সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দেশ

আশ্রয়ণ প্রকল্পের স্থানে একাধিক ঘর খালি পড়ে থাকলেও ঠাঁই হয় না মান্নান-রাবেয়া দম্পত্তিদের

প্রকাশক by প্রকাশক
September 14, 2023
in দেশ, ফিচার, বিশেষ সংবাদ
0
আশ্রয়ণ প্রকল্পের স্থানে একাধিক ঘর খালি পড়ে থাকলেও ঠাঁই হয় না মান্নান-রাবেয়া দম্পত্তিদের
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

আশ্রয়ণ প্রকল্পের স্থানে একাধিক ঘর খালি পড়ে থাকলেও ঠাঁই হয় না মান্নান-রাবেয়া দম্পত্তিদের

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ-

পলাশবাড়ীতে ঘর না পেয়ে আশ্রয়ণ প্রকল্পের খালি জায়গায় মানবেতর জীবন যাপন করছে অসহায় মান্নান-রাবেয়া দম্পত্তি। আশ্রয়ণ প্রকল্পের ঘর না পেয়ে আশ্রয়ণ প্রকল্পের স্থানে পরিত্যক্ত জায়গায় টিনের ছাপড়া ঘর তুলে স্ত্রী দুই সন্তান নিয়ে প্রখর তাপদাহে ও ঝড় বৃষ্টিতে মানবেতর জীবন যাপন করছে আব্দুল মান্নান ও রাবেয়া দম্পতি।

 

চলমান তাপদাহে দিনের বেলায় সেই ঘরে বসবাস করা তো দূরের কথা ৫ মিনিট থাকলে শরীরে ঘাম ঝড়ে কাপড় ভিজে যায়। বৃষ্টি হলে পানি পড়ে ঘরের শোবার বিছানাপত্র ভিজে যায় এমন ভোগান্তিতে তাপদাহের কারণে শিশু দুটি নানা রোগে শোকে ভুগছে ৷ এরপরেও অসহায় পরিবারটি আশ্রয়নের কোন ব্যবস্থা না থাকায় মান্নান-রাবেয়া দম্পতি নিরুপায় হয়ে উক্ত স্থানে বসবাস করছেন।

 

বেশী তাপদাহ হলে রাবেয়া সন্তানদের নিয়ে কোন গাছের ছায়া ও অন্যের বারান্দায় আশ্রয় নেয় এভাবেই রোদ ঝড়ে সন্তানদের নিয়ে লড়াই করে রাবেয়া বেগম। অথচ প্রকল্প এলাকায় একাধিক ঘর খালি পড়ে আছে। ইতিমধ্যে উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করেছে সরকার ও স্থানীয় প্রশাসন।

 

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের বাহিরডাঙ্গা গ্রামের আশ্রয়ণ প্রকল্পের স্থানে রঙ্গিন টিনের সারি সারি ঘরের পাশে এভাবে মানবেতর জীবন যাপন করছে এ পরিবারটি। আশ্রয়ন প্রকল্প এলাকায় ভূমিহীন মান্নানের পরিবার বেশ কিছুদিন হলো এমন মানবেতর জীবন যাপনের দৃশ্য স্থানীয় জনপ্রতিনিধি ও আশ্রয়ণ প্রকল্পের সংশ্লিষ্টদের নজরে আসার পরে দেখেও তারা না দেখার ভান করে রয়েছেন বলে জানায় স্থানীয়রা ও প্রকল্প এলাকার অন্যান্য সুবিধাভোগীগণ।

 

মান্নান ও রাবেয়া দম্পতি জানায়, কামলা দিলে কাম করলে পেটে ভাত যায়, কাম না করলে বউ ছৌল নিয়ে না খেয়ে থাকান নাগে। ঘরের জন্য অফিসার বাবুদের কাছে ধর্না দিম ক্যামনে। হামরা তো গরিব মানুষ হামার ঘরে হাতা মাতা কেউ নাই কেটা হামার স্থায়ী আশ্রয়ন করে দিবি। তোমরা যদি এনা সদয় হয়ে হামার পরিবারের পাশে দাড়ান তাহলে হয়তো হামরা স্থায়ী আশ্রয় পামো।

 

স্থানীয়রা জানায়, লক্ষীপুর কয়ারপাড়া গ্রামের মৃত আব্দুল বাছেদ এর ছেলে আব্দুল মান্নান ও স্ত্রী রাবেয়া বেগমসহ দুটি সন্তান নিয়ে ছোট একটা ছাপড়া ঘরে রোদ বৃষ্টিতে মানবেতর জীবন যাপন করছে।

অন্তত শিশু দুটির মুখের দিকে তাকিয়ে তাদের স্থায়ী আশ্রয়নের ব্যবস্থা করা প্রয়োজন হয়ে পড়েছে। বিধায় স্থানীয়রা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সহ সংশ্লিষ্টদের ও বিত্তশালীদের সদয় সুদৃষ্টি কামনা করেন।

Previous Post

পটুয়াখালীতে বিরল দুটি শাপলাপাতা মাছ জব্দ করেছে কোস্টগার্ড

Next Post

বাঘারপাড়ার জামদিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রান গেল নানা ও নাতির

প্রকাশক

প্রকাশক

Next Post
বাঘারপাড়ার জামদিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রান গেল নানা ও নাতির

বাঘারপাড়ার জামদিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রান গেল নানা ও নাতির

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক -ধর্ম উপদেষ্টা
    দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন [আরও বিস্তারিত পড়ুন]
  • যশোরের ৬টির ৫টিতেই জামায়াতে ইসলামীর বাজিমাত, ১টিতে বিএনপির জয়
    যশোরের ৬টির ৫টিতেই জামায়াতে ইসলামীর  বাজিমাত, ১টিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
    জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা চিফ [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন
    স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজশাহী-৬ (চারঘাট – বাঘা) ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪২টি, ভোটকেন্দ্রে ক্যামেরা সংযোজন 
    রাজশাহী-৬ (চারঘাট – বাঘা) ঝুঁকিপূর্ণ কেন্দ্র [আরও বিস্তারিত পড়ুন]
  • নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা
    নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌখাতে যুগান্তকারী অগ্রগতি:বন্দর উন্নয়ন, নৌযোগাযোগ সম্প্রসারণ ও শিপিং খাতে রেকর্ড সাফল্যের চিত্র তুলে ধরলেন নৌপরিবহন উপদেষ্টা
    নৌখাতে যুগান্তকারী অগ্রগতি:বন্দর উন্নয়ন, নৌযোগাযোগ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ