সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

‘জলকেলি’ দিয়ে শেষ হলো সাংগ্রাঁই উৎসব রাঙামাটিতে

প্রকাশক by প্রকাশক
April 16, 2023
in জাতীয়, ফিচার, সারাবাংলা
0
‘জলকেলি’ দিয়ে শেষ হলো সাংগ্রাঁই উৎসব রাঙামাটিতে
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

‘জলকেলি’ দিয়ে শেষ হলো সাংগ্রাঁই উৎসব
রাঙামাটিতে

রিপন মারমা কাপ্তাই (রাঙ্গামাটি):

জলকেলি’ আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো মারমা সম্প্রদায়ের সবচেয়ে বড় সামাজিক উৎসব সাংগ্রাঁই। এ উৎসবের মাধ্যমে পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানান রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জাতি গোষ্ঠী।


সাংগ্রাই জলোৎসবের মধ্যে দিয়ে শেষ হলো পাহাড়ের প্রধান অনুষ্ঠান বিজু, বিষু, বিহু, বৈসু, সাংগ্রাই ও সাংক্রাণ উৎসব। মারমা জনগোষ্ঠীর সাংগ্রাই জলোৎসবের মাধ্যমে রাঙামাটিতে শেষ হয়েছে এই উৎসব।

এদিন জলকেলিতে মেতে উঠে মারমা জনগোষ্ঠীর তরুণ-তরুণীরা। একে অপরের গায়ে পানি নিক্ষেপের মাধ্যমে পুরোনো বছরের সব জীর্ণতা-গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে বরণ করে নেওয়ার এই রীতিকে সাংগ্রাই জলোৎসব বলা হয়।

মারমা সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যে প্রতি বছর এই আয়োজন করা হয় বলে জানালেন আয়োজকরা।পাহাড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণের মাধ্যমে তাদের সামাজিক উৎসব বিজু, বিষু, বিহু, বৈসু, সাংগ্রাঁই, সাংক্রাণ পালন করে।

প্রত্যেক জনগোষ্ঠীর আলাদা আলাদা নামে উদযাপিত এই অনুষ্ঠানকে এক্ষেত্রে বৈসাবি হিসেবে ডাকা হয়। যার মাধ্যমে সব জনগোষ্ঠীর ঐক্যের প্রমাণ পাওয়া যায়। গত ৩ এপ্রিল জেলা পরিষদের পাঁচ দিনব্যাপী বৈসাবি উৎসবের মাধ্যমে এই আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরবর্তীতে বিভিন্ন সংগঠনের নানান বর্ণিল আয়োজন এবং বাড়িতে বাড়িতে আতিথ্য গ্রহণ শেষে আজ মারমা জনগোষ্ঠীর সাংগ্রাঁই জলোৎসবের মাধ্যমে শেষ হয়েছে এই বছরের বৈসাবির আনুষ্ঠিকতা।

রবিবার (১৬ এপ্রিল) রাঙামাটির রাজস্থলী উপজেলার রাইখালী উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) আয়োজনে জলোৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে মারমা জনগোষ্ঠী জলোৎসবে অংশ নেয়।

দুই পাশে পানিভর্তি ড্রামের পাশে তরুণ-তরুণীরা সারিবদ্ধভাবে দাঁড়ায়। ঘণ্টা বাজানোর পরপরই শুরু হয় একে-অপরের গায়ে পানি নিক্ষেপ। পানি নিক্ষেপের ফলে অতীতের সব গ্লানি-দুঃখ-হতাশাকে বিদায় জানিয়ে সুন্দর পরিশুদ্ধ হৃদয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।

এসময় বিভিন্ন জনগোষ্ঠীর বর্ণিল সাংস্কৃতিক উপস্থাপনা পরিবেশন করা হয়। এমন আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তরুণ-তরুণীরা।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও মাসসের সভাপতি অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে এসময় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম ওয়াসাকা আয়শা খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, কাপ্তাই জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নুর উল্লাহ জুয়েল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংগ্ৰাই জল উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা ও মাসস এর সাধারণ সম্পাদক মংউচিং মারমা ।

আলোচনা সভা শেষে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মং বাজিয়ে জল উৎসব উদ্বোধন করেন অতিথিরা। পরে অতিথিরা জল ছিটিয়ে সাংগ্রাই জল উৎসবের উদ্বোধন করেন।

১২ এপ্রিল ফুল ভাসিয়ে শুরু হওয়া বৈসাবি’র মূল আনুষ্ঠিকতা রবিবার সাংগ্রাই জলোৎবের মাধ্যমে শেষ হয়েছে।

Previous Post

রংপুরে ভিজিএফ’র চাল পাচ্ছে আড়াই লাখের বেশি পরিবার

Next Post

পঞ্চগড়ে বিজিবির উদ্যােগে এতিম ও দুস্থ্যরা পেল ইফতার ও রাতের খাবার

প্রকাশক

প্রকাশক

Next Post
পঞ্চগড়ে বিজিবির উদ্যােগে এতিম ও দুস্থ্যরা পেল ইফতার ও রাতের খাবার

পঞ্চগড়ে বিজিবির উদ্যােগে এতিম ও দুস্থ্যরা পেল ইফতার ও রাতের খাবার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস
    টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস মোঃ [আরও বিস্তারিত পড়ুন]
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
    রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মোঃ ইব্রাহিম, [আরও বিস্তারিত পড়ুন]
  • ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর অংশগ্রহণ
    ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
    প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার প্রতিরোধে নৌপরিবহন অধিদপ্তরের অভিযান ও মোবাইল কোর্ট
    নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী
    মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ