সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে বীচ হাফ ম্যারাথন ২০২৪

প্রকাশক by প্রকাশক
March 2, 2024
in সারাবাংলা
0
কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে বীচ হাফ ম্যারাথন ২০২৪
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে বীচ হাফ ম্যারাথন ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালী কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে বীচ হাফ ম্যারাথন ২০২৪ ইং। ‘সকলের অংশগ্রহণ, হ্রাস পাবে প্লাষ্টিক দূষণ’ প্রতিপাদ্যকে নিয়ে এ ম্যারাথনের আয়োজন করে বাংলায় বিজ্ঞান চর্চা ও বিকাশে  অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন কসমিক কালচার ট্রাষ্ট। শুক্রবার সূর্যোদয়ের পূর্বেই সৈকতের জিরো পয়েন্ট থেকে শুরু হয় এ ম্যারাথন। শেষ হয় বেলা ১১ টায়। এতে আড়াই’শ অপেশাদার ও শৌখিন দৌড়বিদ ২১ কিলোমিটার হাফ ম্যারাথন এবং ১০ কিলোমিটার পাওয়ার রান ম্যারাথন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। দৌড়বিদরা সৈকতের জিরো পয়েন্ট থেকে দৌড় শুরু করে লেম্বুরবন পর্যন্ত যায়, সেখান থেকে পুনরায় জিরো পয়েন্টে ফিরে আসেন।

বয়স ভিত্তিক ২১ কিলোমিটার হাফ ম্যারথনে যুবকদের মধ্যে প্রথম হয়েছেন আমির উদ্দিন এবং নারীদের মধ্যে দিলারা। ১০ কিলোমিটার পাওয়ার রান দৌড়ে প্রথম হয়েছেন মোঃ মাহফুজ আহমেদ এবং নার্গীস জাহান ওহাব। প্রবীনদের মধ্যে প্রথম হয়েছেন ইকবাল। এছাড়া ২১ কিলোমিটারে প্রথম রানার-আপ ছিলেন লুৎফর এবং ১০ কিলোমিটারে প্রথম রানার-আপ মুহতাসীন আল কাফি বিজয়ের হাসি হেসেছেন।  পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠনটির কুয়াকাটা সৈকতকে ম্যারাথন দৌড়ের জন্য বেচে নেয়ায় খুশি অংশগ্রহণকারীরা।

১০ কিঃমিঃ রানের প্রথম স্থান অধিকারকারী মো. মুহতাসিন আল কাফি বলেন,  আমি আমার জীবনে ধ্যান জ্ঞানে সব সময় রেচটাকে প্রাধান্য দেই। আমার এসএসসি পরীক্ষা চলমান তবুও আজ শুক্রবার পরীক্ষা বন্ধ থাকায় আমি এ ম্যরাথনে অংশগ্রহণ করেছি।

 অপরদিকে প্রবীণ হাফ ম্যারাথনে পুরুষ প্রথম স্থান অধিকারী লুৎফর রহমান বলেন, আমি আমার পুরো জীবনের ফোকাস দিয়ে আসছি  ম্যারাথনের উপর। আজ এ  ইভেন্টের মাধ্যমে পর্যটন বিকাশের পাশাপাশি পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করা হয়েছে।

আয়োজক প্রতিষ্ঠান কসমিক কালচারের জনসংযোগ সমন্বয়ক জুলিয়েট রোজেটি বলেন, ‘সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি এই সামাজিক উদ্যোগ জন সচেতনতা বৃদ্ধি এবং প্রাত্যহিক জীবনে প্লাস্টিকজাত পণ্য ব্যবহার হ্রাসকরণে সকলের অংশগ্রহণের মধ্যে দিয়েই বৈশ্বিক দূষণ কিছুটা হলেও কমানো সম্ভব হবে। সমুদ্র সৈকতে এই ম্যারাথন অনুষ্ঠিত হওয়ায় ইভেন্টে অংশগ্রহণকারী সকল রানার, স্থানীয় জনসাধারণ ও পর্যটকদের মাঝে পরিবেশ দূষণ কমাতে জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষভাবে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি।’

কুয়াকাটায় অনুষ্ঠিত বরিশাল ম্যারাথনের রেস ডিরেক্টর থিওডোর যোয়েল কর্মকার বলেন, ‘ম্যারাথন মানুষের শারিরিক, মানসিক এবং সামাজিক সৃজনশীলতা বিকাশে এবং পারস্পরিক ঐক্য-সম্প্রীতি-সহযোগিতা প্রকাশের একটি কার্যকর মাধ্যম। তাই এই আয়োজনটি মানুষের অনেক বৈচিত্র্যতার মাঝেও ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ, যা আমাদের ঐতিহ্য-সংস্কৃতির সম্ভাবনাময় ক্ষেত্র তৈরিতে অনুপ্রাণিত করবে।’

 কসমিক কালচার ট্রাস্টের সভাপতি  ডক্টর অনিস মন্ডল বলেন, প্লাস্টিক দূষণ সম্পর্কে রানার, স্থানীয় জনগণ ও পর্যটকদের সচেতনতা বৃদ্ধিই হচ্ছে এই কর্মসূচীর মূল লক্ষ্য। মানুষকে বিজ্ঞানমনস্ক ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুয়াকাটা সৈকতে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘দেশের বিভিন্ন এলাকা থেকে আগত রানারের অংশগ্রহনের মধ্যে দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, এমন আয়োজন দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কুয়াকাটাকে আবারও বিশ্ব দরবারে পরিচিত করবে। এর ফলে কুয়াকাটার প্রতি দেশ-বিদেশের মানুষের আকর্ষণ বহুগুনে বাড়বে। 

Previous Post

রমজানের আগেই ভর্তুকি দিয়ে বিদ্যুৎ-দ্রব্যমূল্য কমানোর দাবিতে সমাবেশ

Next Post

কাপ্তাইয়ের গাঁজাসহ যুবক আটক

প্রকাশক

প্রকাশক

Next Post
কাপ্তাইয়ের গাঁজাসহ যুবক আটক

কাপ্তাইয়ের গাঁজাসহ যুবক আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬
    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব-সমাজকল্যাণ মন্ত্রী
    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
    বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
    সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
    চীন–দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬, বাংলাদেশ ডে [আরও বিস্তারিত পড়ুন]
  • রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ
    রাজধানীতে “Startup, Science Project and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ