সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

ওসমানী মেডিকেল হাসপাতালে ওসিসি পরিদর্শনে শারমীন এস মুরশিদ 

প্রকাশক by প্রকাশক
January 12, 2025
in জাতীয়
0
ওসমানী মেডিকেল হাসপাতালে ওসিসি পরিদর্শনে শারমীন এস মুরশিদ 
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ওসমানী মেডিকেল হাসপাতালে ওসিসি পরিদর্শনে শারমীন এস মুরশিদ 

ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারকে গতিশীল করতে হবে

আলী আহসান রবি
রবিবার, ২৮ পৌষ ( ১২ জানুয়ারি): ২০২৫ : 

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারকে (ওসিসি) আরো গতিশীল করতে হবে। জাতীয় হেল্পলাইন ১০৯ এ কল করে সেবা নেওয়ার ব্যাপারে জন সচেতনতা তৈরি করতে হবে। তিনি আজ সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের আওতায় ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) পরিদর্শকালে এসব কথা বলেন।

পরিদর্শনের সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির, গাইনোকলজি এন্ড অবস্টেট্রিকস বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাসরীন আখতার, ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. মো. শামছুল ইসলাম এবং উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী প্রমুখ। 

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বর্তমান জনবল দিয়ে কীভাবে আরো ভালো চিকিৎসা সেবা ও আইন সংক্রান্ত সহায়তা দেওয়া যায় সে বিষয়ে নির্দেশনা দেন। ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারকে (ওসিসি) আরো কার্যকর করতে সিলেটে আলাদা একটি কমপ্লেক্সে ফিরেনসিক ও ডিএনএ প্রোফাইলিং ল্যাব স্থাপনের বিষয়ে উদ্যোগ নেওয়ার বিষয়ে আশ্বাস দেন উপদেষ্টা। ওসিসি-তে কার্যকর সেবা দিতে কী কী সমস্যা বিদ্যমান এবং সেটা কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার জন্য ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে এক সপ্তাহের সময় বেঁধে দেন তিনি।

পরিদর্শকালে উপদেষ্টা শারমীন এস মুরশিদ ওসমানী মেডিকেল কলেজে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হতাহতদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজ নেন। এসময় জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের তালিকা দ্রুত ও নির্ভুলভাবে চূড়ান্ত করার লক্ষ্যে জুলাই ফাউন্ডেশনের জেলা কমিটিকে সব রকম তথ্য দিয়ে সহায়তা করার কথা উল্লেখ করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক।

 এর আগে উপদেষ্টা নগরীর রায়নগরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ডে কেয়ার সেন্টার পরিদর্শন করেন। পরে সদর উপজেলার বাইশটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোর কিশোরী ক্লাব পরিদর্শন করেন।   

Previous Post

জনগণের ওপর কর্তৃত্ব নয় :সিনিয়র সচিব ভূমি

Next Post

বায়ু দূষণ থেকে জনগণের ভোগান্তি কমাতে সরকার ব্যবস্থা নিচ্ছে- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

প্রকাশক

প্রকাশক

Next Post
বায়ু দূষণ থেকে জনগণের ভোগান্তি কমাতে সরকার ব্যবস্থা নিচ্ছে- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

বায়ু দূষণ থেকে জনগণের ভোগান্তি কমাতে সরকার ব্যবস্থা নিচ্ছে- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • চিকিৎসাধীন মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা
    চিকিৎসাধীন মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা চিফ [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য [আরও বিস্তারিত পড়ুন]
  • ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা ও নিষ্ঠার [আরও বিস্তারিত পড়ুন]
  • শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত
    শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা
    নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী [আরও বিস্তারিত পড়ুন]
  • র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা
    র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি 
    মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ