সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দেশ

ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন অধিকতর সহজীকরণ ও বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগ রেখে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য, শোভন কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে-শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

প্রকাশক by প্রকাশক
November 13, 2025
in দেশ
0
ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন অধিকতর সহজীকরণ ও বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগ রেখে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য, শোভন কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে-শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন অধিকতর সহজীকরণ ও বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগ রেখে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য, শোভন কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে-শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

বিলাল হুসাইন,চিফ রিপোর্টার:ঢাকা, ২৮ কার্তিক (১৩ নভেম্বর):
জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৫তম গভর্নিং বডির সভায় যোগদানের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তা ও আইএলও ঢাকা অফিসের প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত সভায় শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন অধিকতর সহজীকরণ ও বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগ রেখে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য, শোভন কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। বাংলাদেশ ইতোমধ্যেই তিনটি গুরুত্বপূর্ণ আইএলও কনভেনশন অনুস্বাক্ষর করেছে। কনভেনশনগুলো হলো: শ্রমিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য (ওএসএইচ) সম্পর্কিত কনভেনশন নং ১৫৫ ও ১৮৭ এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধ সম্পর্কিত কনভেনশন নং ১৯০।
গতকাল ঢাকার ওয়েস্টিন হোটেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, গত ২০ অক্টোবর প্রধান উপদেষ্টার উপস্থিতিতে এই অনুমোদনের দলিলগুলো স্বাক্ষরিত হয়েছে এবং খুব শীঘ্রই সেগুলো আইএলওর মহাপরিচালকের কাছে হস্তান্তর করা হবে। তিনি এই অর্জনকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় সাফল্য হিসেবে আখ্যায়িত করেন। কনভেনশন ১৫৫ ও ১৮৭ এর অনুমোদনের মাধ্যমে বাংলাদেশ এখন আইএলওর ১০টি মৌলিক কনভেনশনের সবকটিই অনুমোদনকারী দেশে পরিণত হলো। কনভেনশন ১৯০ এর অনুমোদন কর্মক্ষেত্রে, বিশেষ করে নারী কর্মীদের জন্য সহিংসতা ও হয়রানি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় উপদেষ্টা আরও জানান, শ্রমিকদের বিরুদ্ধে মামলার পুনরাবৃত্তি রোধ ও অপরাধের জন্য বর্ধিত শাস্তিসহ প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কাঠামো তৈরির কাজ চলছে। শ্রম আইনের প্রয়োগ নিশ্চিত করতে শ্রম পরিদর্শন নিয়োগ ত্বরান্বিত করা হচ্ছে। সাতটি নতুন শ্রম আদালত প্রতিষ্ঠার পাশাপাশি একটি অনলাইন মামলা ব্যবস্থাপনা ব্যবস্থা চালু করা হচ্ছে। শ্রম খাতে ডিজিটালাইজেশন এবং একটি সমন্বিত শ্রমিক ডেটাবেজ তৈরির কাজও এগিয়ে চলেছে। সম্প্রতি অনুমোদন হওয়া শ্রম আইন ২০০৬-এর সংশোধনী অধ্যাদেশ শীঘ্রই গেজেটে প্রকাশিত হবে, যা শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ নিশ্চিত করবে বলেও তিনি জানান।
নৌপরিবহন বিষয়ক অংশে উপদেষ্টা ২০২৬-২৭ মেয়াদে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) কাউন্সিলের ক্যাটাগরি ‘সি’ এর সদস্য পদে বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা করেন এবং উপস্থিত দেশগুলোর দূতাবাসের কাছে বাংলাদেশের পক্ষে সমর্থন কামনা করেন।
সভায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আইএলওর প্রতিনিধিরা শ্রম আইন ২০০৬ এর সংশোধনী অধ্যাদেশ অনুমোদন এবং আইএলও এর তিনটি কনভেনশন অনুস্বাক্ষরের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান।

Previous Post

উপদেষ্টা পরিষদ-বৈঠকে বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া চূড়ান্ত অনুমোদন

Next Post

বিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে-তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

প্রকাশক

প্রকাশক

Next Post
বিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে-তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

বিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে-তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা
    নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌখাতে যুগান্তকারী অগ্রগতি:বন্দর উন্নয়ন, নৌযোগাযোগ সম্প্রসারণ ও শিপিং খাতে রেকর্ড সাফল্যের চিত্র তুলে ধরলেন নৌপরিবহন উপদেষ্টা
    নৌখাতে যুগান্তকারী অগ্রগতি:বন্দর উন্নয়ন, নৌযোগাযোগ [আরও বিস্তারিত পড়ুন]
  • সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের হিসাব দিলেন শারমীন এস মুরশিদ
    সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের [আরও বিস্তারিত পড়ুন]
  • দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের মূল চাবিকাঠি – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা
    দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ-মার্কিন পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত 
    বাংলাদেশ-মার্কিন পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত  [আরও বিস্তারিত পড়ুন]
  • আউটার এ্যাঙ্কেরেজে আগত মাদার ভেসেল হতে পণ্য পরিবহনে গতিশীলতা আনয়নে নৌপরিবহন অধিদপ্তরের গঠিত টাস্ক ফোর্সের কার্যক্রম সংক্রান্ত
    আউটার এ্যাঙ্কেরেজে আগত মাদার ভেসেল হতে পণ্য পরিবহনে [আরও বিস্তারিত পড়ুন]
  • অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
    অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ