সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

কান্না থামাতে নুসরাতের মুখ চেপে ধরেন সৎ  মা, প্রাণটা বেরিয়ে যায় নিমিষেই!

প্রকাশক by প্রকাশক
February 29, 2024
in সারাবাংলা
0
কান্না থামাতে নুসরাতের মুখ চেপে ধরেন সৎ  মা, প্রাণটা বেরিয়ে যায় নিমিষেই!
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter
কান্না থামাতে নুসরাতের মুখ চেপে ধরেন সৎ  মা, প্রাণটা বেরিয়ে যায় নিমিষেই!
 
খন্দকার সাইফুল। বিশেষ প্রতিনিধি। নড়াইল:
নড়াইলের তিন বছরের শিশু নুসরাত জাহান রোজা হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তার সৎ মা জোবাইদা বেগম।
 
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে এ হত্যার কথা স্বীকার করেন তিনি।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী  এ তথ্য নিশ্চিত করে বলেন, লোহাগড়া উপজেলার গিলাতলা গ্রামে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শিশু নুসরাত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরই নুসরাতের বাবা সজীব কাজী ও সৎ মাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয় পুলিশ। মৃত নুসরাতের দাদা আবুল খায়ের কাজী ওই রাতেই বাদী হয়ে সৎ মা জোবাইদা বেগমকে একমাত্র আসামি করে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
 
মামলার পরিপ্রেক্ষিতে থানা পুলিশ জোবাইদাকে গ্রেফতার দেখিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে শিশু নুসরাত হত্যায় নিজের দায় স্বীকার করেন জোবাইদা।
 
তিনি আরও বলেন, ২০১৬ সালে ইজিবাইক চালক সজীব কাজী বিয়ে করেন। সেই ঘরে ইয়াসিনের জন্মের দুই বছর পর নুসরাতের জন্ম হয়। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ইয়াসিন ও দুই মাস বয়সী শিশু নুসরাতের আশ্রয় হয় দাদা-দাদীর কাছে। ২০২১ সালের শেষের দিকে ভাই-বোনের মায়ের অভাব পূরণ করতে সজীব কাজী তার আপন ফুফাতো বোন জুবাইদাকে বিয়ে করেন। 
 
নুসরাতের পাঁচ বছরের ভাই ইয়াসিন কাজীকে বেশি পছন্দ করলেও তাকে অতটা পছন্দ করতেন না সৎ মা জোবাইদা। মঙ্গলবার ভাই ইয়াসিন নুসরাতের সঙ্গে মারামারি করে। এ সময় নুসরাত কান্না করলে, তার কান্না থামাতেই মুখ চেপে ধরেন তিনি। এতে শিশুটির শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়। দায় এড়াতে লেপের নিচে রেখে স্বাভাবিক আচরণ করতে 
থাকেন জোবাইদা।
Previous Post

এআইভিত্তিক আরও ১০টি উদ্ভাবন নিয়ে আসল হুয়াওয়ে ক্লাউড

Next Post

মেহেদী শান্তা জুটির ৪ বই পাঠকপ্রিয় হয়েছে

প্রকাশক

প্রকাশক

Next Post
মেহেদী শান্তা জুটির ৪ বই পাঠকপ্রিয় হয়েছে

মেহেদী শান্তা জুটির ৪ বই পাঠকপ্রিয় হয়েছে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সরকারের এক নম্বর এজেন্ডা: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সরকারের এক নম্বর [আরও বিস্তারিত পড়ুন]
  • আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
    আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি [আরও বিস্তারিত পড়ুন]
  • বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী কলেজিয়েট স্কুল– ভূমিমন্ত্রী
    বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী [আরও বিস্তারিত পড়ুন]
  • লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি
    লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রীপদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ
    কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর [আরও বিস্তারিত পড়ুন]
  • মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য; কে কী মন্তব্য করল বা কে কী করল, সেটি নিয়ে সময় নষ্ট করার সুযোগ নেই–সমাজকল্যাণ মন্ত্রী
    মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য; কে কী [আরও বিস্তারিত পড়ুন]
  • থেলাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
    থেলাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ