সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home Uncategorized

গাইবান্ধায় ১৬টি চোরাই মহিষ উদ্ধার ও আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা গ্রেফতার

প্রকাশক by প্রকাশক
February 14, 2023
in Uncategorized
0
গাইবান্ধায় ১৬টি চোরাই মহিষ উদ্ধার ও আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা গ্রেফতার
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

আশরাফুজ্জামান সরকার, স্টাফ রিপোর্টারঃ- গাইবান্ধা জেলা পুলিশের চাঞ্চল্যকর সাঁড়াশী অভিযানে ১৩টি চোরাই ও আরো জব্দকৃত তিনটি সহ মোট ১৬টি মহিষ উদ্ধার ও আন্তঃজেলা গবাদিপশু চোরের মুল হোতা আলতাফ হোসেনকে গ্রেফতার করায় জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস কনফারেন্স করা হয়েছে৷

আজ ফুলছড়ি থানা চত্বরে এক প্রেস কনফারেন্স গাইবান্ধা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইবনে মিজান সাঁড়াশী অভিযানের সার্বিক বিষয় তুলে ধরে তিনি বলেন, আপনারা এলাকায় সন্দেহভাজন লোকদের দেখলে এবং এ ধরণের চোরাকারবারী ঘটনা

ঘটলে আমাদের সংবাদ দিবেন অথবা ৯৯৯-এ সংবাদ দিবেন। গাইবান্ধা জেলায় চোরাকারবারী নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে ৷ আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করছি।

এ সময় ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ কাওছার আলী, টিআই প্রশাসন নূর আলম সিদ্দিক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল আজিজ, এসআই মোঃ আবু ছাইদ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

প্রেস কনফারেন্সে জানা যায়, গত ১২ই ফেব্রুয়ারী/২৩ দিবাগত রাত্রী ১০.০০ ঘটিকার পর হতে ১৩ই ফেব্রুয়ারী/২৩ ভোর ৬.০০ ঘটিকার মধ্যে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ভাজনডাঙ্গা গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে জনৈক মোঃ জাকাতুল ইসলামের ভাজনডাঙ্গার চর মহিষ ঘর

হতে অজ্ঞাতনামা চোররা বিভিন্ন বয়সী মোট ১৩টি মহিষ চুরি হয় ৷ উক্ত ঘটনা ফুলছড়ি থানায় প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন এর সার্বিক দিক নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেলের নেতৃত্বে ফুলছড়ি থানার ওসি, ইন্সপেক্টর তদন্তসহ

অন্যান্য অফিসার ফোর্সসহ জেলা পুলিশের একাধিক টিম অভিযান চালায় ৷ এতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকার সাহেবগঞ্জ বাগদা ফার্মের আনছার ক্যাম্পের পশ্চিমে পুকুর হতে চুরি যাওয়া ১৩টি মহিষ উদ্ধারসহ মোট ১৬টি মহিষ উদ্ধার করে ৷ এ সময় চোর চক্রের মূলহোতা ও পরিকল্পনাকারী কুখ্যাত চোর আলতাফ হোসেন

(৪৭) গ্রেফতার করে। চোরাই যাওয়া উদ্ধারকৃত মহিষগুলোর আনুমানিক মূল্য ২৬ লাখ ৭৫ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরি ঘটনার সত্যতা স্বীকার করে তার সঙ্গে থাকা আরো ৩/৪ জন চোরের নাম প্রকাশ করে। ইতোমধ্যে মহিষের মালিক জাকাতুল ইসলাম এবং তার ছেলে আব্দুর

রহিম ঘটনাস্থলে পৌঁছে নিজেদের মহিষ হিসেবে সনাক্ত করে। সেখানে আইনগত কার্যক্রম করে মহিষগুলো ট্রাক যোগে ফুলছড়ি থানায় নিয়ে আসা হয়। মহিষের মালিক থানায় উক্ত বিষয়ে এজাহার করিলে ফুলছড়ি থানার মামলা নং- ০৯/২৩ তারিখ ১৪/০২/২০২৩ ইং ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু করা হয়। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামী গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

গ্রেফতারকৃত চোরের মুলহোতা আলতাফ হোসেন (৪৭) গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার মধ্য খাটিয়ামারী গ্রামের বাসিন্দা ছামছুল হক ও মাতা- শ্যামলাই বেগমের ছেলে। সে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় বসবাস করতো।

Previous Post

বিশ্ব ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারি

Next Post

মাইজ ভান্ডার শরীফের ভক্ত পটুয়াখালীর রাজ্জাক কাজী আর নেই to

প্রকাশক

প্রকাশক

Next Post
মাইজ ভান্ডার শরীফের ভক্ত পটুয়াখালীর রাজ্জাক কাজী আর নেই to

মাইজ ভান্ডার শরীফের ভক্ত পটুয়াখালীর রাজ্জাক কাজী আর নেই to

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ