সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

গোদাগাড়ীতে বাজারের ব্যাগে মিললো কোটি টাকার হেরোইন

প্রকাশক by প্রকাশক
August 20, 2023
in ক্রাইম
0
গোদাগাড়ীতে বাজারের ব্যাগে মিললো কোটি টাকার হেরোইন
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

গোদাগাড়ীতে বাজারের ব্যাগে মিললো কোটি টাকার হেরোইন

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান

অভিনব কায়দায় সবজি ভর্তি বাজারের ব্যাগ ও প্যান্টের বেল্টের মধ্যে লুকিয়ে পাচারের সময় প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা মূল্যের হেরোইন জব্দ করেছে র‍্যাব। শনিবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া মোড়ে একটি বাস থেকে মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

 

আটককৃত মাদক ব্যবসায়ী নাটোর সদর উপজেলার রামাইগাছী এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. ইমরান আলী (৩৩)। রোববার (২০ আগস্ট) ভোরে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে।

 

র‍্যাব জানায়, আটককৃত মাদক ব্যবসায়ীর বাড়ি নাটোর হলেও গত কয়েক মাস ধরে তিনি চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা ও চোরাচালানের কাজ করে আসছিলেন। হেরোইনের একটি বড় চালান চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে গোদাগাড়ী হয়ে রাজশাহী নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়।

 

পরে তার কাছে একটি সবজি ভর্তি বাজারের ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি তল্লাশি করে এক কেজি হিরোইন জব্দ করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করলে প্যান্টের বেল্টের মধ্যে লুকানো অবস্থায় আরও ৬০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। আটককৃত মাদক ব্যবসায়ী ইমরান আলীর নামে আগের আরও তিনটি মাদক মামলা রয়েছে।

 

এ অভিযানে নেতৃত্ব দেন, র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির। এ ঘটনায় রাজশাহীর গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‍্যাব

Previous Post

সৈয়দপুর পৌর সভার রাস্তা কাজের উদ্বোধন করলেন মেয়র রাফিকা আখতার জাহান 

Next Post

ভালো নেই ২১আগষ্ট গ্রেনেড হামলায় নিহত পটুয়াখালীতে মামুনের পরিবার

প্রকাশক

প্রকাশক

Next Post
ভালো নেই ২১আগষ্ট গ্রেনেড হামলায় নিহত পটুয়াখালীতে মামুনের পরিবার

ভালো নেই ২১আগষ্ট গ্রেনেড হামলায় নিহত পটুয়াখালীতে মামুনের পরিবার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস
    টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস মোঃ [আরও বিস্তারিত পড়ুন]
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
    রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মোঃ ইব্রাহিম, [আরও বিস্তারিত পড়ুন]
  • ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর অংশগ্রহণ
    ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
    প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার প্রতিরোধে নৌপরিবহন অধিদপ্তরের অভিযান ও মোবাইল কোর্ট
    নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী
    মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ