাঁকা ও টিনের ঘর। এতে সরকার হারাচ্ছে মোটা অংকের রাজস্ব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ এলাকাবাসী জানান, ২৫ থেকে ৩০ বছর তারা ওই জমি ভোগ-দখল করে আসছেন।


স্থাণীয় প্রভাবশালীদের ম্যানেজ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পারভোমবাগ গ্রামের পাউবোর ড্রেনে বালু ভরাট করে দালানঘর নির্মান করে বসবাস করছেন মালায়েশিয়া প্রবাসী মৃত আবুতালেব ফরাজীর ছেলে আমিন ফরাজী। মৃত জব্বার মোল্যার ছেলে বোম্বে ফেরত জাবের মোল্যার আঁধা পাঁকা ঘরের কাজ এখনো চলমান। মৃত বাহাদুর মোল্যার ছেলে ওমির মোল্যা স্থায়ী পাঁকা দোকান করে ব্যবসা করছেন।


এছাড়া বুড়িখালী বাজারে মুনজুর মোল্যা ৫টি পাঁকা দোকান করে ভাড়া দিয়েছেন। মৃত নুরুল হক মোল্যার ছেলে ইব্রাহীম মোল্যা তিনটি পাঁকা দোকান ঘর তুলেছেন এবং তার উত্তরে তার প্রতিবেশী পাঁকা দোকান ঘরের কাজ চলমান রয়েছে। এসব দখলদার দেখার কেউ নেই যেন।


এ বিষয়ে অভিযুক্তরা জানান, নদী ভাঙ্গনে বসতি বিলিন হওয়ায় ২৫/৩০ বছর ধরে তারা ভোগদখল করে আসছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা ছাড়াই পাউবোর জায়গায় পাঁকা ভবন নির্মাণ করেছেন।


এ বিষয়ে পাউবোর কালিয়া উপজেলার সহকারী প্রকৌশলী এ এইচ এম আল জহির সরকার বলেন, অভিযুক্তরা সরকারের অনুমতি ছাড়াই জমি জবরদখল করেছেন। এতে বড় অংকের রাজস্ব হারাতে হচ্ছে। আমরা পরিদর্শনে গেলে তারা সাময়িক কাজ বন্ধ রাখেন। পরে আবার শুরু করেন। বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Previous Post

বেলকুচিতে বিদ্যালয়ের ৫০ বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

Next Post

ঐতিহ্যবাহী দয়াময়ী মাঘে সপ্তমী মেলা উৎসব পালিত

প্রকাশক

প্রকাশক

Next Post
ঐতিহ্যবাহী দয়াময়ী মাঘে সপ্তমী মেলা উৎসব পালিত

ঐতিহ্যবাহী দয়াময়ী মাঘে সপ্তমী মেলা উৎসব পালিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
  • পবিত্র ঈদ-উল-আযহা’র নামাজ শেষে রাজধানীর তেজগাঁও সরকারি শিশু পরিবার(বালিকা) পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন,এমপি
    পবিত্র ঈদ-উল-আযহা’র নামাজ শেষে রাজধানীর তেজগাঁও [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ