সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

কুয়াকাটায় নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক লিফলেট জিহাদী বই জব্দ

লিফলেট জিহাদী বই জব্দ: কুয়াকাটায় আবাসিক হোটেলে নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক চলাকালে জামাত-শিবিরের ১১ সদস্য আটক ,চার পুলিশ আহত :

প্রকাশক by প্রকাশক
July 23, 2023
in ক্রাইম, দেশ, পটুয়াখালী, ফিচার
0
কুয়াকাটায় নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক লিফলেট জিহাদী বই জব্দ
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter


নিজস্ব প্রতিবেদকঃ পর্যটন নগরী কুয়াকাটায় আবাসিক হোটেল আল-হেরার তিনতলায় জামাত-শিবিরের বহিরাগত একটি গ্রæপের নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক চলাকালে পুলিশের অভিযানে ১১ জামাত শিবিরের সদস্যকে আটক হয়েছে। আটককৃতরা হলেন ফরিদুল হক (৫৬), মোজাম্মেল হক (৭৫), ফারুক হোসেন (৫৭), আজিজুর রহমান (৩৮), হান্নান (৫০), আরিফ হোসেন হাওলাদার (২৪), জাহিদুল ইসলাম (৪৬), রফিকুল ইসলাম (৫৪), এনামুল হক সরদার (৩৭), আব্দুল হালিম হাওলাদার (৬৪), হারুন-অর-রশীদ (৫৭)। এদের সকলের বাড়ি ঝালকাঠি জেলার বিভিন্ন গ্রামে।

এসময় এদের কাছ থেকে লিফলেট, উগ্রবাদী জিহাদী বইসহ বিভিন্ন কাগজপত্র ও কয়েকটি মোবাইল সেট জব্দ করা হয়েছে। মহিপুর থানা পুলিশ শনিবার দুপুর দুইটায় এদের আটক করে। এসময় পুলিশের সঙ্গে জামাত-শিবিরের ধস্তাধস্তি হামলায় পুলিশের এসআই সহিদুল ইসলাম, কন্সটেবল মাসুম, হাসান ও ফরহাদ আহত হয়। তাদেরকে কুয়াকাটা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ধস্তাধস্তির সময় জামাত-শিবিরের আরও ৪০ সদস্য পালিয়ে গেছে। পুরুষ-মহিলাসহ অর্ধশতাধিক সদস্যের এ দলটি হোটেলটির তিন তলায় সকাল দশটা থেকে গোপন মিটিং করছিল। দুপুরে গোপনসুত্রে খবর পেয়ে হোটেলটিতে অভিযান চালায় পুলিশ। পুলিশের কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক এসব তথ্য নিশ্চিত করেন।

হোটেলের ম্যানেজার মারুফ ইসলাম জানায়, শুক্রবার দুপুরে ঝালকাঠি জেলা থেকে অর্ধশতাধিক লোকজন হোটেলটির ১০টি কক্ষ ভাড়া নেয়। এর মধ্যে নারী সদস্যরা দুই টি রুমে অবস্থান নেয়। তবে এদের কারও নাম হোটেলের রেজিস্টার্ডভুক্ত করা হয়নি। শনিবার গোপন বৈঠক চলাকালে পুলিশের অভিযানে তোলপাড় শুরু হয়। প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে জামাত-শিবিরের ১১ সদস্যকে আটক করে পুলিশ। মহিপুর থানার ওসি মো. ফেরদৌস আলম জানান, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

কলাপাড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক জানান, আটককৃতরা এখানে বসে ৫০/৬০ জন লোক নিয়ে বড় কর্মী সভা এবং নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের সময় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। এরা হলেন এসআই শহিদুল, কনেস্টবল মাসুম, কনেস্টবল হাসান ও কনেস্টবল ফরহাদ। এদের কুয়াকাটা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

Previous Post

আহমদ মিয়া টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে আনোয়ারা ক্রিকেট একাডেমি জয়ী

Next Post

লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে মৃত্যু হলো এক শিশুর

প্রকাশক

প্রকাশক

Next Post
লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে মৃত্যু হলো এক শিশুর

লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে মৃত্যু হলো এক শিশুর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: [আরও বিস্তারিত পড়ুন]
  • পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি
    পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
    টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের [আরও বিস্তারিত পড়ুন]
  • গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের
    গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন [আরও বিস্তারিত পড়ুন]
  • শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল
    শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর
    প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ