সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

অন্তর্বর্তীকালীন সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী- উপদেষ্টা শারমিন এস মুরশিদ 

প্রকাশক by প্রকাশক
May 3, 2025
in সারাবাংলা
0
অন্তর্বর্তীকালীন সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী- উপদেষ্টা শারমিন এস মুরশিদ 
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

অন্তর্বর্তীকালীন সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী- উপদেষ্টা শারমিন এস মুরশিদ 

বিলাল হুসাইন,চিফ রিপোর্টার:ঢাকা, ৩ মে ২০২৫ :
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। আমরা পলিসি, অর্ডিন্যান্স করে যেতে চাই, আপনাদের সুচিন্তিত ভাবনাগুলোর আহবান করছি যাতে আমরা সকলেমিলে কাজগুলো করে যেতে পারি। তিনি বলেন, আমর মন্ত্রণালয় শুধু শিশু ও নারীর জীবনমান উন্নয়নে কাজ করে না, মানুষের সুরক্ষা, নিরাপত্তা, জীবনমান উন্নয়নসহ অসহায় মানুষের কল্যাণে এবং যাতে তারা নিরাপদ জীবন যাপন করতে পারে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
তিনি আজ ঢাকায় গুলশানে স্থানীয় একটি হোটেলে বাংলাদেশে PFAS (Perfluoroalkyl and Polyfluoroalkyl Sulostances) দূষণ এবং জনস্বাস্থ্য নিয়ে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
আলোচনা অনুষ্ঠানে জাতীয় নদী সংরক্ষণ কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমানের সভাপতিত্বে বর্জ্য ও রাসায়নিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক রাজিনারা বেগম, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বেসরকারি উপদেষ্টা এসএম সিদ্দিকী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা সাখাওয়াত হাসান জীবন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সাংস্কৃতিক ও সামাজিক কর্মী মেহেরীন মাহমুদ, ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল, দক্ষিণ এশিয়ার মোবিলাইজেশন সমন্বয়কারী আমানুল্লাহ পরাগ, ইকো- সোশ্যাল ডেভেলপমেন্টের প্রোগ্রাম উপদেষ্টা অটল কুমার মজুমদার, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াটারকিপার অ্যালায়েন্স এডভোকেসি ডিরেক্টর জাকি এসপোসিটো, মার্কিন যুক্তরাষ্ট্রের সাইপ্রেস সিস্টেমস ইনকর্পোরেটেড টেকনিক্যাল অফিসার জাকি ইউসুফ, সিনিয়র ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ শহীদ জামিল, বাংলাদেশ ওয়াটারকিপার্সের সমন্বয়কারী শরীফ জামিল বক্তৃতা করেন।

অনুষ্ঠানে পরিবেশবিদগণও উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, বাংলাদেশে প্রচুর সম্পদ আছে, এটাকে সুরক্ষিত এবং সুব্যবহার করা বর্তমান সরকারের চ্যালেঞ্জ। রাষ্ট্র পর্যায়ে দুর্নীতি দেশদ্রোহিতার শামিল, কারণ এদেশের সম্পদ যথাযথভাবে ব্যবহার করা হয় না, ফলে পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। পরিবেশ ধ্বংস হয়ে গেলে তখন আর মানুষ সুরক্ষিত থাকে না। আমাদের দেশে অনেক নদী আছে, এগুলিকে সুরক্ষিত করতে হবে । সুরক্ষিত করতে পারলে নদীগুলোর প্রবাহ বয়ে যাবে এবং মানুষ সুপেয় পানি পান করতে পারবে এবং বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবে।
তিনি বলেন, আমরা একটা ভালনারেবল জায়গায় দাঁড়িয়ে আছি। আপনারা যদি সকলেমিলে এ কাজে হাত না লাগাতে পারি, তাহলে আমরা বড়ভাবে সামাল দিতে পারবো না।
তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে সাথে নিয়ে নীতি তৈরি করতে চায়। নদী গবেষণায় এত বছরের গবেষণালব্ধ যে কাজগুলো হয়েছে সেগুলো বাইন্ডিং আকারে পড়ে থাকলে চলবে না, টেকনোলজি দিয়ে যে রিপোর্ট করা হয়েছে তা কেন এতদিন পরে থাকবে, আমাদের মেধা দিয়ে বারবার কেন সময় নষ্ট করব।
তিনি বলেন, এই PFAS হলো মানব এবং পরিবেশের জন্য বিষাক্ত রাসায়নিক বর্জ্য । এ বিষাক্ত রাসায়নিক বর্জ্য দূষণ বন্ধ করতে এবং জনস্বাস্থ্য রক্ষার জন্য দ্রুত সরকারের কাছে নীতি তৈরি করে প্রস্তাবনা তুলে ধরতে হবে। যাতে নদীরক্ষা, জনগণ এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য সরকার এখনই পদক্ষেপ নিতে পারে।
উল্লেখ্য, PFAS ফরএভার কেমিক্যাল নামেও পরিচিত। চামড়া ও টেক্সটাইল খাত রাসায়নিক পদার্থ নির্গত করে,যা পানি ও মাটি দূষিত করে। ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জের কাছে নেওয়া নদীর পানির নমুনা অত্যন্ত দূষিত।
বাংলাদেশে PFAS দূষণ ক্রমবর্ধমান একটি বিপদ। এটি মানুষের স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি করে। বেশিরভাগ PFAS পোশাক কারখানার অন্তর্ভুক্ত। সহজ এবং সাশ্রয়ী পদক্ষেপের মাধ্যমে এগুলি বন্ধ করা যেতে পারে। নদীর এই বর্জ্য নির্গতের ফলে কারখানার কাছাকাছি নিম্ন আয়ের মানুষ দূষিত পানি পান করার ফলে ক্যান্সার, লিভারের ক্ষতি, থাইরয়েড সমস্যা এবং রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষতির মতো গুরুতর স্বাস্থ্য ঝুঁকির সাথে যুক্ত এই PFAS রাসায়নিক পদার্থ।

 

Previous Post

বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক পুনাক সমাবেশ ও আনন্দমেলা অনুষ্ঠিত

Next Post

কোরবানির পশুর চাহিদা নিরূপণ,সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির পশুর অবাধ চলাচল/পরিবহন নিশ্চিতকল্পে সংবাদ সম্মেলন

প্রকাশক

প্রকাশক

Next Post
কোরবানির পশুর চাহিদা নিরূপণ,সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির পশুর অবাধ চলাচল/পরিবহন নিশ্চিতকল্পে সংবাদ সম্মেলন

কোরবানির পশুর চাহিদা নিরূপণ,সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির পশুর অবাধ চলাচল/পরিবহন নিশ্চিতকল্পে সংবাদ সম্মেলন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস
    টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস মোঃ [আরও বিস্তারিত পড়ুন]
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
    রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মোঃ ইব্রাহিম, [আরও বিস্তারিত পড়ুন]
  • ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর অংশগ্রহণ
    ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
    প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার প্রতিরোধে নৌপরিবহন অধিদপ্তরের অভিযান ও মোবাইল কোর্ট
    নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী
    মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ