সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

শিশুর জন্ম হলেই উপহার ও মিষ্টি নিয়ে হাজির- ইউএনও

প্রকাশক by প্রকাশক
February 3, 2023
in সারাবাংলা
0
শিশুর জন্ম হলেই উপহার ও মিষ্টি নিয়ে হাজির- ইউএনও
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

আবু নাসের হুসাইন, ফরিদপুর:

উপজেলার কোনো দম্পতির পরিবারে নবজাতকের আগমনের খবর পেলেই উপহার ও মিষ্টি নিয়ে হাজির হন তিনি।

নবজাতককে কোলে নিয়ে উপজেলার নাগরিক (সিটিজেন) হিসেবে বরণ করে নেন। আর নবজাতকের মা-বাবাকে মিষ্টি খাইয়ে উপহারের প্যাকেট হাতে দিয়ে শুভেচ্ছা জানান। একই সঙ্গে পৌঁছে দেন নবজাতকের জন্মসনদ। তিনি হলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক।

এ উপজেলায় যোগদানের পর তিনি আজ ০৩ ফেব্রুয়ারী থেকে ব্যতিক্রমী এ কর্মসূচি শুরু করেছেন ইউএনও মঈনুল হক।

এরই অংশ হিসেবে শুক্রবার প্রথমদিনে নগরকান্দা পৌরসভা এলাকার নগরকান্দা গ্রামের মোঃ মানিক মিয়া ও সোনিয়া আক্তার দম্পতির ঘরে কন্যা সন্তান জন্মের তথ্য পান তিনি। এরপর নবজাতকের জন্য উপহার সামগ্রী, মিষ্টি ও তাৎক্ষণিকভাবে জন্ম নিবন্ধন করতে সংশ্লিষ্টদের সাথে নিয়ে ওই দম্পতির বাড়িতে হাজির হন তিনি।

ইউএনওর এই ব্যতিক্রমী কর্মসূচির উদ্দেশ্য হলো সরকারের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক বয়সে সব নবজাতকের জন্ম নিবন্ধন সম্পন্ন করতে সকলকে উদ্বুদ্ধ করা।

জানা গেছে, কোনো শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে বিনা ফিতে স্থানীয় পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে জন্ম নিবন্ধনে সরকারি বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এ উপজেলার বাসিন্দাদের মধ্যে শিশুর জন্ম নিবন্ধনে আগ্রহ তুলনামূলক কম। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির প্রয়োজনে মা-বাবারা সন্তানের জন্ম নিবন্ধন করিয়ে সনদ নেওয়ার জন্য ছুটাছুটি করেন বিভিন্ন ইউপি কার্যালয়ে। ততদিনে শিশুর বয়স পাঁচ-ছয় বছর হয়ে যায়। তখন নানা কারণে উক্ত এলাকার চেয়ারম্যানদের অনুমাননির্ভর তারিখে হলেও নিবন্ধন করে সনদ দিতে হয়। আর যেসব শিশুরা স্কুল-মাদ্রাসায় ভর্তি হতো না, তারা থেকে যেত জন্ম নিবন্ধনের বাইরে। এমন পরিস্থিতিতে ইউএনও মোঃ মঈনুল হক উপজেলা ব্যাপী এ ব্যতিক্রমী কর্মসূচি শুরু করেন। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

ইউএনওর এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে পৌরসভার নগরকান্দা গ্রামের বাসিন্দা মোঃ মানিক মিয়া বলেন, “আমার প্রথম কন্যাসন্তানের আগমনের খবর পেয়ে ইউএনও স্যার উপহার ও মিষ্টি হাতে আমার বাড়িতে হাজির হন। সাথে সাথে আমার সন্তানের জন্ম নিবন্ধনের সনদ ও করে দিয়ে গেছেন। আমরা ইউএনও স্যারের এ উদ্যোগকে স্বাগত জানাই।”

উপজেলার ফুলসুতি ইউনিয়নের শলিথা গ্রামের বাসিন্দা মোঃ হাফিজুর মাতুব্বর বলেন বলেন, আগে জন্ম নিবন্ধন করতে আমাদের ইউনিয়ন পরিষদে গিয়ে অনেক ঘুরাঘুরি করতে হতো, আজ সকালে আমাদের চমকে দিয়ে ইউএনও স্যার

নিজে বাড়িতে মিষ্টি ও উপহার নিয়ে হাজির হন ও আমার বাচ্চার জন্ম নিবন্ধন সনদ করে দেন । স্যারের এমন উদ্যোগকে স্বাগত জানাই। সঠিক সময়ে শিশুর জন্ম নিবন্ধন করতে পেরে আমরা খুব খুশি।

ব্যতিক্রমী এই উদ্যোগের উদ্যোক্তা নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক বলেন, কোনো শিশু যাতে ভুল জন্মতারিখ নিয়ে বেড়ে না ওঠে, নিবন্ধনের বাইরে না থাকে এবং একই ব্যক্তির একাধিক সনদ রোধে আমাদের এ কর্মসূচি আগামীদিনে অব্যাহত থাকবে।

Previous Post

দুই পক্ষের সংঘর্ষে নাটোরে নারীসহ আহত-৯

Next Post

খুলনায় মৎস্য অধিদপ্তরের চিংড়ি প্লট পরিদর্শন

প্রকাশক

প্রকাশক

Next Post
খুলনায় মৎস্য অধিদপ্তরের চিংড়ি প্লট পরিদর্শন

খুলনায় মৎস্য অধিদপ্তরের চিংড়ি প্লট পরিদর্শন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক
    আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক [আরও বিস্তারিত পড়ুন]
  • আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশে আসছেন পাঁচ শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক
    আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশে আসছেন [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশু সুরক্ষায় আধুনিক ফরেনসিক ডিএনএ ল্যাব অপরিহার্য: শারমীন এস মুরশিদ
    নারী ও শিশু সুরক্ষায় আধুনিক ফরেনসিক ডিএনএ ল্যাব [আরও বিস্তারিত পড়ুন]
  • কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়- স্বরাষ্ট্র উপদেষ্টা
    কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম [আরও বিস্তারিত পড়ুন]
  • হাজারো জনতার অশ্রুসিক্ত নয়নে সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকীর বিদায়..
    হাজারো জনতার অশ্রুসিক্ত নয়নে সাবেক উপজেলা চেয়ারম্যান [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ ও জাপানের মধ্যে পরিবেশ বিষয়ক সহযোগিতা স্মারক স্বাক্ষর
    বাংলাদেশ ও জাপানের মধ্যে পরিবেশ বিষয়ক সহযোগিতা স্মারক [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ