সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

কালিয়ায় ৬টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

প্রকাশক by প্রকাশক
December 25, 2024
in সারাবাংলা
0
কালিয়ায় ৬টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

oplus_2

0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
কালিয়ায় ৬টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
 
মোঃ হাচিবুর রহমান,কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
 
মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আছিফুর রহমান এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
 
পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালিয়ার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটা বিরোধী অভিযান চালান পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
এ সময় কালিয়া পৌর এলাকার রহিম, তারেক ও হাফিজুর ইটভাটা, বড়নাল এসএম ব্রিকস,পাটনার চৌধরী ব্রিকস এবং খায়রুল ইসলামের ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়।
এ সময় নড়াইল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল মালেকসহ পরিবেশ অধিদপ্তের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ফায়ার সার্ভিস, পুলিশ ও আনসার সদস্যরা।
 
নড়াইল জেলা পরিবেশ অধিদপ্তরের  সহকারী মোঃ আব্দুল মালেক বলেন,কালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।পর্যায়ক্রমে কালিয়াসহ নড়াইলের বিভিন্ন এলাকায়  অবৈধ ইটভাটাতে অভিযান অব্যাহত থাকবে।
 
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আছিফুর রহমান বলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় কালিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৬ টি ড্রাম চিমনির ভাটায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলে।
Previous Post

শোকবার্তা–

Next Post

সরকার জনগণকে সাথে নিয়ে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কাজ করছে- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

প্রকাশক

প্রকাশক

Next Post
সরকার জনগণকে সাথে নিয়ে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কাজ করছে- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

সরকার জনগণকে সাথে নিয়ে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কাজ করছে- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
  • পবিত্র ঈদ-উল-আযহা’র নামাজ শেষে রাজধানীর তেজগাঁও সরকারি শিশু পরিবার(বালিকা) পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন,এমপি
    পবিত্র ঈদ-উল-আযহা’র নামাজ শেষে রাজধানীর তেজগাঁও [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ