সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

ধানখালি-চম্পাপুর ৯ কিলোমিটার সড়কে জনদুর্ভোগ চরমে

প্রকাশক by প্রকাশক
February 4, 2023
in সারাবাংলা
0
ধানখালি-চম্পাপুর ৯ কিলোমিটার সড়কে জনদুর্ভোগ চরমে
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী-চম্পাপুর সড়কটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। বর্ষা মৌসুমে সড়কটির  ছোট বড় অসংখ্য গর্তে পানি কাঁদা জমে থাকায় পা পিছলে পড়ে গিয়ে দুর্ঘটনা শিকার হচ্ছেন

পথচারীরা। এছাড়া শুষ্ক মৌসুমে সড়কটিতে ঘাতক যান থ্রি হুইলারের অব্যাহত চলাচলে সড়কটি আরো ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় এখন হালকা যানও উল্টে যাচ্ছে সড়কটিতে। বিকল্প কোনো সড়ক না থাকায় প্রায়শ:ই ঘটছে দুর্ঘটনা। এতে আহত হচ্ছে পথচারীরা।

স্থানীয় সূত্র জানায়, গত ১০ বছরেও সংস্কার হয়নি ধানখালী-চম্পাপুর সড়কটি। এতে দুই ইউনিয়নের অন্তত: অর্ধ লক্ষ মানুষের চলাচলে দুর্ভোগ বেড়েছে। দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার কিংবা পুন:নির্মানের দাবি স্থানীয়দের। 

সূত্রটি আরও জানায়, উপজেলার টিয়াখালী ব্রিজ থেকে প্যাদার হাট হয়ে ধানখালী ইউনিয়নের কানাইমৃধা পর্যন্ত এ সড়কের দৈর্ঘ্য ৯ কিলোমিটার। প্রধান এই সড়ক দিয়ে চলাচল করে ২ ইউনিয়নের মানুষ। এছাড়া এই সড়ক দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে ৮ টি প্রাথমিক বিদ্যালয়, ২ টি

মাধ্যমিক বিদ্যালয়, ১ টি কলেজ ও ৩ টি মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী। প্রায় ১৫ বছরে আগে এ সড়কটি নির্মান করে এলজিইডি। নির্মানের ৫ বছর পরই সড়কটি বেহাল দশায় পরিনত হয়েছে। বর্তমানে সড়কটির বেশির ভাগ স্থান দেবে গেছে। এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারন মানুষ। বিকল হচ্ছে যানবাহন।

প্যাদার হাট এলাকার মঞ্জু সিকদার জানান, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের মালামাল বড় বড় বাহনে করে এই সড়ক দিয়ে আনা নেয়া করার ফলেই এমন দুরাবস্থা হয়েছে সড়কটির। এখন সড়কটিতে হাঁটাও দুস্কর হয়ে পড়েছে। 

নমোর হাট এলাকার বাসিন্দা ফজলু মিয়া জানান, আমাদের উপজেলা সদরে যাতায়াতের প্রধান সড়ক এটি। সড়কটিতে এখন বড় বড় গর্ত হয়েছে। অনেক স্থান দেবে গেছে। তাই আমরা দ্রুত সময়ের মধ্যে সড়কটি পুন:নির্মানের দাবি জানাচ্ছি। 

এবিষয়ে কলাপাড়া ইউএনও শংকর চন্দ্র বৈদ্য জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ইতিমধ্যে একটি প্রস্তাবনা তৈরী করেছে। সাধারন মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি সংস্কার করা হবে।

Previous Post

বদলগাছীতে মোটরসাইকেল-ভুটভুটির সংঘর্ষে নিহত-১

Next Post

২০২৭ সালের মধ্যে দিনাজপুর-ঢাকা রুটে বুলেট ট্রেন চলবে:হুইপ ইকবালুর রহিম

প্রকাশক

প্রকাশক

Next Post
২০২৭ সালের মধ্যে দিনাজপুর-ঢাকা রুটে বুলেট ট্রেন চলবে:হুইপ ইকবালুর রহিম

২০২৭ সালের মধ্যে দিনাজপুর-ঢাকা রুটে বুলেট ট্রেন চলবে:হুইপ ইকবালুর রহিম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় হাইকমিশনার এর সাক্ষাৎ
    প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় [আরও বিস্তারিত পড়ুন]
  • রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন-স্বরাষ্ট্রমন্ত্রী
    রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক [আরও বিস্তারিত পড়ুন]
  • বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: [আরও বিস্তারিত পড়ুন]
  • পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি
    পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
    টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের [আরও বিস্তারিত পড়ুন]
  • গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের
    গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ