সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

আগামীর বাংলাদেশ শিশুদের উপযোগী করে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর — মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

প্রকাশক by প্রকাশক
April 14, 2026
in জাতীয়
0
আগামীর বাংলাদেশ শিশুদের উপযোগী করে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর — মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

আগামীর বাংলাদেশ শিশুদের উপযোগী করে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর — মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

সৈয়দ ওবায়দুর রহমান;স্টাফ রিপোর্টার :
ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬:

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামীর বাংলাদেশকে শিশুদের জন্য উপযোগী করে গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

তিনি আজ (মঙ্গলবার) ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে একাডেমি চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন।

মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর উপলব্ধি করেছিলেন যে, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিশুদের যথাযথ পৃষ্ঠপোষকতা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই তিনি বাংলাদেশ শিশু একাডেমি ও শিশু পার্ক প্রতিষ্ঠা করেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে শিশু একাডেমির কার্যক্রম জেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত হয়।

তবে পরবর্তীকালে বিভিন্ন কারণে এ প্রতিষ্ঠানটি প্রত্যাশিত পৃষ্ঠপোষকতা থেকে বঞ্চিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শিশুদের অধিকার রক্ষায় বর্তমান সরকার অত্যন্ত সজাগ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে শিশুদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে কাজ করছে। লেখাপড়ার পাশাপাশি তাদের মননশীলতা ও সৃজনশীলতা বিকাশ এবং ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করে তুলতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, ১৪৩৩ বঙ্গাব্দ আমাদের নতুন উদ্দীপনায় সামনে এগিয়ে যেতে সহায়তা করবে এবং আগামী বৈশাখ আরও সমৃদ্ধ ও সুন্দর হবে।

সভাপতির বক্তব্যে সচিব ইয়াসমীন পারভীন উপস্থিত সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বৈশাখের প্রথম দিন পুরাতনকে বিদায় ও নতুনকে বরণ করার মাধ্যমে আমাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়। তিনি বলেন, শিশু একাডেমির এ ধরনের আয়োজন শিশুদের মাঝে বাঙালি সংস্কৃতির চর্চা ও মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক মোছাঃ আরজু আরা বেগম। এসময় মন্ত্রীর সহধর্মিনী ডা. শরীফা করিম স্বর্ণাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিশু একাডেমির শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শিশুদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Previous Post

তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

প্রকাশক

প্রকাশক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আগামীর বাংলাদেশ শিশুদের উপযোগী করে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর — মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
    আগামীর বাংলাদেশ শিশুদের উপযোগী করে গড়ে তুলতে সরকার [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
    তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ: [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল ২০২৬ সংসদে পাস
    নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল ২০২৬ সংসদে পাস [আরও বিস্তারিত পড়ুন]
  • হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত-ধর্মমন্ত্রী কায়কোবাদ
    হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন [আরও বিস্তারিত পড়ুন]
  • পানি
    পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি-এর [আরও বিস্তারিত পড়ুন]
  • টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন আব্দুল্লাহ আল মামুন
    টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন আব্দুল্লাহ আল মামুন [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানবন্দরে সেবার মানোন্নয়নে জোর: হয়রানিমুক্ত কার্গো ব্যবস্থাপনা ও দ্রুত  BG 202 (B789) এর হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমানমন্ত্রীর
    বিমানবন্দরে সেবার মানোন্নয়নে জোর: হয়রানিমুক্ত কার্গো [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ