সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

গাইবান্ধায় সময়ের আলোর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকি পালিত

প্রকাশক by প্রকাশক
March 2, 2023
in সারাবাংলা
0
গাইবান্ধায় সময়ের আলোর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

 

স্টাফ রিপোর্টার

গাইবান্ধায় দৈনিক সময়ের আলোর ৪র্থ বর্ষপূর্তিতে বীরমুক্তিযোদ্ধাদের সম্মাননা
কেক কাটা, মোড়ক উন্মোচন, শুভেচ্ছা কথন, আলোচনা ও কবিতা পাঠের মধ্য দিয়ে বৃহস্পতিবার দৈনিক সময়ের আলোর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বর্ষপুর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও সাহিত্যিক গোবিন্দলাল দাস, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কে.এম রেজাউল

হক, বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম. আবদুস সালাম ও উদীচী, গাইবান্ধার সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম।

গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকরা ছাড়াও মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও নারী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণ ও প্রয়াত সহকর্মীদের শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এরআগে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর সময়ের আলো গাইবান্ধা জেলা প্রতিনিধি কায়সার রহমান রোমেলের স্বাগত বক্তব্য শেষে

আনুষ্ঠানিকভাবে সময়ের আলো প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যার মোড়ক উন্মোচন করেন অতিথিরা। এরপর কবিতা আবৃত্তি করেন মোহাম্মদ আমিন। পরে সম্মানীয় অতিথি ও বিশিষ্টজনরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।

অনুষ্ঠানে দেশের মুক্তি সংগ্রামে অসামান্য অবদানের জন্য ১১নং সেক্টরের মানকারচর সাব-সেক্টরের অধীন রঞ্জু কোম্পানির এক্সপ্লোসিভ বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা ওয়াসিকার মো. ইকবাল মাজুকে সম্মাননা দেয়া হয়। তাঁর হাতে ফুল, ক্রেস্ট, সম্মাননা পত্র ও প্রতিষ্ঠা বার্ষিকীর লোগো সম্বলিত মগ তুলে দেয় অতিথিগণ।

অনুষ্ঠানে সময়ের আলোর উপজেলা সংবাদদাতা হিসেবে সুন্দরগঞ্জের সুদীপ্ত শামীম, গোবিন্দগঞ্জের মানিক সাহা, ফুলছড়ির হাবিবুর রহমান ও সাদুল্যাপুরের মো. শামীম সরদারকে পরিচয় করিয়ে দেয়া হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন

সাংবাদিক, রাজনীতিক রেজাউন্নবী রাজু, কবি ও বাচিকশিল্পী দেবাশীষ দাশ দেবু, সমাজকর্মী জাহাঙ্গীর কবীর তনু, কালেরকন্ঠ ও দেশ টিভির গাইবান্ধা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন, জেলা জাসদ সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, সাংবাদিক গৌতমাশিস গুহ সরকার, রজতকান্তি বর্মন, মানবাধিকার কর্মী গোলাম রব্বানী মুসা,

গাইবান্ধা নাট্য সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. একেএম হানিফ বেলাল, মেঘদূত নাট্য সংস্থার সাধারণ সম্পাদক শিরিন আকতার, নাট্যকর্মী শাহ আলম বাবলু, সময় টিভির গাইবান্ধা প্রতিনিধি

এস.এম বিপ্লব ইসলাম, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মিলন খন্দকার, ফুলছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু প্রমুখ।

 

অনুষ্ঠানে সময়ের আলোর জেলা প্রতিনিধি কায়সার রহমান রোমেলকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম. আব্দুস সালাম ও কালেরকন্ঠের প্রতিনিধি অমিতাভ দাশ হিমুনের নেতৃত্বে গাইবান্ধা শুভ সংঘ।

সম্পা দেব-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান বলেন, সময়ের আলো শুরু থেকেই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দৃঢ় প্রত্যয় নিয়ে অগ্রযাত্রার মুখপত্র হিসেবে কথা বলে আসছে। ইতিবাচক ও উন্নয়ন সাংবাদিকতার প্রত্যয় নিয়ে এগিয়ে যাক দৈনিক সময়ের আলো। সময়ের আলোর জন্ম মহান স্বাধীনতার মাসের দ্বিতীয় দিনে। ফলে মুক্তিযুদ্ধের চেতনায় পত্রিকার ভূমিকা উল্লেখযোগ্য। সময়ের আলো দেশের উন্নয়নে সমস্যা চিহ্নিত করেছে, আবার সমাধানের পথও জানিয়েছে।

প্রবীণ সাংবাদিক ও সাহিত্যিক গোবিন্দলাল দাস বলেন, ‘সমাজের সব অনিয়মের বিরুদ্ধে সময়ের আলো যেভাবে নিরলস কাজ করে এসেছে, আগামীতেও সেভাবে কাজ করুক। দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার জন্য সময়ের আলো পাঠকের আস্থা অর্জন করেছে।’ দেশ, জাতি, মাটি, মানুষ আর মুক্তিযুদ্ধের কথা নিরন্তর বলায় তিনি সময়ের আলোকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কে.এম রেজাউল হক বলেন, ‘দেশসেরা তরুণ ও চৌকস টীম দিয়ে সময়ের আলো যাত্রা শুরু করে দেশের বিদ্যমান অনেকগুলো বড় পত্রিকার মধ্যে নিজেদের স্থান করে নিয়েছে কমসময়ে। দেশ গড়ার কাজে

সময়ের আলোর অগ্রণী ও সাহসী ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, যেকোন মূল্যে সেই নীতিতে অবিচল থাকতে হবে।’অনুষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস্ সালাম বলেন, ‘সত্য প্রকাশে আপসহীন’ দৈনিক সময়ের আলোর পথচলার চার বছর পূর্ণ হলো আজ।

এরই মধ্যে পত্রিকাটি পাঠকের অকুন্ঠ ভালোবাসা পেয়েছে। সময়ের আলো শুরু থেকে মুক্তিযুদ্ধের আদর্শ, বাঙালি সংস্কৃতি, অসাম্প্রদায়িক চেতনাকে লালন ও ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনার নীতিতে অবিচল থেকেছে। জনগণের পাশে থেকেছে, জনগণের স্বার্থেই কাজ করেছে।

Previous Post

মুন্সীগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

Next Post

বাঁশখালীর পুকুরিয়ার গুচ্ছ গ্রামে ৩ ঘর পুড়ে ছাই

প্রকাশক

প্রকাশক

Next Post
বাঁশখালীর পুকুরিয়ার গুচ্ছ গ্রামে ৩ ঘর পুড়ে ছাই

বাঁশখালীর পুকুরিয়ার গুচ্ছ গ্রামে ৩ ঘর পুড়ে ছাই

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • চিকিৎসাধীন মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা
    চিকিৎসাধীন মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা চিফ [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য [আরও বিস্তারিত পড়ুন]
  • ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা ও নিষ্ঠার [আরও বিস্তারিত পড়ুন]
  • শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত
    শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা
    নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী [আরও বিস্তারিত পড়ুন]
  • র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা
    র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি 
    মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ